আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 20

নিষেধাজ্ঞা শিথিলের শর্তে পার*মাণবিক কর্মসূচিতে ছাড় দিতে প্রস্তুত ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতায় যেতে এবং কিছু ক্ষেত্রে ছাড় দিতে প্রস্তুত রয়েছে। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলসহ তেহরানের আটকে থাকা সম্পদ মুক্ত করতে হবে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতেও ইরান এ ধরনের সমঝোতায় সম্মত হয়েছিল এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি তার বড় উদাহরণ। ইজাদি বলেন, “ইরান ২০১৫ সালেও একই ধরনের সমঝোতায় গিয়েছিল।”

তার ভাষ্য অনুযায়ী, ওই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখতে রাজি হয়েছিল। তিনি দাবি করেন, এ মাত্রায় পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব নয়।

তিনি আরও জানান, চুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিস্তৃত পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছিল, যাতে দেশটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

ফোয়াদ ইজাদি বলেন, পারমাণবিক ইস্যু এখনও আলোচনার জন্য উন্মুক্ত এবং এ বিষয়ে ইরান নমনীয় অবস্থান নিতে প্রস্তুত। তার মতে, “পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা সম্ভব এবং ইরান সেখানে ছাড় দিতেও প্রস্তুত।”

তিনি বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্বেগ হয় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাঠামো আগেই তৈরি হয়েছিল।

তবে ইজাদি স্পষ্টভাবে জানান, যেকোনও নতুন সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে এবং জব্দ বা স্থগিত থাকা ইরানি সম্পদ মুক্ত করতে হবে।

তার ভাষায়, “তেহরান এটাই প্রত্যাশা করছে।” তিনি মনে করেন, এসব বিষয় ইরানের কাছে গৌণ নয়; বরং সম্ভাব্য যেকোনও চুক্তির মূল ভিত্তি। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তেহরান এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করেনি। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক সুবিধা নিশ্চিত না হলে নতুন কোনও চুক্তিতে পৌঁছানো কঠিন হতে পারে।

উল্লেখ্য, ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি— জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)— থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় সরে দাঁড়ায়। এরপর থেকেই ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ইরান ধাপে ধাপে চুক্তির সীমাবদ্ধতা থেকে সরে আসতে শুরু করে। বর্তমানে নতুন কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলেও উভয় পক্ষের বক্তব্যে কূটনৈতিক দরকষাকষির ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসরকের এলেঙ্গা পরিদর্শনে আইজিপি

সাইফুল ইসলাম সবুজ:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকা পরিদর্শন করেছেন মো. আলী হোসেন ফকির।

২৩ মে শনিবার দুপুরে বগুড়া যাওয়ার পথে তিনি এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আইজিপি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক এবং নিরাপদ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে বিশেষ নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোকিত প্রতিদিন / ২৩ মে ২০২৬ /মওম

বন্ধ শিল্পে প্রাণ ফেরাতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু, নতুন বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করতে ৬০ হাজার কোটি টাকার বড় পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন।

গভর্নর বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে। একসময় জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থাকলেও তা পরে ৪ দশমিক ২ শতাংশে নেমে আসে। বর্তমানে তা আরও কমে ৩ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাক, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতও বড় ধরনের চাপের মুখে রয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, অর্থপাচার এবং আমানতকারীদের আস্থা কমে যাওয়ায় অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। উচ্চ সুদের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও ব্যবসা সম্প্রসারণে নিরুৎসাহিত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতিকে চাঙা করতে বিশেষ এ তহবিল গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিতরণ করা হবে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ১৯ হাজার কোটি টাকার সহায়তা কর্মসূচির আওতায় প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সে ৫ হাজার কোটি টাকা, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকা, চামড়া ও চামড়াজাত পণ্য খাতে ২ হাজার কোটি টাকা, বেকার যুবকদের কর্মসংস্থানে ১ হাজার কোটি টাকা এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া হিমায়িত মাছ ও ফিশ এক্সপোর্টে ২ হাজার কোটি টাকা, পরিবেশবান্ধব বা গ্রিন বিনিয়োগে ১ হাজার কোটি টাকা, বিদেশে কর্মসংস্থানে ১ হাজার কোটি টাকা, স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিতে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গভর্নর জানান, ক্রিয়েটিভ ইকোনমির জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে। এটি ঋণ নয়।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ তহবিল পুরোপুরি কার্যকর হলে শিল্পকারখানা পুনরায় সচল হবে, কৃষি উৎপাদন ও রপ্তানি বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। বিদেশে কর্মসংস্থানের জন্য বরাদ্দ ১ হাজার কোটি টাকা থেকে প্রায় এক লাখ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশা করা হচ্ছে।

বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। অন্যদিকে গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমে ঋণ দেওয়া হবে আনসার-ভিডিপি ব্যাংকের মাধ্যমে, যাতে আনসার ও ভিডিপির লাখো সদস্য উপকৃত হবেন।

সুদের হার প্রসঙ্গে গভর্নর বলেন, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে অর্থ দেবে এবং ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড রাখতে পারবে। ফলে বড় ঋণগ্রহীতারা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তবে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে পরিচালন ব্যয় বেশি হওয়ায় সুদের হার কিছুটা বেশি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা আবার চালু হবে, রপ্তানি ও রেমিট্যান্স বাড়বে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

রোমান্টিক লুকে চমক, ‘মালিক’ নিয়ে সুখবর দিলেন মিম

বিনোদন ডেস্ক:

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমে উঠছে দেশের সিনেমা অঙ্গন। সেই উৎসবের তালিকায় নতুন করে যুক্ত হলো আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মালিক’। সিনেমাটি মুক্তির খবরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এবার সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক গানের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু ছবি। শিগগিরই আসছে।”

প্রকাশিত ছবিতে শুভ ও মিমের দারুণ রোমান্টিক রসায়ন নজর কেড়েছে ভক্তদের। মিমকে দেখা গেছে গোলাপি রঙের নান্দনিক জামদানি শাড়িতে। সঙ্গে মানানসই অলঙ্কার ও খোঁপায় সাজানো চুলে তাকে লাগছিল একেবারে ঐতিহ্যবাহী বাঙালি রূপে।

অন্যদিকে, আরিফিন শুভ হাজির হয়েছেন ভিন্ন এক রাফ অ্যান্ড টাফ লুকে। লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই সবুজ শার্ট ও জিন্সে তাকে দেখা গেছে বেশ স্টাইলিশভাবে।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা আরও বেড়ে গেছে। ঈদে ‘মালিক’ দর্শকদের জন্য বড় চমক হতে যাচ্ছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আটপাড়ায় মা*দক মা*মলার ও*য়ারেন্টভুক্ত আ*সামি গ্রে*প্তার

প্রতিনিধি,নেত্রকোণা: 

নেত্রকোণার আটপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আটপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ৭ নং সুখারি ইউনিয়নের বালাইজ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মিজান), পিতা- সজলু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত মামলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটকের লক্ষ্যে পুলিশ বিশেষ তৎপরতা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২৩ মে শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইদুল আলমের সার্বিক নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত অভিযানে নাজিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেন আটপাড়া থানার এএসআই ছাত্তার ও কনস্টেবল হাবিব। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে আটপাড়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
আটপাড়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উপজেলায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

আলোকিত প্রতিদিন / ২৩ মে ২০২৬ /মওম

দেশে হামে শিশুমৃত্যু ছাড়াল ৫০০, একদিনে মৃ*ত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ১২ জন হামের উপসর্গে এবং একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু। আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৪২৬ শিশু। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে মারা গেছে ২১৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

দেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদারে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) জন্য অফশোর বিডিং রাউন্ড-২০২৬ ঘোষণা করেছে সরকার। এ উদ্যোগের আওতায় মোট ২৬টি অফশোর ব্লকে অনুসন্ধানের সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১১টি অগভীর সমুদ্র (শ্যালো সি) ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র (ডিপ সি) ব্লক।

শনিবার (২৩ মে) পেট্রোবাংলার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফল দরদাতাদের সঙ্গে বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (এমপিএসসি) ২০২৬ অনুযায়ী চুক্তি স্বাক্ষর করা হবে। কোম্পানিগুলো এককভাবে অথবা যৌথ উদ্যোগে এক বা একাধিক ব্লকের জন্য দরপত্র জমা দিতে পারবে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে চুক্তিতে বেশ কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— মুনাফা সম্পূর্ণ বিদেশে নেওয়ার সুযোগ, কোনো সিগনেচার বোনাস বা রয়্যালটি না থাকা, আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড অয়েলের দামের সঙ্গে সমন্বিত গ্যাস মূল্য নির্ধারণ এবং যন্ত্রপাতি আমদানিতে শুল্ক অব্যাহতি। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের করের দায়ভার বহন করবে পেট্রোবাংলা।

চুক্তির আওতায় ১০০ শতাংশ কস্ট রিকভারি সুবিধা রাখা হয়েছে, যার বার্ষিক সীমা হবে ৭৫ শতাংশ। বাধ্যতামূলক কাজ হিসেবে শুধু টু-ডি সিসমিক জরিপ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে দরদাতাদের অতিরিক্ত কর্মপরিকল্পনাও জমা দিতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, শ্যালো সি ব্লকের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে অন্তত একটি অফশোর প্রকল্পে দৈনিক ৫ হাজার ব্যারেল তেল বা ৭৫ এমএমএসসিএফ গ্যাস উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। আর ডিপ সি ব্লকের জন্য এ অভিজ্ঞতার পরিমাণ হতে হবে দৈনিক ১০ হাজার ব্যারেল তেল বা ১০০ এমএমএসসিএফ গ্যাস। পাশাপাশি নিজ দেশের বাইরে অন্তত একটি দেশে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের অভিজ্ঞতাও থাকতে হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, আগামী ১ জুন থেকে আগ্রহী কোম্পানিগুলোর জন্য তথ্য প্যাকেজ বিক্রি শুরু হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার। এছাড়া বিডিং ডকুমেন্ট ও প্রমোশনাল প্যাকেজ কিনতে হবে ৭ হাজার মার্কিন ডলারে, যা দরপত্রে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক।

দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর দুপুর ১টা। একই দিন দুপুর ২টায় পেট্রোবাংলার কার্যালয়ে দরপত্র খোলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শ্যালো সি ব্লকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের জন্য ১০ শতাংশ ক্যারিড ইন্টারেস্ট সংরক্ষিত থাকবে। এছাড়া পেট্রোবাংলার অগ্রাধিকারভিত্তিক ক্রয়াধিকারের শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দেশের বাজারে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি কিংবা রপ্তানি করতে পারবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

চীনের কয়লা খনিতে ভ*য়া*বহ বিস্ফো*রণে নিহত ৯০, নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তরাঞ্চলীয় শ্যাংজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৯ শ্রমিক। এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া একে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ৩৫৪ জন উদ্ধারকর্মী উদ্ধারকাজে অংশ নেন। শনিবার ভোর থেকে খনি থেকে একে একে শ্রমিকদের বের করে আনা শুরু হয়। এখন পর্যন্ত ৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৯ জনের সন্ধানে এখনও অভিযান চলছে।

উদ্ধার হওয়া কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর খনির ভেতরে ব্যাপক পরিমাণে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, খনিটির নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

শ্যাংজি প্রদেশ চীনের অন্যতম দরিদ্র অঞ্চল হলেও এটি দেশটির ‘কয়লার রাজধানী’ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে খনিশ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি হলেও দেশটিতে খনি দুর্ঘটনা এখনও উদ্বেগজনকভাবে ঘটছে।

এর আগে, ২০০৯ সালে হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন। সেটি এখন পর্যন্ত চীনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

সূত্র: এএফপি, এনডিটিভি

আলোকিত প্রতিদিন / এম আর এম

এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের নামে ছাত্রদলের মা*মলা

মোক্তার হোসেন মুক্তি:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ২৩মে শনিবার ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি দায়ের করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ এনামুল কবির।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরানসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে (শুক্রবার) দুপুরে বাদী মোঃ এনামুল কবির ঝিনাইদহ পৌরসভাধীন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দুপুর ১.৫০ ঘটিকার সময় মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন।
বাদীর অভিযোগ, উক্ত বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা করছিলেন, যাতে ১নং আসামি তারেক রেজা উস্কানি দেন। এ সময় বাদী ও সাধারণ মুসল্লিরা এই বক্তব্যের প্রতিবাদ ও অনুরোধ জানালে ১নং আসামির হুকুমে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদল নেতাদের ওপর চড়াও হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বাদীকে ঘিরে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামি তানাঈম বাদীকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার কপাল ফেটে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পিস্তলের বাট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদউজ্জামান শনিবার বিকালে জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে দ-বিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর নামে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল এই পাল্টা মামলা করলো।

আলোকিত প্রতিদিন / ২৩ মে ২০২৬ /মওম

যেকোনো ষড়*যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায় বিএনপি সরকার।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল ন্যায়বিচার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইছে। কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না।” তিনি আরও বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষ তাদেরই সমর্থন করবে।

দেশকে নিজেদের সম্পদ উল্লেখ করে তারেক রহমান বলেন, “নিজের ঘর যেমন নিজেকেই দেখাশোনা করতে হয়, তেমনি দেশকেও আমাদের সবাইকে মিলেই রক্ষা করতে হবে।” তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণই হবে প্রধান শক্তি।

আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ত্রিশালের ‘ধরার খাল’ খনন করেছিলেন। প্রায় ৪৭ বছর পর সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টা ২১ মিনিটে অনুষ্ঠানে পৌঁছে তিনি গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই খননকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাতসহ বিএনপি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোকিত প্রতিদিন / এম আর এম