আজ শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

আরো খবর

 প্রতিনিধি,মহাদেবপুর (নওগাঁ):
নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মানজুরা মুশাররফ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হোসেন, সদস্য গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও মানজুরা মুশাররফ মহাদেবপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, নবাগত ইউএনও
মানজুরা মুশাররফ ৩৭ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন। এরপর নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার, রাজশাহীর চারঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বরিশাল জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -
- Advertisement -