আজ শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় জ্বালানী তেল মজুদবিরোধী অভিযান, যুবককে জরিমানা

আরো খবর

হাসান ফখরুল:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দশমাইল বাজারে জ্বালানী তেল মজুদ ও কালোবাজারী প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাশ্বর গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২১)-এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ারের নেতৃত্বে থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মামুনের কাছ থেকে ২০ লিটার পেট্রোল ও ১০ লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার বলেন,
অবৈধভাবে জ্বালানী তেল মজুদ ও কালোবাজারী রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে, তবে বিষয়টি যাচাই সাপেক্ষ।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -