আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 67

চুক্তি শেষে ছবি ব্যবহার, ক্ষতিপূরণ পেলেন না তামান্না

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি একটি আইনি জটিলতায় পড়ে আলোচনায় এসেছেন। একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহারের অভিযোগ তুলে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। তবে সেই দাবি শেষ পর্যন্ত আদালতে টেকেনি।

জানা যায়, ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করেন তামান্না। ওই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত পণ্যের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।

অভিযোগ অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানটি তার সম্মতি ছাড়া বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার চালিয়ে যায়। এতে তার পেশাদার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। এ কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

উল্লেখ্য, এর আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৬.২ কোটি টাকার একটি বড় চুক্তিও ছিল তার। যদিও একপর্যায়ে বিজ্ঞাপনটি নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে প্রতিষ্ঠানটি প্রচার বন্ধ করতে বাধ্য হয়।

সব দিক বিবেচনা করে মাদ্রাজ উচ্চ আদালত জানায়, তামান্নার পক্ষ থেকে উপস্থাপিত তথ্য ও প্রমাণ ক্ষতিপূরণের দাবিকে সমর্থন করার জন্য যথেষ্ট নয়। ফলে আদালত তার করা ১ কোটি টাকার ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দেয়।এই রায়কে অভিনেত্রীর জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আলোকিত প্রতিদিন /এম আর এম

বহুমুখী মাইনের চ্যালেঞ্জে দীর্ঘ হচ্ছে অপসারণ প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর আগে পুরো প্রণালিকে নিরাপদ ঘোষণা করা সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপথে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা স্থলভাগের তুলনায় অনেক বেশি জটিল। তার ওপর, ইরানের প্রতিরক্ষা বাহিনী কোথায় কোথায় মাইন স্থাপন করেছে—তার নির্ভুল তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই। ফলে প্রথমে মাইন শনাক্ত, এরপর তা ধ্বংস—এই দুই ধাপের প্রক্রিয়াই সময় বাড়াচ্ছে।

আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ব্যবহৃত মাইনের বৈচিত্র্য। হরমুজে বটম মাইন, টেদার্ড মাইন, ড্রিফটিং মাইন এবং লিম্পেট মাইনসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক পাতা হয়েছে। এই ভিন্নধর্মী মাইনগুলো শনাক্ত ও নিষ্ক্রিয় করতে আলাদা কৌশল প্রয়োজন, যা পুরো প্রক্রিয়াকে আরও দীর্ঘ করছে।

মার্কিন নৌবাহিনীর অপারেশন্স প্রধান অ্যাডমিরাল ডেরিল কাউডলে বলেন, সমুদ্র থেকে মাইন অপসারণ একটি সময়সাপেক্ষ কাজ। একই মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরাও; তাদের ধারণা, পুরো প্রণালি সম্পূর্ণ নিরাপদ করতে ২–৩ সপ্তাহের বেশি সময়ও লাগতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে মাইন পাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, প্রণালির বিভিন্ন স্থানে অন্তত এক ডজন মাইন স্থাপন করা হয়েছিল।

৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ বহন করে। ফলে এখানে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়। ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র হরমুজে মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে সেন্টকোম।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন /এম আর এম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কমিশনিং লাইসেন্স পেলো

আলোকিত ডেস্ক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স দেওয়া হয়েছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট পার্সোনেল অথরাইজেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর কমপক্ষে তিন মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র টেকসই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

খুলনায় সোশ্যাল মিডিয়ায় ভূয়া ছবি ও সংবাদ ছড়ানোয়,বিএনপি নেতার নিন্দা জ্ঞাপন

বিশেষ প্রতিনিধি 
খুলনায় এআই প্রযুক্তির মাধ্যমে বানানো ভূয়া ছবি ও রেকর্ড ব্যবহার করে বিভিন্ন  সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন,প্রয়াত  আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ এর খুলনা মহানগরীর সভাপতি, জহিরুল ইসলাম বাপ্পি।
১৬এপ্রিল বৃহস্পতিবার জহিরুল ইসলাম বাপ্পি তার ফেসবুক স্ট্যার্টাস এর মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। সংবাদ বিজ্ঞাপ্তিতে তিনি বলেন,’গত কয়েকদিন ধরে কিছু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কতিপয় কুচক্রী মহল এআই প্রযুক্তি ব্যবহার করে আমার কিছু ছবি দিয়ে মিথ্যা গ্রেফতার এর খবর প্রচার করেছে,যা দ্বারা আমাকে রাজনৈতিক ও  সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পরিকল্পিত চক্রান্ত!আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশনের ঘটনায় আমি, আমার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা  গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি’। তিনি আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা গ্রেফতারের সংবাদ ছড়িয়ে মানুষকে হেয় করা একটি নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে। সামাজিক যোগাযোগমাধ্যম একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম কিন্তু এর অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের খুলনা  মহানগর সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি এধরনের ন্যাক্কারজনক ঘটনার নেপথ্য নায়ক ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

সারিয়াকান্দিতে মজুদকৃত ৪ হাজার লিটার ডিজেল জ*ব্দ করেছে ভ্রাম্যমান আদালত

মাইনুল হাসান মজনু:

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ ই এপ্রিল রোজ বুধবার রাতে পৌর এলাকার একটি খুচরা জ্বালানি তেল বিক্রেতার গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অবৈধ মজুদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অভিযানকালে একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই সেখান থেকে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করার নির্দেশ দেন। জব্দকৃত এই জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন,বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুদদারদের দমনে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

স্বাধীনতা পুরস্কার দর্শকদের উদ্দেশে উৎসর্গ করলেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেন।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। পুরস্কার গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং একটি ছবি শেয়ার করেন।

আবেগঘন প্রতিক্রিয়ায় হানিফ সংকেত এই অর্জনকে নিজের প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, এই সাফল্য তার একার নয়; বরং দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার ফলেই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব আরও জানান, তিনি কখনো পুরস্কারের প্রত্যাশা করে কাজ করেননি। দায়িত্ববোধ থেকেই কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান। তাঁর মতে, এই সম্মাননা তাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

৭.১ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭.১ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী কু ইউন-চুল এই ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

অর্থমন্ত্রী কু ইউন-চুল জানান, জীবিকা ও সরবরাহ শৃঙ্খলের ওপর বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে পদক্ষেপ নেবে। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বৈশ্বিক অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষ নাগাদ যানবাহনে ব্যবহৃত ইউরিয়া ও ইউরিয়া সলিউশনের সরকারি মজুত বাজারে ছাড়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্পূরক বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নির্ধারিত তহবিল থেকে অর্থ বিতরণ ২৭ এপ্রিল শুরু হবে এবং বছরের প্রথমার্ধেই বরাদ্দের ৮৫ শতাংশের বেশি ছাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে দক্ষিণ কোরিয়ার জাহাজের নিরাপদ চলাচল এবং অপরিশোধিত তেল ও ন্যাফথার মতো জ্বালানি সরবরাহ সুরক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী কু ইউন-চুল।

আলোকিত প্রতিদিন /এম আর এম

সারিয়াকান্দিতে মজুদকৃত ৪ হাজার লিটার ডিজেল জব্দ

মাইনুল হাসান মজনু:

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ ই এপ্রিল রোজ বুধবার রাতে পৌর এলাকার একটি খুচরা জ্বালানি তেল বিক্রেতার গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অবৈধ মজুদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

অভিযানকালে একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই সেখান থেকে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করার নির্দেশ দেন।

জব্দকৃত এই জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন,বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুদদারদের দমনে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

শরিফুল ইসলামের বোল্ডে ভাঙল নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দারুণ শুরু এনে দেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টস জিতে ব্যাট করতে নামা কিউইদের ওপেনিং জুটি দেখে-শুনে খেললেও বেশিক্ষণ টিকতে পারেনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুলের করা বল ব্যাটের কোণায় লেগে সরাসরি স্টাম্প ভেঙে দেয় নিক কেলির। ব্যক্তিগত ৭ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ক্রিজে আছেন হেনরি নিকোলস ১৪ রানে এবং উইল ইয়াং ১ রানে।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুতে তাসকিন আহমেদের করা প্রথম বলেই আসে ওয়াইড। পরে শরিফুল ও তাসকিন নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতে উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে শরিফুলের দুর্দান্ত ডেলিভারিতে আসে প্রথম সাফল্য, ভাঙে কিউইদের উদ্বোধনী জুটি।

আলোকিত প্রতিদিন /এম আর এম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএসের শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

আলোকিত প্রতিদিন /এম আর এম