আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 19

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বি#তরণ

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন এর উদ্যোগে গাজীপুর সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ভবানীপুর নৌলাপাড়া নতুন কুঁড়ি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি–সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. রাব্বি, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, ফয়সাল আহমেদ, মো. হাফিজ বাপ্পি এবং যুগ্ম সদস্য সচিব মো. হাফিজ উদ্দিন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশ হবে টেকসই উন্নয়নে#র মডেল রাষ্ট্র: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন,‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

এ সময় তারেক রহমান বলেন, ‘লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতেই নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। শিল্পায়ন বাড়ছে। বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতিবর্গ কিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে।’

তিনি বলেন, ‘গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।

এ সময়ে মঞ্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

রানাগাছা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

ওয়াহিদ রুকন মাহমুদ:

জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়ন পরিষদের আওয়াতায় অসহায় এবং হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গত ২৩ মে ২৬ ইং তারিখে পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন কালে পরিষদের প্যানেল চেয়ারম্যান (প্রশাসনিক) মোঃ কেরামত উল্ল্যাহ (উজ্জ্বল),পরিষদের সদস্যবৃন্দ সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্যানেল চেয়ারম্যান জানান,রানাগাছা ইউনিয়নে ৬২২৭ জন অসহায় ও দরিদ্র পরিবারের জন্য ৬২ টন ২৭০ কেজি চাউল বরাদ্দ পায়। আমরা দলীয় নেতা ও পরিষদের সদস্যদের দিয়ে ৬২২৭ জন অসহায় পরিবারের প্রত্যেকের হাতে হাতে স্লিপ পৌছিয়ে দিয়েছি। স্লিপধারী তারা প্রত্যেকেই সরকারি নির্দেশনা মোতাবেক ১০ কেজি করে চাল পাবে। তিনি আরো জানান,দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান,জামালপুর সদর ৫ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এম পি সাহেবের নির্দেশনা সঠিক স্বচ্ছতার মাধ্যমে যেন প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পান সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের মুখে হাসি ফুটানোই আমাদের লক্ষ।

আলোকিত প্রতিদিন / ২৪ মে ২০২৬ /মওম

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য দেশে হস্তান্তরে রাজি হয়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী হলেও নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। দেশটির একটি সূত্র বলেছেন, মার্কিনিদের সঙ্গে প্রাথমিক যে খসড়া চুক্তি হতে যাচ্ছে সেখানে ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেছেন, “পারমাণবিক ইস্যুটি একটি চূড়ান্ত চুক্তির আলোচনায় আলোচনা করা হবে। ফলে এটি বর্তমান চুক্তির অংশ নয়। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তরেও কোনো চুক্তি হয়নি।”

এরআগে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন যে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তারপরই তেহরানের পক্ষ থেকে জানানো হলো, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

সংবাদমাধ্যম এক্সিওসকে যুক্তরাষ্ট্রের অপর এক কর্মকর্তা বলেছেন চুক্তি হলে ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলোও অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা। ইরান কথা দেবে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তারা।

চুক্তি হলে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ যদি কোনো হামলা বা উস্কানি দেয় তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন / ২৪ মে ২০২৬ /মওম

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের জালে ৫০০পিছ ই*য়াবাসহ আ*টক-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ এক অভিযান পরিচালনা করে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মহিউদ্দিন।

ডিবির পাঠানো এক প্রেস রিলিজ থেকে জানা যায়, শুক্রবার ২২মে বিকাল ৫ টায় নোয়াখালী সদর উপজেলার বড়ো মসজিদ রোডের বিপরীতে ইসলামীয়া রোডের মাথায় হক স্টোরের সামনে মাদকসহ ৩ মাদককারবারী অপেক্ষা করছে।

এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মহিউদ্দিনের নির্দেশে এসআই( নি:) মো: জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।এসময় ওই তিন সন্দেহভাজন মাদককারবারীদের তল্লাশি চালায়।তল্লাশির এক পর্যায়ে তাদের শরীর থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
আটককৃত তিনজনের নূর আলম (৫১) পিতা-মৃত মোস্তাক আহাম্মদ,মাতা-মৃত ছকিনা খাতুন,সা;বাইশারী৫নং ওয়ার্ড,থানা :নাইক্ষাংছড়ি,মো: বেলাল হোসেন(২৪)পিতা: মৃত জালাল আহমেদ, মাতা মারুফা বেগম সাং :সূর্য নারায়নবহর,চরমটুয়া,থানা: সুধারাম, ইসমাইল হোসেন রানা(২৭)পিতা:মো: আজাদ,মাতা: জুনি বেগম,সাং পূর্ব মাইজচড়া,৪নং ওয়ার্ড,আন্ডারচর ইউপি,সদর থানা পরিচয় প্রকাশ করে।

আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আলোকিত প্রতিদিন / ২৪ মে ২০২৬ /মওম

সাভারে তিন সাংবাদিকের ওপর মা*দক কা*রবারিদের হা*মলা

শহিদুল্লাহ সরকার:

সাভারে মাদক কারবারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শীর্ষ মাদক কারবারি শামীম বাহিনীর হামলার শিকার হয়েছেন দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।
গতকাল শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের ওপর এসব হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ পেশাদার সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। সাভারে তিন সাংবাদিকের ওপর হামলা : সাভারের রাজাশন আইচানোয়াদ্দা এলাকায় মাদক কারবার ও কারবারিদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী শামীম বাহিনীর হামলার শিকার হয়েছেন দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিন, ক
ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁদের তুলে নিয়ে আমতলা এলাকার একটি অটোরিকশার গ্যারেজে আটকে মারধর করে। ওই সময় তারা সাংবাদিকদের ব্যবহৃত গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে মেমোরি কার্ড ছিনিয়ে নেয়। গতকাল শুক্রবার বিকেলে সাভার পৌরসভার রাজাশন আমতলা এলাকায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে হামলার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ওই সময় ঘটনাস্থল থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা দাবি করে, হামলার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা নেতা তৌকির ও একই সংগঠনের সাভার মডেল কলেজের সাবেক নেতা জুবায়ের গ্রুপের কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। জানা গেছে, মাদক কারবারি শামীমের হাত অনেক লম্বা। তার মাদকের নেটওয়ার্ক অনেক বিস্তৃত। সে এলাকার উঠতি বয়সী ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে মাদক ব্যবসা করছে। এ ছাড়া তার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্যের সখ্য রয়েছে। এ কারণে তাকে সহজে গ্রেপ্তার করা হয় না। তবে প্রশাসন চাপে পড়ে গ্রেপ্তারে বাধ্য হলে আবারও জামিনে বেরিয়ে মাদক কারবার শুরু করে শামীম। ভুক্তভোগী দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিন বলেন, ‘আমরা ওই এলাকায় গিয়ে মাদকের সংবাদ সংগ্রহ করে অনেকের সঙ্গে কথা বলে মূল সড়কে চলে আসি। সেখান থেকে শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানার ছবি নিয়ে গাড়িতে ওঠার পর একজন এসে কথা বলতে চায়। এ সময় গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী আমাদের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা আমাদের তুলে নিয়ে শামীমের রিকশার গ্যারেজে আটকে মারধর করে এবং সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইলসহ সবকিছু ছিনিয়ে নেয়। আমরা তাদের কাছে অনুরোধ করি আমাদের হাসপাতালে নেওয়ার জন্য। শামীম বলে—আমি পুলিশকে ফোন দিচ্ছি, তোরা মুচলেকা দিয়ে এখান থেকে যেতে পারবি। তারা আমাকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে, ক্যামেরাম্যান এবং স্থানীয় সাংবাদিককেও মারধর করে।’ সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ‘মাদক কারবারিদের হামলার শিকার সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

আলোকিত প্রতিদিন / ২৩ মে ২০২৬ /মওম

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে খেলবেন তাসকিন, একই দলে সাকিব

স্পোর্টস ডেস্ক:

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিয়েছে জাফনা কিংস। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। এ তথ্য নিশ্চিত করেছে এলপিএলের অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে।

আগের দুই মৌসুমে নিলাম পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন হলেও এবার লিগে ফিরছে ড্রাফট ব্যবস্থা। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে ড্রাফট। তবে তার আগে সরাসরি চুক্তির সুযোগ থাকবে ২২ মে পর্যন্ত।

খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ৮ মে থেকে, যা শেষ হবে ২০ মে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় রাখা যাবে।

নিয়ম অনুযায়ী, স্কোয়াডে অন্তত দুইজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে এবং তাদের একজনকে একাদশে খেলানো বাধ্যতামূলক। পাশাপাশি প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।

আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের মুখোমুখি হবে রানার্সআপ গল। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল, আর ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

রামিসা হ#ত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানন্ত্রী।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি জানান।

রামিসা হত্যার বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আলোকিত প্রতিদিন/এপি

নতুন কুঁড়ি স্পোর্টস- এ মানিকগঞ্জ জেলা দলের কৃতিত্ব অর্জন

মো: মহিদ:

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলে একটি গোল্ড, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক পেয়েছে মানিকগঞ্জ জেলা দল। দীর্ঘ লাফ বালিকা গ্রুপে গোল্ড মেডেল পেয়েছে মানিকগঞ্জের জাগীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী। ২০০ মিটার দৌড়ে ব্রোন্জ মেডেল পেয়েছে সিংগাইরের নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, কারাতে-৪৫ (বালক) গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু নাইফ আরাফ এবং বালিকা গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা বিনতে মোহিদ। এছাড়া ব্যাডমিন্টন (বালিকা) একক গ্রুপে রানার-আপ হয়েছে ঘিওর ডিএন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অহনা আক্তার মারিয়া এবং ক্রিকেট বালিকা গ্রুপে রানার্সআপ হয়েছে মানিকগঞ্জ জেলা বালিকা ক্রিকেট দল। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, সাবেক জাতীয় অ্যাথলেট মাসুদুল করিম, জাতীয় দাবাড়ু নাজরানা খান ইভাসহ সংশ্লিষ্টরা।

আলোকিত প্রতিদিন / ২৩ মে ২০২৬ /মওম

শিশুদের ওপর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে শিশুদের ওপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শনিবার (২৩ মে) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।

বিবৃতিতে ইউনিসেফ জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যাসহ ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে, যা তারা গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত হয়ে পর্যবেক্ষণ করছে। শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা যেসব স্থান, সেখানেও তারা নিরাপদ নয়—এ বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। ভুক্তভোগী শিশু ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানায় সংস্থাটি।

ইউনিসেফ আরও জানায়, ২০২৬ সালে এখন পর্যন্ত নারী ও শিশুদের বিরুদ্ধে নির্মম ও যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী কার্যকর ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়।

সংস্থাটি বলেছে, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ব্যবস্থা শক্তিশালী করা, শিশুবান্ধব পুলিশিং ও বিচারব্যবস্থা নিশ্চিত করা, কমিউনিটি সুরক্ষা জোরদার করা এবং সামাজিক সেবার ঘাটতি দ্রুত পূরণ করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য মানসিক ও সামাজিক সহায়তা (মনোসামাজিক সাপোর্ট) নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা এবং শিশুযত্ন কেন্দ্রগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে, যাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও বিস্তার লাভ করে। তাই শিশু, পরিবার, কমিউনিটি এবং সমাজের সব শ্রেণির মানুষকে যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে জাতীয় শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া নতুন ধরনের মানসিক নির্যাতনের শামিল এবং এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের কষ্ট আরও বাড়ায়।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, ভুক্তভোগীদের পরিচয় বা তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। বরং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম