আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 60

ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীর সব স্তরে দায়িত্বশীলতা ও জনসেবামুখী মনোভাব জোরদারের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ জনগণের সেবক—এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, আস্থার জায়গা এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দেন তিনি।

আইনি ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগে আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।

মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, সমাজের সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে দীর্ঘমেয়াদে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি সেগুলো মনোযোগ দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এদিন সকালে লবণচরা এলাকায় নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজ পরিদর্শন করেন আইজিপি। তিনি নির্মাণকাজের অগ্রগতি ও মান যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং পরিদর্শন শেষে সেখানে আরেকটি গাছের চারা রোপণ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ মন্ত্রী

সাইফুল ইসলাম সবুজ:

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতেই কৃচ্ছ্রতা সাধন করছেন। কৃচ্ছ্রতা সাধন করতে আমাদেরও নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে বৈদ্যুতিক পাখা ব্যবহার করি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা। বিগত দিনে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির এমন বেহালদশা তৈরি করে গেছে। ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে সচল করতে চেষ্টা করে গেছেন। কিন্তু দেশের অর্থনীতি এমন দেউলিয়া হয়েছে, সেটা ১৮ মাসে পূরণ করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সরকার একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। তাই বাংলাদেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আমরা সফল হব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এ অনুষ্ঠানে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ, প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।

আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

ঢাকাস্থ চৌহালী উপজেলা সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

ক্রাইম রির্পোটার: 
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমকে সমিতির পক্ষে প্রধান পৃষ্ঠপোষক পদে বরণ করে নেওয়া হয়।
এম, মিজানুর রহমান তার উপস্থাপনায় মধুমতী মডেল টাউনের রাজমহল রিসোর্ট এন্ড পিকনিক স্পটে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চৌহালী উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা।
আরো উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ, টেলিভিশন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী সহ অত্র উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

শরিয়তপুর জেলা পুলিশ দলকে হারিয়ে শুভ সূচনা করলো মানিকগঞ্জ জেলা দল

মো: মহিদ:
মানিকগঞ্জে শুরু হয়েছে ঢাকা রেঞ্জের আন্ত:জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট। আজ বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও আব্দুল্লাহ আল মামুন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা চৌধুরী, সিঙ্গাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে শরিয়তপুর ও মানিকগঞ্জ জেলা পুলিশ দল। শরিয়তপুর জেলা পুলিশ দলকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো মানিকগঞ্জ জেলা পুলিশ দল।
ঢাকা রেঞ্জের ১৩টি জেলা এবং একটি আরআরএফ দলসহ মোট ১৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে অ*তিষ্ঠ জনজীবন: উৎপাদন কার্যক্রমে ভাটা

রিপন পাল:
“গোটা দেশের মত রূপগঞ্জেও তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে| তাপদাহে অতিষ্ঠ জনজীবন| তার সাথে যোগ হয়েছে মরন যন্ত্রনার লোডশেডিং| একে তো তাপদাহ তারওপর লোডশেডিং যেন মরার ওপর খঁরার ঘা আরকি| উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে লোডশেডিংয়ের দরুন| এভাবে চলতে থাকলে আমরা তো শেষ হয়ে যাব” এভাবে কথাগুলো বলেন রূপগঞ্জের ব্যবসায়ি আব্দুল হালিম মিয়া|
এলাকাভেদে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে| বিদ্যুতের কোনো সুনির্দিষ্ট সময়সূচি না থাকায় এবং দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না আসায় ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা| বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লোডশেডিং চলায় এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে |
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের সরবরাহে সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে| গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বায়ুর আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ| সেই সঙ্গে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে| এরই মধ্যে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং|
শিল্প-কারখানার মালিক ও ব্যবসায়ীরা জানান, ঘন ঘন লোডশেডিং শিল্প-কারখানার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে| জেনারেটরের মাধ্যমে কারখানা সচল রাখতেও জ্বালানি ¯^ল্পতা বাধা হয়ে দাঁড়িয়েছে| তারা বলছেন, এভাবে লোডশেডিং চলতে থাকলে শিল্প-কারখানাগুলো সচল রাখাই কঠিন হয়ে পড়বে|
মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ¯^ত্বাধিকারী আনোয়ার বলেন, লোডশেডিংয়ে কখনো দুই থেকে তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না| সময়মতো গ্রাহকদের মাল ডেলিভারি দিতে পারছি না| শ্রমিকদেরও বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে| এভাবে কতদিন চলতে পারবো বুঝতে পারছি না|
ফয়সাল সাজঘরের ছালাউদ্দিন বলেন, এই কাঠফাটা গরমে বিদ্যুৎ ছাড়া দোকানদারি করা খুবই কঠিন হয়ে পড়েছে| একবার বিদ্যুৎ গেলে দুই থেকে তিন ঘণ্টা আর খবর থাকে না|
লোডশেডিংয়ের ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়, যেখানে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন—বিদ্যুৎ বিভ্রাটের এই অনিয়ম কেবল আরাম-আয়েশ নয়, বরং মানুষের মৌলিক জীবনযাত্রাকেও পঙ্গু করে দিচ্ছে|
এসএসসি পরীক্ষার্থী মারিয়া, নেহাল মিয়া বলেন, একবার বিদ্যুৎ গেলে আর আসে না| কারেন্ট ছাড়া পড়ালেখা করতে সমস্যা হচ্ছে| পরিস্খাও ভাল হচ্ছে না| এর দায় কে নিবে|
পূর্বাচল জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, ১৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাচ্ছি ৮০ থেকে ১০০ মেগাওয়াট| ৫০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে| এই ঘাটতি পূরণে আমাদের লোডশেডিং করতে হচ্ছে| জ্বালানি সংকটে এই পরিস্থিতি ˆতরি হয়েছে| নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহে আমাদের প্রচেষ্টার কোন ঘাটতি নেই|
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ইরান যুদ্ধে ˆবষয়িক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে| আমাদের প্রতিদিনের চাহিদা রয়েছে ২৬০ মেগাওয়াট| সরবরাহ করা হচ্ছে ২০০ মেগাওয়াট| গড়ে ২০ শতাংশেরও বেশি ঘাটতি রয়েছে| ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে| যুদ্ধ স&ভাবাবিক হলে সব ঠিক হয়ে যাবে।
আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

সাভার ও আশুলিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অ*তিষ্ঠ জনজীবন, গ্রাহকরা ক্ষু*ব্ধ

শহিদুল্লাহ সরকার:

সাভার ও আশুলিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রোদ ও ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুতের কোনো কোনো গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বিরক্তি প্রকাশ করে দিচ্ছেন ফেসবুকে পোস্ট লোডশেডিংয়ের কারণে সাভার ও আশুলিয়ায় হিমাগারের রাখা পণ্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প–কলকারখানা নেমে এসেছে বিপর্যয়। সাভার ও আশুলিয়ার কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
লোডশেডিংয়ের কারণে ভোগান্তির মধ্যে আছে মানুষ। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাচিব বলেন, সারা দিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। এক সপ্তাহ ধরে শুধু রাতেই পাঁচ-ছয় ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে। একদিকে লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে অন্যদিকে গরমের কারণে ঠিকমতো ঘুমাতে পাচ্ছি না। আশুলিয়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা বলছেন, গ্যাস–স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন। এ কারণে ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। গ্রাহকের প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে ৭০ মেগাওয়াট। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট করে। গ্যাসের চাপ কম থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। কয়েক দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিষয়টির ব্যাখ্যা করেছেন।
বিদ্যুৎ–সরবরাহের ঘাটতি থাকায় দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ অবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়ির লোকজন চরম দুর্ভোগে পড়েছে।

আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

জুয়ার টাকার লোভে এসএসসি পরীক্ষার্থী হ*ত্যা, গহনা লুট-গ্রেপ্তা*র-১

নিজস্ব প্রতিবেদক | ধামরাই, ঢাকা
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬:
ঢাকার ধামরাইয়ে জুয়ার টাকার লোভে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। এর আগে শুক্রবার লাকুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় সাব্বির হোসেনের বাড়ির নিচতলার একটি কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাহিদা আক্তার (১৬) ওই বাসায় তার নানীর সঙ্গে বসবাস করতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনার সময় নাহিদার নানী বাসার বাইরে ছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে নাতনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, হত্যার পর নাহিদার কানের দুল, গলার চেইন ও আঙটি লুট হয়ে যায়। তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ শামীম ওরফে স্বপনকে গ্রেপ্তার করে। তিনি একই বাড়ির ভাড়াটিয়া এবং ভুক্তভোগীর পূর্বপরিচিত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, অর্থসংকট ও অনলাইন জুয়ার আসক্তির কারণে তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন। পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে বাসায় প্রবেশ করে একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান।

পুলিশ জানায়, আসামির দেওয়া তথ্য অনুযায়ী লুট হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পেষণ পাথর উদ্ধার করা হয়েছে। ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “অনলাইন জুয়া একটি মারাত্মক সামাজিক ব্যাধি হয়ে উঠছে, যা অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দে‌শের নাগ‌রিক‌দের জন‌্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

২৫ এপ্রিল শ‌নিবার ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। এতে উল্লেখ করা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক এবং শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার তালিকা ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১২০টি দেশ এবং অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম স্থানে। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।

তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চার দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল।

আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

মেরিন ড্রাইভে রক্ষিত বনভূমিতে গড়ে উঠা ছয়টি অ*বৈধ দোকান  উ*চ্ছেদ 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের কলাতলি রেঞ্জের ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে নতুন করে গড়ে ওঠা ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।

২৩ এপ্রিল বুধবার দুপুরে কলাতলি বিটের সুখনাচড়ি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযানে  বন বিভাগের অন্যান্য বিট কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।

জানা যায়, মেরিন ড্রাইভ সংলগ্ন সংরক্ষিত বনভূমির ঝিলংজা মৌজার এই এলাকায় সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে এবং ছোট আকারের দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এতে সংরক্ষিত বনভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে।

উচ্ছেদ অভিযানে  বন বিভাগের কর্মকর্তারা  ছয়টি অবৈধ দোকান অপসারণ করে এবং ভবিষ্যতে পুনরায় যাতে কোনো স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা করেন।

 কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমা বলেন, “সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা বাণিজ্যিক কার্যক্রম তৈরির উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কোন  সুযোগ নেই। বন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সংরক্ষিত বনভূমি দখলের বিরুদ্ধে আমরা সজাগ রয়েছি।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, উচ্ছেদকৃত দোকানগুলো অস্থায়ীভাবে গড়ে তোলা হলেও তা সংরক্ষিত বনভূমির নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছিল। এ ধরনের অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট করে।

হাবিবুল আরো বলেন, কক্সবাজার রেঞ্জের আওতায়  বিভিন্ন সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

কুমিল্লায় শিবিরকে গু*প্ত বলায় ছাত্রদল-শিবির সং*ঘ*র্ষ; ১৫ জন আ*হত

মোঃ ফয়েজ আহমেদ:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পলিটেকনিক ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল চার টায় নাফিস আব্দুল্লাহ নামে একজন শিক্ষার্থীকে থাপ্পড় দেয় কয়েকজন শিক্ষার্থী। এই থাপ্পড়ের বিচারের জন্যই সন্ধ্যায় অধ্যক্ষের কক্ষে যায় ছাত্রশিবির। অধ্যক্ষ বিচারের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি করে। কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির।এ সময় হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলছেন, সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে ছাত্রশিবির বলছে গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করেছে।
কুমিল্লা পলিটেকনিক্যাল ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে একজন শিক্ষার্থীর সাথে হলের দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, সারা দেশে ছাত্রদলের গুপ্ত লেখার কর্মসূচি ছিল। এই কর্মসূচি চলার সময় ছাত্রশিবিরের কর্মী নাফিস আব্দুল্লাহকে ছাত্রদলের ছেলেরা মারধর করে।
অধ্যক্ষের কাছে মারধরের ভিডিও চাইতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করে। আহত কয়েকজন কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হামলায় পলিটেকনিক্যাল ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুজনই আহত হয়েছেন।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, এখানে কোনো ছাত্রদল ছাত্রশিবিরের কোনো স্লোগান ছিল না। হঠাৎ করেই সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে একজনকে থাপ্পড় মারা কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি একটি তদন্ত কমিটি করেছিলাম। কিন্তু এর আগেই সংঘর্ষ ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, পরিবেশ শান্ত আছে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটনা ঘটেছে। আহত কতজন খোঁজ খবর নিচ্ছি।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম