আজ সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বি#তরণ

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন এর উদ্যোগে গাজীপুর সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ভবানীপুর নৌলাপাড়া নতুন কুঁড়ি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি–সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. রাব্বি, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, ফয়সাল আহমেদ, মো. হাফিজ বাপ্পি এবং যুগ্ম সদস্য সচিব মো. হাফিজ উদ্দিন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -