মো: ফয়েজ আহমেদ। কুমিল্লার রাজগঞ্জের বজ্রপুর ইউসুফ স্কুল রোডে অবস্থিত আল ফাতেহ মডেল ফার্মেসীর শুভ উদ্বোধন করা হয়। ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোরআন তেলাওয়াত মিলাদ দোয়া ও বিশেষ মোনাজাত এর মাধ্যমে আল ফাতেহ মডেল ফার্মেসির শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন ছাতিপট্টি মসজিদের খতিব মাওলানা মোঃ মেহেদী হাসান, সভাপতিত্ব করেন হাজী মোঃ আবুল কালাম, উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহমান, দোকান ঘর মালিক হারুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ। মডেল ফার্মেসির প্রোপাইটর মোঃ সোহেল রানা বলেন আমরা ডিজিটাল পদ্ধতিতে দেশি এবং বিদেশি ঔষুধ সরকারি নির্দেশনা মোতাবেক বিক্রি করবো।
যাতে করে আমাদের সেবা পেতে কোন সেবাগ্রহিতা হয়রানি না হয়। আমাদের মূল সেবা সমূহ থাকবে -প্রেসক্রিপশন ও জেনেরিক (ব্র্যান্ডের ওষুধের মত) ঔষুধ, ডায়াবেটিস ও নিয়মিত ঔষুধ সরবরাহ, স্বাস্থ্য পরীক্ষা ও কাউলেলিং সেবা, বিভিন্ন ধরনের স্বাস্থ্যপণ্য, নিয়মিত স্বাস্থ্য পরামর্শ ও সেবা (প্রয়োজনে)। এবং আমাদের উপর আপনাদের বিশ্বাস রাখার অন্যতম কারণ হচ্ছে আমরা সেবা গ্রহীতাদের নিকট সাশ্রয়ী মূল্যে ঔষুধ পৌঁছে দেব, কারণ গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সুস্থ সমাজ গড়তে হলে এবং সঠিক স্বাস্থ্য সেবা পেতে হলে সঠিক চিকিৎসা ও পরামর্শের গুরুত্ব অনেক। নির্ভরযোগ্য ও আধুনিক মানের ঔষুধ সরবরাহ সেবা দিতে আমরা বদ্ধপরিকর।আপনাদের সুস্বাস্থ্য সেবাই আমাদের একমাত্র লক্ষ্য।
আলোকিত প্রতিদিন/এপি

