আজ রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রোমান্টিক লুকে চমক, ‘মালিক’ নিয়ে সুখবর দিলেন মিম

আরো খবর

বিনোদন ডেস্ক:

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমে উঠছে দেশের সিনেমা অঙ্গন। সেই উৎসবের তালিকায় নতুন করে যুক্ত হলো আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মালিক’। সিনেমাটি মুক্তির খবরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এবার সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক গানের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু ছবি। শিগগিরই আসছে।”

প্রকাশিত ছবিতে শুভ ও মিমের দারুণ রোমান্টিক রসায়ন নজর কেড়েছে ভক্তদের। মিমকে দেখা গেছে গোলাপি রঙের নান্দনিক জামদানি শাড়িতে। সঙ্গে মানানসই অলঙ্কার ও খোঁপায় সাজানো চুলে তাকে লাগছিল একেবারে ঐতিহ্যবাহী বাঙালি রূপে।

অন্যদিকে, আরিফিন শুভ হাজির হয়েছেন ভিন্ন এক রাফ অ্যান্ড টাফ লুকে। লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই সবুজ শার্ট ও জিন্সে তাকে দেখা গেছে বেশ স্টাইলিশভাবে।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা আরও বেড়ে গেছে। ঈদে ‘মালিক’ দর্শকদের জন্য বড় চমক হতে যাচ্ছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -