বিনোদন ডেস্ক:
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেন।
সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। পুরস্কার গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং একটি ছবি শেয়ার করেন।
আবেগঘন প্রতিক্রিয়ায় হানিফ সংকেত এই অর্জনকে নিজের প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, এই সাফল্য তার একার নয়; বরং দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার ফলেই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব আরও জানান, তিনি কখনো পুরস্কারের প্রত্যাশা করে কাজ করেননি। দায়িত্ববোধ থেকেই কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান। তাঁর মতে, এই সম্মাননা তাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।
আলোকিত প্রতিদিন /এম আর এম

