আজ শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ আরোহীর মৃত্যু

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট ৮ জন আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায়।

স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, বৃহইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায়স্পতিবার একটি পাম বাগান থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি দুর্ঘটনায় পতিত হয়।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের সময় লেগেছে।

তিনি আরও জানান, হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর কোনো একসময় লেজের অংশটি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো অজানা।ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: গালফ নিউজ, এএফপি

আলোকিত প্রতিদিন /এম আর এম

- Advertisement -
- Advertisement -