স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে চার পেস বলারকে।
চোটের কারণে এ ম্যাচেও দলে নেই পেসার নাহিদ রানা। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। এবার রাখা হয়নি সৌম্য সরকারকে। নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে দলে রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
প্রথম টেস্টের বাংলাদেশ দল:- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

