আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 66

ট্রাম্পকে ই*রান যু*দ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমালা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

স্থানীয় সময় ১৮ এপ্রিল শনিবার একটি ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নেন কমালা। সেখানে তিনি বলেন, “ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু, আমাদের স্পষ্ট করছি— ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এ যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে।” কমালা হ্যারিসের এ মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এতে দখলদারদের প্রশংসা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা জানে কীভাবে বিজয়ী হতে হয়।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা জানে  সর্বশ্ব দিয়ে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হয়।”

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন /১৯ এপ্রিল ২০২৬ /মওম

মুরাদনগর চৌমুহনী–বাখরাবাদ সড়কে বেপরোয়া বাইক রেসিং, বাড়ছে দুর্ঘটনা*র শঙ্কা

নাজমুল হাসান: কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী থেকে বাখরাবাদ সড়কটি বর্তমানে স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অর্ধকোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হলেও, মসৃণ এই সড়ক এখন বেপরোয়া মোটরসাইকেল চালকদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংস্কারের পর থেকেই একদল কিশোর প্রতিদিন মোটরসাইকেল নিয়ে সড়কজুড়ে উচ্চগতিতে শোডাউন করছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে দ্রুতগতিতে বাইক চালিয়ে সড়কটিকে কার্যত একটি অনানুষ্ঠানিক রেসিং ট্র্যাকে পরিণত করেছে। এতে করে পথচারী, শিক্ষার্থী এবং অন্যান্য যানবাহনের চালকরা চরম ঝুঁকির মধ্যে পড়ছেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এসব বেপরোয়া কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কিশোররা উল্টো ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ রয়েছে। ফলে অনেকেই নিরাপত্তার অভাবে সড়কটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তারা দ্রুত সড়কে পুলিশ টহল বৃদ্ধি এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার রাব্বি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে  সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং বর্তমানে ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। জেলায় মোট ৮ জন রোগীর শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, আগামীকাল থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। জেলার ৯টি উপজেলা, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় মোট ৫ লক্ষ ৫ হাজার ৩৫০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়ে ১১ কর্মদিবস এবং পৌরসভাগুলোতে ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সিভিল সার্জন হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে নির্ধারিত বয়সী সকল শিশুকে সময়মতো হাম-রুবেলা টিকা দেওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা টিকাদান কর্মসূচি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন, যার যথাযথ উত্তর দেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম

প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় বগুড়া: দেড়শ বছরের পৌরসভা হচ্ছে সিটি করপোরেশন

মাজেদুর রহমান, বগুড়া:
প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশনে উন্নীত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যা দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে দেখছেন স্থানীয়রা।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছে। প্রায় ১০ লাখ জনসংখ্যার এ শহরটি গত দুই দশক ধরেই সিটি করপোরেশনে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় অধিকাংশ শর্ত পূরণ করলেও নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি।
তবে সাম্প্রতিক সময়ে প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। দলীয় ও প্রশাসনিক একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি গাবতলীর বাগবাড়িতে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করার কথাও রয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ বহুদিনের। এটি বাস্তবায়িত হলে শহরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ জানান, “দীর্ঘ প্রতীক্ষার পর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনও একই সফরে হওয়ায় সাংবাদিকদের জন্য এটি একটি গর্বের বিষয়।”
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জোর প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরটি অর্থনৈতিক ও নগর উন্নয়নের নতুন গতি পাবে।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকান্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বাস্তবায়ন কাজ শুরু হবে ইনশাল্লাহ। শনিবার(১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড়ে ঝিনাই(পুংলি) নদীর উপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার বৃজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী দৃষ্টিনন্দন সেতুটি ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় গণমানুষের সঙ্গে কথা বলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় বৃজ উদ্বোধন করা হলো। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
তিনি বলেন, গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা বৃজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এই সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।
এ সময় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) সিআইবিআরআর প্রকল্পের আওতায় ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ(জেভি) নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্রী আতিকা হ*ত্যার অ*ভিযুক্ত নাঈম আ*টক

মো: মহিদ:
মানিকগঞ্জে মাদ্রাসার ছাত্রী আতিকা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন নাঈমকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুটা বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে—একদিকে আটক হওয়ার কথা বলা হলেও, অন্যদিকে নিশ্চিতভাবে এখনও গ্রেপ্তার হয়নি বলেও জানানো হয়েছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষ। এখনও স্বজনদের কাছে লাল হস্তান্তর করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং মাইকিং করে এলাকাজুড়ে খোঁজাখুঁজি চালানো হয়। পরে এক কিশোরের তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্দেহের ভিত্তিতে প্রতিবেশী নাঈমকে দায়ী করে উত্তেজিত জনতা তার স্বজনদের ধরে গণপিটুনি দেয়। এতে নাঈমের পিতা পান্নু মিয়া (৪৫) ও চাচা ফজলু (২৮) নিহত হন। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হন। আহত নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার পর থেকে নাঈম পলাতক ছিল। অবশেষে শুক্রবার রাতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম

  নিরাপত্তাহী*নতায় ভু*গছেন বৈধ অ*স্ত্র লাইসেন্সধারীগণ

ক্রাইম রির্পোটার, শহিদুল্লাহ সরকার: 
সারাদেশে গত ২০২৪ সালের ৫ই আগষ্টে বিভিন্ন থানায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার মত ঘটনা ঘটে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রাজপথে ছাত্র-জনতার উপর অবৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার হয়। যার কারণে সরকার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট পর্যন্ত ১৫ বছরের সকল বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য প্রত্যেক লাইসেন্সধারী ব্যাক্তিকে নির্দেশনা দেওয়া হয়। পরে সরকারের এই নির্দেশনা মেনে অনেকেই তাদের ব্যবহারকৃত বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেন। উল্লেখ্য ঢাকা জেলার সাভার মডেল থানা ভাংচুর অস্ত্র লুটপাট হওয়ায় সাভার মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন যাহার  নং-২৯, তাং ১০/০৯/২৪ইং এর বিবরনীতে ১০৫টি জমাকৃত বেসামরিক অস্ত্র লুট হওয়ার তথ্য রয়েছে। সরকারি অস্ত্রের পাশাপাশি বেসামরিক ব্যক্তিদের জমাকৃত অনেক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হওয়া যেগুলোর বেশিরভাগই এখনও উদ্ধার হয়নি। থানা পুলিশের অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ থাকলেও বৈধ লাইসেন্সধারী ব্যক্তিদের লুট হওয়া অস্ত্র উদ্ধারে নেই তেমন কোন পদক্ষেপ। যার ফলে বৈধ লাইসেন্সধারী ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাভারের বৈধ অস্ত্র লাইসেন্সধারী একব্যক্তি জানান, গত ২০২৪ সালের ৫ই আগষ্টের পুর্বে সাভার মডেল থানায় তার বৈধ অস্ত্র বক্তিগত কারণে জমা দেন তার সেই অস্ত্রটিও লুট হয় ।পুলিশের মামলার বিবরণীতে তার লুট হওয়া অস্ত্রের বিবরণ রয়েছে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত সরকার থেকে তাদের অস্ত্র উদ্ধারে কোন কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। বর্তমানে তিনি ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মত বৈধ লাইসেন্সধারীদের অধিকাংশই চায় ব্যক্তিগত নিরাপত্তায় নতুন অস্ত্র ক্রয় করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় তাদেরকে অস্ত্র ক্রয়ের অনুমতি দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে এটাই তাদের প্রত্যাশা।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্র-ই*রানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামাবাদে মার্কিন এবং ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে বলেছে, “আমরা মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই মনযোগ দেওয়া হচ্ছে।”

সূত্রের বরাতে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে গিয়েছিলেন, সেটিও ছিলো সেই প্রস্তুতিরই অংশ।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।

একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই। সেই থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।

সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই

আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

ফুলবাড়ীয়ায় জ্বালানী তেল মজুদবিরোধী অভিযান, যুবককে জরিমানা

হাসান ফখরুল:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দশমাইল বাজারে জ্বালানী তেল মজুদ ও কালোবাজারী প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাশ্বর গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২১)-এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ারের নেতৃত্বে থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মামুনের কাছ থেকে ২০ লিটার পেট্রোল ও ১০ লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার বলেন,
অবৈধভাবে জ্বালানী তেল মজুদ ও কালোবাজারী রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে, তবে বিষয়টি যাচাই সাপেক্ষ।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট ৮ জন আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায়।

স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, বৃহইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায়স্পতিবার একটি পাম বাগান থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি দুর্ঘটনায় পতিত হয়।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের সময় লেগেছে।

তিনি আরও জানান, হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর কোনো একসময় লেজের অংশটি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো অজানা।ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: গালফ নিউজ, এএফপি

আলোকিত প্রতিদিন /এম আর এম