আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 61

মেরিন ড্রাইভে রক্ষিত বনভূমিতে গড়ে উঠা ছয়টি অ*বৈধ দোকান  উ*চ্ছেদ 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের কলাতলি রেঞ্জের ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে নতুন করে গড়ে ওঠা ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।

২৩ এপ্রিল বুধবার দুপুরে কলাতলি বিটের সুখনাচড়ি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযানে  বন বিভাগের অন্যান্য বিট কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।

জানা যায়, মেরিন ড্রাইভ সংলগ্ন সংরক্ষিত বনভূমির ঝিলংজা মৌজার এই এলাকায় সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে এবং ছোট আকারের দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এতে সংরক্ষিত বনভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে।

উচ্ছেদ অভিযানে  বন বিভাগের কর্মকর্তারা  ছয়টি অবৈধ দোকান অপসারণ করে এবং ভবিষ্যতে পুনরায় যাতে কোনো স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা করেন।

 কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমা বলেন, “সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা বাণিজ্যিক কার্যক্রম তৈরির উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কোন  সুযোগ নেই। বন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সংরক্ষিত বনভূমি দখলের বিরুদ্ধে আমরা সজাগ রয়েছি।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, উচ্ছেদকৃত দোকানগুলো অস্থায়ীভাবে গড়ে তোলা হলেও তা সংরক্ষিত বনভূমির নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছিল। এ ধরনের অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট করে।

হাবিবুল আরো বলেন, কক্সবাজার রেঞ্জের আওতায়  বিভিন্ন সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

কুমিল্লায় শিবিরকে গু*প্ত বলায় ছাত্রদল-শিবির সং*ঘ*র্ষ; ১৫ জন আ*হত

মোঃ ফয়েজ আহমেদ:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পলিটেকনিক ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল চার টায় নাফিস আব্দুল্লাহ নামে একজন শিক্ষার্থীকে থাপ্পড় দেয় কয়েকজন শিক্ষার্থী। এই থাপ্পড়ের বিচারের জন্যই সন্ধ্যায় অধ্যক্ষের কক্ষে যায় ছাত্রশিবির। অধ্যক্ষ বিচারের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি করে। কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির।এ সময় হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলছেন, সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে ছাত্রশিবির বলছে গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করেছে।
কুমিল্লা পলিটেকনিক্যাল ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে একজন শিক্ষার্থীর সাথে হলের দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, সারা দেশে ছাত্রদলের গুপ্ত লেখার কর্মসূচি ছিল। এই কর্মসূচি চলার সময় ছাত্রশিবিরের কর্মী নাফিস আব্দুল্লাহকে ছাত্রদলের ছেলেরা মারধর করে।
অধ্যক্ষের কাছে মারধরের ভিডিও চাইতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করে। আহত কয়েকজন কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হামলায় পলিটেকনিক্যাল ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুজনই আহত হয়েছেন।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, এখানে কোনো ছাত্রদল ছাত্রশিবিরের কোনো স্লোগান ছিল না। হঠাৎ করেই সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে একজনকে থাপ্পড় মারা কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি একটি তদন্ত কমিটি করেছিলাম। কিন্তু এর আগেই সংঘর্ষ ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, পরিবেশ শান্ত আছে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটনা ঘটেছে। আহত কতজন খোঁজ খবর নিচ্ছি।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

রানা প্লাজা ধসের ১৩ বছর আজ, এখনো বিচার অনিশ্চিত

শহিদুল্লাহ সরকার:
রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে সাভারে বহুতল ভবন ধসে প্রাণ হারান ১১৩৬ পোশাক শ্রমিক, আহত হন কয়েক হাজার। তবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার বিচার হয়নি এখনো। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে, হঠাৎ করেই কয়েক হাজার শ্রমিক নিয়েই রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। মুহূর্তেই ভবনটি পরিণত হয় ধ্বংসস্তূপে। উদ্ধার অভিযান চলে টানা কয়েক দিন। এ ধসের খবরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে বিশ্বব্যাপী নতুন করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর দুই বছর পর, ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এর জের ধরে ২০১৬ সালে ঢাকার জেলা জজ আদালতে মামলার বিচার শুরু হয়। তবে পরবর্তীতে আসামিদের একের পর এক আইনি পদক্ষেপ, উচ্চ আদালতে বিচার স্থগিতের আবেদন এবং বিভিন্ন জটিলতার কারণে মামলাটি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়ে। এরপর ২০২২ সালে পুনরায় বিচার কার্যক্রম শুরু হলেও তা ধীরগতির হয়ে যায়। এই হত্যা মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী থাকলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে বারবার নির্দেশ দেওয়া হলেও পুলিশ তা কার্যকর করতে পারেনি। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিলেও সেই নির্দেশ বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখা যায়নি।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, আমাদের এই টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এই জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সেই জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত রয়েছেন তাদের যদি কাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাহলে টাঙ্গাইলকে খুব তাড়াতাড়ি সাংস্কৃতিক নগরী হিসাবে ঘোষণা করা সম্ভব হবে। এতে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো খুবই জরুরি।
আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, টাঙ্গাইলকে কিশোর গ্যাংমুক্ত রাখতে চাই। বিগত দিনে ফ্যাসিবাদরা টাঙ্গাইলকে সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সেই অপবাদের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কোন ভাবেই কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজরা আশ্রয়-প্রশ্রয় যাতে না পায়। কারো একার পক্ষে কিন্তু সব কাজ সম্ভব নয়। পাশে যারা থাকে তাদের সকলের সহযোগিতার প্রয়োজন হয়।
৭০ দশকের অন্যতম কবি মাহমুদ কামালের সভাপতিত্বে ওই কবিতা উৎসবের উদ্বোধন করেন, ষাটের দশকে কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদল প্রমুখ।
কবিতা উৎসবে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি: কাজল

বিনোদন ডেস্ক

বলিউড ইন্ডাস্ট্রিতে কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা। ‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ দশকের পর দশক ধরে পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে কাজল ছিলেন আপসহীন তা হলো পর্দায় চুম্বন দৃশ্য।

তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই দীর্ঘদিনের নিয়মের ব্যত্যয় ঘটে। ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’ সিরিজে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য শোরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন জাগে, ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন এই অভিনেত্রী?

সম্প্রতি এক পডকাস্টে কাজল বলেন, ‘সত্যি বলতে, এটা চরিত্রের দাবিতেই করা। সিরিজে আমার অভিনীত ‘নয়নিকা সেনগুপ্ত’ যা হতে চায়, যা ভাবে কিংবা যা পায় না সেই লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল ওই মুহূর্তটি। এটা কেবল একটি চুমুর দৃশ্য ছিল না; বরং সে কাকে বিশ্বাস করত আর কাকে বিশ্বাস করতে পারত না, এটি ছিল তার প্রতিফলন।’

চিত্রনাট্যের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে কাজল আরও বলেন, ‘দৃশ্যটি চিত্রনাট্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি। ওটা বাদ দিলে চরিত্রটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অপূর্ণ থেকে যেত।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার একটু অস্বস্তি হচ্ছিল। সেটে দাঁড়ানোর আগে পর্যন্ত ধারণাটা আমার কাছে অদ্ভুত লাগছিল। নিশ্চিত ছিলাম না যে আদৌ কাজটা করতে পারব কি না, নাকি ‘কাট’ বলে বেরিয়ে আসব। তবে শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায়। এটি ছিল সম্পূর্ণ একটি পেশাগত সিদ্ধান্ত।’

উল্লেখ্য, ‘দ্য ট্রায়াল’ একটি কোর্টরুম ড্রামা যেখানে স্বামীর স্ক্যান্ডালের পর একজন নারীর পুনরায় আইনি পেশায় ফিরে আসার সংগ্রাম ফুটে উঠেছে। সিরিজটিতে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার যিশু সেনগুপ্ত। এর দ্বিতীয় সিজনটি ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পেয়েছে।

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

হরমুজে বন্ধুপ্রতিম দেশের জন্য ট্রানজিট ফি ছাড় দিলো ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী কিছু দেশকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর জন্য এই পথ দিয়ে চলাচলে নির্ধারিত ফি মওকুফ করা হয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বর্তমানে কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই সুবিধা প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজও শুরু হয়েছে।”

ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ আছে— তা অবশ্য বলেননি কাজেম জালালি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধের পক্ষে— তারা ব্যাতীত অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে; তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।

কাজেম জালালির তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজে টোল-ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

মসজিদেও চোরের থাবা: গোপালগঞ্জে এক সপ্তাহে তিন সিলিং ফ্যান উধাও

মোঃ শিহাব উদ্দিন:
গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মেডিকেল কলেজ রোডের সিদ্দিকি আকবর মসজিদ—স্থানীয়ভাবে ‘মিন্টু মিয়ার মসজিদ’ নামে পরিচিত—এবার চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে তিনটি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মসজিদ থেকে একটি ফ্যান চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই গত ২৩ এপ্রিল দুপুর আনুমানিক তিনটার দিকে আরও দুটি সিলিং ফ্যান উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে কাউন্সিলর আল-আমিন ইসলামের বাসার সামনেই অবস্থিত এই মসজিদে, যা এলাকাবাসীর মধ্যে আরও বিস্ময় তৈরি করেছে।
মুসুল্লীদের ধারণা, পরিকল্পিতভাবেই চোরচক্র লোডশেডিংয়ের সময়টিকে বেছে নিয়েছে, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা না পড়ে। এতে চুরির ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।
মসজিদের একাধিক মুসল্লী জানান, আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এক প্রবীণ মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আল্লাহর ঘর থেকে ফ্যান চুরি করতে পারে, তারা কি মানুষ?”
এ ঘটনায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

ঢাকা থেকে টেকনাফ ও পঞ্চগড়ের ভাড়া বাড়ল কত 

আলোকিত প্রতিবেদক:

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া ১১ পয়সা বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ। নতুন ভাড়া অনুযায়ী ঢাকা থেকে দেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসের ভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং উত্তর প্রান্ত পঞ্চগড়ের ভাড়া বেড়েছে ৬০ টাকা।

বর্তমানে ৪০ সিটের বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়াটি হচ্ছে— (প্রতি কিলোমিটার ভাড়া × দূরত্ব × ৫১ সিটের বাস) / ৪০ = টাকা। রুটভিত্তিক ভাড়া নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দেওয়া দূরত্ব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সওজের আওতাধীন ব্রিজ, টোল ও ফেরির ভাড়ার তালিকা অনুসরণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সর্বশেষ ২০২৫ সালের মে মাসে তৈরি করা বিআরটিএর হিসাব অনুযায়ী দেখা গেছে, ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়ের (রুট-৯৩) দূরত্ব ৪২৪ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১১৮০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৬০ টাকা বেড়ে হয়েছে ১২৪০ টাকা।

সায়দাবাদ থেকে টেকনাফের (রুট-৫০) দূরত্ব ৪৬২ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১২৭০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৬৫ টাকা বেড়ে হয়েছে ১৩৩৫ টাকা।

ঢাকা থেকে ৭ বিভাগীয় শহরের ভাড়া বাড়ল কত
সায়দাবাদ থেকে চট্টগ্রামের (রুট-৪৮) দূরত্ব ২৪২ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৬৭০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৩৪ টাকা বেড়ে হয়েছে ৭০৪ টাকা।

গাবতলী থেকে রাজশাহীর (রুট-৮২) দূরত্ব ২৪৭ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৭০০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৩৮ টাকা বেড়ে হয়েছে ৭৩৮ টাকা।

সায়দাবাদ থেকে খুলনার (রুট-৯৬) দূরত্ব ২০৫ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৬৫০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৮০ টাকা।

সায়দাবাদ থেকে বরিশালের (রুট-৩৫) দূরত্ব ১৭১ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৫৬৫ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ২৬ টাকা বেড়ে হয়েছে ৫৯১ টাকা।

সায়দাবাদ থেকে সিলেটের (রুট-৫৭) দূরত্ব ২৫৭ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৭০০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৪০ টাকা বেড়ে হয়েছে ৭৪০ টাকা।

গাবতলী থেকে রংপুরের (রুট-৮৮) দূরত্ব ৩০৮ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৮৭০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৪১ টাকা বেড়ে হয়েছে ৯১১ টাকা।

মহাখালী থেকে ময়মনসিংহের (রুট-১৫) দূরত্ব ১১৬ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৩১৫ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ১৫ টাকা বেড়ে হয়েছে ৩৩০ টাকা।

এ ছাড়া বেশি যাত্রী চলাচলকারী ঢাকা (সায়দাবাদ) থেকে কক্সবাজারের (রুট-৪৯) দূরত্ব ৩৯৬ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১০৯০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৫৭ টাকা বেড়ে হয়েছে ১১৪৭ টাকা।

সায়দাবাদ থেকে কুমিল্লার (রুট-১৮) দূরত্ব ১০২ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২৯০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ১৬ টাকা বেড়ে হয়েছে ৩০৬ টাকা।

গাবতলী থেকে বগুড়ার (রুট-৮৪) দূরত্ব ১৯১ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৫৫০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ২৮ টাকা বেড়ে হয়েছে ৫৭৮ টাকা।

এছাড়া দেশের সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর থেকে টেকনাফের (অন্যান্য রুট-১৬৮) দূরত্ব ৮৪৪ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২৩৪০ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ১১৭ টাকা বেড়ে হয়েছে ২৪৫৭ টাকা।

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ব্যাটারদের পর কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররাও। বিশেষ করে মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের ফাইফারে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করে নাজমুল হোসেন শান্ত। জবাবে ৪৪ ওভার ৫ বলে ২১০ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করে সেরা বোলার মুস্তাফিজ।

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। নতুন বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় বলে মুস্তাফিজের বাউন্স সামলাতে পারেননি হেনরি নিকোলস, টপ এজ হয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৪ রান করে নিকোলস ফেরায় ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার উইল ইয়াং উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। নাহিদ রানার করা অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইয়াং। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ১৯ রান।

৫৪ রানে ২ উইকেটে হারানোর পর বড় দায়িত্ব ছিল টম ল্যাথামের কাঁধে। কিন্তু উল্টো দলের বিপদ বাড়িয়েছেন অধিনায়ক। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন মিরাজ, সেখানে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে। ১৩ বলে ৫ রান করেছেন ল্যাথাম।

৬১ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন হাল ধরেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। বিশেষ করে ক্যালি দারুণ ব্যাটিং করছেন। ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন তিনি। এই মাইলফলক ছুঁতে খেলেছেন ৬৮ বল। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৯ রান করে মুস্তাফিজের বলে আউট হয়েছেন তিনি। তাতে ভাঙে ৪৭ রানের চতুর্থ উইকেট জুটি।

ভালো শুরু করা আব্বাসকে বোল্ড করেন শরিফুল। ৩৬ বলে ২৫ রান করেছেন তিনি। তাতে ১২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই দূরে সরে যায় কিউইরা। এরপর ডিন ফক্সকর্ফট ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। তার ৭৫ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। তাতেই ভালো সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন।

এ দিকে ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস। শান্তর ইনিংস থামে ১০৫ রানে। ১১৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চার ও দুটি ছয়ে সাজানো।

এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ২২, শরিফুল ইসলাম ১, তানভীর ইসলাম শূন্য রানে আউট হন। এ ছাড়া ৩৩ রানে তাওহীদ হৃদয় ও ৩ রানে মুস্তাফিজুর রহমান অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শান্ত, তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাহিদ রানা।

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

কাঁচা আমের শরবত তৈরির রেসিপি জেনে নেয়া যাক

লাইফস্টাইল ডেস্ক:

গরমে প্রাণ জুড়াতে শরবতের বিকল্প কী? শরবত তো খাবেনই, আর তা যদি হয় কাঁচা আমের তৈরি, তাহলে তো আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। আপনারা জানেন কি,কাঁচা আম দিয়ে খুব সহজেই সুস্বাদু শরবত তৈরি করা যায়। এটি তৈরি করা খুবই সহজ। সেজন্য প্রয়োজন হবে অল্প কিছু উপকরণ ও কিছুটা সময়। চলুন তবে জেনে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:

কাঁচা আম- ১টি,পুদিনা পাতা- ১ মুঠো,চিনি- ২-৩ টেবিল চামচ,বিট লবণ- আধা চা-চামচ,জিরা গুঁড়া- সামান্য ঠান্ডা পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে কাঁচা আম খোসসহ সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আমের পাল্পটুকু বের করে নিন। এবার সেই বের করে নেওয়া আমের পাল্পের সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে পরিবেশন গ্লাসে ঢেলে তার সঙ্গে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম