আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 69

‘ইরানকে নতি স্বীকারে বাধ্য করা যাবে না’; প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক,

মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনো শক্তিই ইরানি জনগণকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না। বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রইসরায়েল বেসামরিক নাগরিক ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে এবং স্কুল ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী।

তিনি প্রশ্ন তোলেন, ইরানের ওপর এসব হামলার যৌক্তিকতা কী।

পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না; বরং সব দেশের সঙ্গে সংলাপ ও গঠনমূলক সহযোগিতার পক্ষে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের ওপর কোনো পক্ষের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না এবং দেশের জনগণ কখনোই এমন চাপ মেনে নেবে না।

সূত্র: সিএমজি

আধা কিলোমিটারে শতাধিক ক্লিনিক: রাজশাহীর স্বাস্থ্যসেবায় অস্বাভাবিক বিস্তার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ঘিরে শতাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যা ‘ব্যাঙের ছাতার মতো’ ছড়িয়ে পড়েছে, বর্তমানে এক বড় ধরনের স্বাস্থ্যখাতের অরাজকতা সৃষ্টি করেছে। এখানে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার নামে চলছে অসাধু ব্যবসা, যা শুধু রোগীদের আর্থিক ক্ষতি করছে না, তাদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলছে।

রামেক হাসপাতাল: রোগীদের জন্য শেষ ভরসা
রাজশাহীর রামেক হাসপাতাল, যা উত্তরের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র, প্রতিদিন হাজার হাজার রোগী গ্রহণ করে। রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন, তবে দালালদের খপ্পরে পড়ে অনেকেই তাদের প্রাতিষ্ঠানিক চিকিৎসা না পেয়ে চলে যান একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এ সমস্ত ক্লিনিকগুলিতে রোগী নিয়ে যাওয়ার জন্য দালালরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে, সেখান থেকে মোটা অংকের টাকা আদায় করা হয়।

অসাধু চিকিৎসক ও দালালদের কর্মকাণ্ড
এধরনের ক্লিনিকগুলির মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুঠিয়ার নিরাময় ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়, একইভাবে ২০১৮ ও ২০২৩ সালে আরও কিছু ভুল চিকিৎসার ঘটনা ঘটে। রোগীদের এসব ক্লিনিকগুলিতে পাঠিয়ে জীবনের শেষ সময়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে চিকিৎসকরা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন।

দালালদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান
রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার অভিযানে নেমে দালালদের গ্রেপ্তার করেছেন। ২০২৪ সালে র‌্যাব-৫ রামেক হাসপাতাল থেকে রোগী নিয়ে যাওয়া ১০ দালালকে গ্রেপ্তার করে, যার ফলে এসব দালালদের বিরুদ্ধে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে, এর পরও দালালদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি, যা স্পষ্ট করে যে এই অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পরীক্ষার খরচ ও রোগীদের জন্য কষ্টকর পরিস্থিতি
রোগীরা প্রথমে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে একাধিক পরীক্ষার মাধ্যমে অসুস্থতার কারণ খুঁজে বের করতে চেষ্টা করেন। এইসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের খরচ অনেক বেশি, যা রোগীদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করে। সরকারি হাসপাতালে যেখানে সাশ্রয়ী চিকিৎসা পাওয়া যায়, সেখানে এসব প্রতিষ্ঠানে খরচ অনেক গুণ বেড়ে যায়, যা রোগীদের জন্য আরেকটি বড় সমস্যা।

রাজশাহীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিস্তার এবং রাষ্ট্রীয় উদ্যোগ
রাজশাহী শহরে বর্তমানে ৩০০টির মতো ডায়াগনস্টিক সেন্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান নিবন্ধনহীন বা নিয়মবহির্ভূত। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানাচ্ছেন, ৮০টি নতুন আবেদন আসছে, যার মধ্যে ৪০টি নতুন প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। তবে, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা বলছেন যে, তারা এসব ক্লিনিকের নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছেন, যদিও সমস্যাটি এখনও মীমাংসিত হয়নি।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের দাবি
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন, যে স্বাস্থ্যখাতের এমন পরিস্থিতি সাধারণ মানুষের জীবন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রস্তুত করেছেন।

উপসংহার
রাজশাহীর স্বাস্থ্যখাতে যে বিশৃঙ্খলা এবং দুর্নীতি চলছে, তা রোগীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত এসব অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য আরও কার্যকর ব্যবস্থা নেওয়া।

আলোাকিত প্রতিদিন / এম আর এম

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

 প্রতিনিধি,মহাদেবপুর (নওগাঁ):
নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মানজুরা মুশাররফ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হোসেন, সদস্য গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও মানজুরা মুশাররফ মহাদেবপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, নবাগত ইউএনও
মানজুরা মুশাররফ ৩৭ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন। এরপর নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার, রাজশাহীর চারঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বরিশাল জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হ*ত্যা মা*মলার রায় পেছাল

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।
১৫ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ প্রসিকিউটর (পিপি) মো.সেলিম শাহী। তিনি বলেন, বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও এজলাসে বসেই রায়ের তারিখ পুননির্ধারণ করেছেন বিচারক। মামলার রায়ের তারিখ পিছিয়ে ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। অপরদিকে, অভিযুক্ত আব্দুর রহিম রনি (৩২) নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন তিনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।
অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। খুনির এমন শাস্তি হোক, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, এ নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয় ।
আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

সাভারের শিশু ধ*র্ষ*ণ মা*মলার আ*সামি বারেক কে আ*টক করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক:
সাভারের দত্তপাড়া চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি বারেকে ধামরাই কমলাপুর বাসনা এলাকা থেকে গত ১৪ ই এপ্রিল মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে । মামলা সূত্রে জানা যায়, ঢাকার সাভার থানার মামলা নং-২৩, তারিখ: ০৭ এপ্রিল ২০২৬ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০) এর আলোকে অভিযান পরিচালনা করা হয়। বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৮ বছরের শিশু মাইশা কে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বারেক দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তীতে সাভার মডেল থানার নির্দেশনায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি: মোঃ বারেক মিয়া (৫৮), পিতা: মৃত হযরত আলী, ঠিকানা: গ্রাম-দত্তপাড়া থানা-সাভার, জেলা-ঢাকা
আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এস কে সিরাজ:

উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামনগর উপজেলার ছাতিমতলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পান্তা ভাতের আপ্যায়ন, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা সংস্কৃতির স্বাদ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বাংলার ঐতিহ্য লাঠি খেলা সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক সেক্রেটারি সুলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন,শ্যামনগর অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, বিশিষ্ট ব্যাবসায়ী সিদ্দিকুল ইসলাম বকুল, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কাউন্সিলর এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, সহ অন্যান্য মিডিয়া কর্মীগন।এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের এই আয়োজন শ্যামনগরবাসীর মাঝে নতুন বছরের আনন্দ ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেয়।

আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

নবীনগরে নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে নাটঘরের কুড়িঘর স্কুল মাঠে  (১৪/৪/২৬) বিকেলে নান্নু মিয়ার সভাপতিত্বে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- ডা. মহিউদ্দিন আহামেদ ময়িন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু।
লাঠি খেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল তাদের চমৎকার রণকৌশল ও শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। ঢোলের তালে তালে লাঠিয়ালরা তাদের কসরত দেখান। লাঠিয়ালদের কসরত দেখে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠে পুরো মাঠ।
উল্লেখ্য এক সময় গ্রাম বাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি এবং উৎসব আয়োজনের অবিচ্ছেদ্য অংশ ছিল সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।
আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

এশিয়া জিরো এমিশন সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ

বিশেষ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং এশীয় অঞ্চলে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিট’-এ দূরদর্শী বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর জোর দিয়েছেন: কার্বন নিঃসরণ হ্রাসে এশিয়ার দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি একটি শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক গড়ার আহ্বান জানান।

May be an image of text

বাংলাদেশ দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে। তবে এই গতি সচল রাখতে উন্নত দেশগুলো থেকে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি স্থানান্তরের দাবি জানান তিনি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ: ২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ যে জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি করছে, প্রধানমন্ত্রী তা বিশ্বনেতাদের সামনে সগৌরবে উপস্থাপন করেন।

May be an image of studying and text

প্রধানমন্ত্রীর বিশেষ উক্তি- “পরিবেশ রক্ষা কোনো একক দেশের দায়িত্ব নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা দেওয়ার জন্য একটি সম্মিলিত মিশন।” প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ রোডম্যাপের প্রস্তাব সম্মেলনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এশীয় অঞ্চলের জন্য একটি সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ তৈরির প্রস্তাব দেন। এই প্রস্তাবনার মূল লক্ষ্য হলো:

  • অর্থনৈতিক প্রবৃদ্ধি অক্ষুণ্ণ রাখা।
  • পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা।
  • শিল্পক্ষেত্রে সবুজ জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করা।

প্রধানমন্ত্রীর এই বলিষ্ঠ অংশগ্রহণ এবং প্রস্তাবনা আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকাকে আরও সুসংহত করল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে এশীয় অঞ্চলে পরিবেশবান্ধব বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে।

আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

সাভারে যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শহিদুল্লাহ সরকার:

সারা দেশে সরকার বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১৫ ই এপ্রিল বুধবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমী ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিএ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, বেকার যুবকদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা হবে, আগামীর ভবিষ্যৎ যেন নতুন কিছু পায় সেজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেও বলেন তিনি। এসময় উদ্বোধনী কর্মশালায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক ডক্টর গাজী মোঃ সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমীর অধ্যক্ষ সেলিম খান উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

ই*রা*ন যু*দ্ধ শেষের খুব কাছাকাছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি প্রায় শেষের পথে। আমি এটিকে শেষ হওয়ার খুব কাছাকাছি বলেই দেখি।

যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখনই ইরান থেকে পুরোপুরি সরে আসছে না। তার মতে, দেশটিকে পুনর্গঠন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন।

তিনি বলেন, আমি যদি এখনই সব গুটিয়ে চলে আসি, তবে দেশটির পুনর্গঠনে ইরানের ২০ বছর সময় লেগে যাবে। আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমার মনে হয় ইরান একটি চুক্তি করতে চাইছে।

আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম