আজ রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে খেলবেন তাসকিন, একই দলে সাকিব

আরো খবর

স্পোর্টস ডেস্ক:

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিয়েছে জাফনা কিংস। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। এ তথ্য নিশ্চিত করেছে এলপিএলের অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে।

আগের দুই মৌসুমে নিলাম পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন হলেও এবার লিগে ফিরছে ড্রাফট ব্যবস্থা। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে ড্রাফট। তবে তার আগে সরাসরি চুক্তির সুযোগ থাকবে ২২ মে পর্যন্ত।

খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ৮ মে থেকে, যা শেষ হবে ২০ মে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় রাখা যাবে।

নিয়ম অনুযায়ী, স্কোয়াডে অন্তত দুইজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে এবং তাদের একজনকে একাদশে খেলানো বাধ্যতামূলক। পাশাপাশি প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।

আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের মুখোমুখি হবে রানার্সআপ গল। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল, আর ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -