বিশেষ প্রতিনিধি
খুলনায় এআই প্রযুক্তির মাধ্যমে বানানো ভূয়া ছবি ও রেকর্ড ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন,প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ এর খুলনা মহানগরীর সভাপতি, জহিরুল ইসলাম বাপ্পি।
১৬এপ্রিল বৃহস্পতিবার জহিরুল ইসলাম বাপ্পি তার ফেসবুক স্ট্যার্টাস এর মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। সংবাদ বিজ্ঞাপ্তিতে তিনি বলেন,’গত কয়েকদিন ধরে কিছু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কতিপয় কুচক্রী মহল এআই প্রযুক্তি ব্যবহার করে আমার কিছু ছবি দিয়ে মিথ্যা গ্রেফতার এর খবর প্রচার করেছে,যা দ্বারা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পরিকল্পিত চক্রান্ত!আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশনের ঘটনায় আমি, আমার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি’। তিনি আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা গ্রেফতারের সংবাদ ছড়িয়ে মানুষকে হেয় করা একটি নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে। সামাজিক যোগাযোগমাধ্যম একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম কিন্তু এর অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের খুলনা মহানগর সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি এধরনের ন্যাক্কারজনক ঘটনার নেপথ্য নায়ক ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

