আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আরো খবর

এস কে সিরাজ:

উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামনগর উপজেলার ছাতিমতলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পান্তা ভাতের আপ্যায়ন, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা সংস্কৃতির স্বাদ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বাংলার ঐতিহ্য লাঠি খেলা সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক সেক্রেটারি সুলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন,শ্যামনগর অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, বিশিষ্ট ব্যাবসায়ী সিদ্দিকুল ইসলাম বকুল, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কাউন্সিলর এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, সহ অন্যান্য মিডিয়া কর্মীগন।এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের এই আয়োজন শ্যামনগরবাসীর মাঝে নতুন বছরের আনন্দ ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেয়।

আলোকিত প্রতিদিন /১৫ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -