আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 15

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব দেশের পর্যাপ্ত পদক্ষেপের অভাবে মার্কিন শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় ৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করেছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য, কম্বোডিয়া, আর্জেন্টিনা, এল সালভাদর, গুয়াতেমালাসহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের ক্ষেত্রে শুল্কহার হবে ১২ দশমিক ৫ শতাংশ।

ইউএসটিআর জানিয়েছে, এই সিদ্ধান্ত সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত অন্যায্য বাণিজ্যচর্চা সংক্রান্ত তদন্তের অংশ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতার ভিত্তিতে আরোপিত কিছু শুল্ক বাতিল করার পর ট্রাম্প প্রশাসন নতুন কাঠামোয় শুল্কনীতি পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র একটি নতুন বস্ত্র ও পোশাক আমদানি ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ বস্ত্র ও পোশাকপণ্য তুলনামূলক কম শুল্কে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পাবে। তবে শুল্কহার ও আমদানির সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

এই প্রস্তাব এমন সময়ে এলো, যখন আগামী ২৪ জুলাই ট্রাম্প প্রশাসনের আরোপিত অস্থায়ী ১০ শতাংশ সর্বজনীন শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সব পণ্য নতুন শুল্কের আওতায় আসছে না। ইউএসটিআর জানিয়েছে, জ্বালানি, রেয়ার আর্থ খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক পদার্থ এবং উড়োজাহাজের যন্ত্রাংশকে শুল্কমুক্ত রাখা হবে।

প্রস্তাবিত শুল্ক এবং সংশ্লিষ্ট প্রতিকারমূলক ব্যবস্থার বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। এ বিষয়ে ৭ জুলাই একটি গণশুনানিরও আয়োজন করা হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মানিকগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মো: মহিদ:

মানিকগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এই ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবং জেলা স্কাউটস এর সভাপতি নাজমুন আরা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও জেলা স্কাউটস এর কমিশনার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা স্কাউটস এর সহ-সভাপতি গোকুল চন্দ্র দেবনাথ, জেলা স্কাউটস এর সম্পাদক শফিকুল ইসলাম হারুন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। মানবিক সমাজ গড়ে তুলতে স্কাউট সদস্যরা বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তাঁরা। এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা মতামতের ওপর ভিত্তি করে আগামী একবছরের জন্য তাঁদের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/০৩ জুন ২০২৬/মওম

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার স*ম্মতি দিলেন না: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দেননি তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রস্তাব নাকচ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যদি কোনো নতুন নামকরণ করতে হয় তবে আলাদা নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে হবে সেখানে।

এ বিষয়ে কর্মকর্তারা বলছেন, এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর নামকরণ ও নীতিগত সিদ্ধান্তে একটি দৃষ্টান্তমূলক অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার হযরতপুরে প্রতিষ্ঠিত হয় এবং এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীন পরিচালিত একটি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

আলোকিত প্রতিদিন/এপি

রামুতে পুলিশের অ*ভিযানে ই*য়াবাসহ যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে পুলিশের অভিযানে সিএনজির ড্রাইভারের আসনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

২ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শফিউল আলম (২৬)কে আটক করে রামু থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার একদল টিম সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির ড্রাইভারের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মো. শফিউল আলমকে আটক করা হয়।

আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য মাদক সিন্ডিকেট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, “রামুকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

মনিরুল আরো বলেন, “আটক শফিউল আলমকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা

আলোকিত প্রতিবেদক:

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে কমলো ৫৫ টাকা।

২ জুন মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি।

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

সিরাজগঞ্জে জ্বীনের বাদশা’র ফাঁ*দে শতাধিক মানুষ, উ*ধাও ২১ লাখ টাকা

ওয়াসিম সেখ:

শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো.আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিভিন্ন অনলাইন অ্যাপসে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করতেন। এছাড়া গ্রাহকরা টাকা ফেরত চাইলে নিজেকে ‘৪০০ বছর বয়সী জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জুন মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গত ১ জুন মুছকান অফরিন মমতাজ (৩১) নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ ‘ইকো ভোল্ট’ নামের একটি অ্যাপসে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান। তার কথায় বিশ্বাস করে বাদীসহ প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপসে বিনিয়োগ করেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করা হয়। পরে ‘সিইএফ’ নামের আরেকটি অ্যাপসে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা নেওয়া হয়।

পরবর্তীতে প্রথম অ্যাপসটি অকার্যকর হয়ে গেলে নতুন করে অধিক লাভের প্রলোভন দেখিয়ে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। সবমিলিয়ে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় অভিযান চালিয়ে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং সংশ্লিষ্ট কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে।

জানা গেছে, গ্রাহকরা টাকা ফেরত চাইলে তিনি “Hamkail Moakael” নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জ্বীনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি প্রদর্শন করতেন।

মুছকান অফরিন মমতাজ বলেন জ্বীনের বাদশা প্রথমে আমার এক আত্মীয়র পরিচয় আমার কাছে আসে, আমি একজন মার্কেটিং কর্মী, আমার এখানে এসে সে প্রথমে বাজার সদাই করে সাথে আমার নাম্বারটা কালেকশন করে, পরবর্তীতে ফোনে কথা হয়, একদিন আমার কাছে এসে সে বলে স্বল্প টাকায় অধিকতম আয় করা যায় আমিও লোভে পড়ে গেলাম, প্রথমে ১ হাজার টাকা দিয়ে করিয়ে প্রতি সপ্তায় ৪০০ টাকা করে দিত। আমিও কিছু মানুষকে লিড দিতাম তাদেরকেও বিষয়টা আগ্রহ করি। আমার মাধ্যমে আরো ১০০ জনের মত উদ্বুদ্ধ হয় সেখানে বিনিয়োগ করতে। আমার সাড়ে ৪ লাখ টাকা সেখানে লাগানো ছিল। আমি সহ আমার টিমের ২১ লাখ টাকা সে অ্যাপসের মাধ্যমে মেরে দিয়েছে। ইতিমধ্যে সে বিভিন্ন ধরনের প্রতারণা করে সলঙ্গায় ৫৪ ডিসি মাল জায়গা ক্রয় করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি। প্রতাক মূলত পর্দাশীল মেয়েদেরকে টার্গেট করে, যাতে করে তারা কোথাও বলতে না পারে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

নোয়াখালী প্রবাসী পরিবারের ওপর হা*মলার অ*ভিযোগ, আ*হত ৩

প্রতিনিধি,নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন নিরব নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রবাসীর মা-সহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার আলীম উদ্দিন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য জাহানারা বেগম (৫০) ও আবুল কাশেম (৫৫) জানান, প্রতিবেশী ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন নিরব, জসিম উদ্দিনসহ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জেরে রবিবার সকালে তাদের ওপর হামলা চালানো হয়।

তাদের অভিযোগ, হামলার সময় জাহানারা বেগমকে কোদাল দিয়ে আঘাত করা হলে তার হাতে গুরুতর জখম হয়। পরে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আবুল কাশেম দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে নোয়াখালীর আদালতে একাধিক মামলা হয়েছে এবং সেগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা সুমি আক্তার অভিযোগ করেন, নাজিম উদ্দিন নিরব সেনাবাহিনীর পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন। সম্পত্তি বিরোধের জেরে তার নেতৃত্বে একাধিকবার প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে আনোয়ার হোসেন নামে আরেক বাসিন্দা অভিযোগ করেন, নাজিম উদ্দিন নিরব এবং ইয়াছিন আরাফাত তাদের জমি দখল করে রেখেছেন। জমি উদ্ধারের চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাজিম উদ্দিন নিরবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বিজিবি-বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ৮ জুন থেকে ১১ জুন—৩ দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে এ বৈঠক। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পশ্চিমবঙ্গ থেকে ‘কথিত’ অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের নিয়মিত বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।

বিএসএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী; আর বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক প্রবীন কুমার।

বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে বিজিবি-বিএসএফের। সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যে বসবাসরত ‘কথিত’ নথিবিহীন বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তরের বিষয়গুলি উঠে আসতে পারে বৈঠকে। পাশাপাশি বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগগুলো নিয়েও কথা হতে পারে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের মধ্যে।

এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করেছে ভারত। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করেছে। অনুপ্রবেশকারীরা ধরা পড়লে তাঁদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী এবং অবৈধবাসীদের রাখার জন্য হোল্ডিং সেন্টারও খোলা হয়েছে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ প্রায় ৪,০৯৬ কিলোমিটার। দীর্ঘ এই সীমান্তের ৮৬০ কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। এই ৮৬০ কিলোমিটারের মধ্যে প্রায় ১৭৪ কিলোমিটার সীমান্তে ভৌগোলিক ও অন্যান্য কারণে কাঁটাতার বসানো সম্ভব নয়। এ অবস্থায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএসএফের কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানাচ্ছে, সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে।

বাংলাদেশে গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দলটি। নির্বাচনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পরে সেই সম্পর্ক আবার মসৃণ করতে তৎপর হয়েছে দু’দেশই।

সূত্র : পিটিআই

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে রাশিয়ার ব্যাপক হা*মলা

আন্তর্জাতিক ডেস্ক:

সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন দিনিপ্রো আর বাকি চারজন প্রাণ হারিয়েছেন রাজধানী কিয়েভে।

২ জুন মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ আহতও হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেকে সেসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ভোর থেকেই কাজ করছেন উদ্ধারকারীরা।

গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্কের একটি কলেজ ক্যাম্পাসে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ২১ জন নিহত হন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল। ওই হামলার পর থেকেই রাশিয়া হুমকি দিচ্ছিল তারা ধাপে ধাপে এর জবাব দেবে।

রাশিয়ার নতুন হামলার পর কিয়েভের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। এ সময় রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো জানিয়েছেন,রাশিয়া রাজধানীতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে।

মঙ্গলবার এ হামলার আগে গতকাল সোমবার সতর্কতা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে শত্রুরা বড় হামলার পরিকল্পনা করছে। এর কয়েক ঘণ্টা পরই ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম

সি‌*ন্ডি*কেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছে‌ড়ে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেটমুক্ত না কর‌তে পার‌লে মন্ত্রিত্ব ছে‌ড়ে চ‌লে যাওয়ার কথা ব‌লে‌ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তি‌নি ব‌লে‌ছেন, ‘এটাই আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’ ২ জুন মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে মন্ত্রী এক প্রেস ব্রিফিং এ কথা ব‌লেন। এক সাংবা‌দিক প্রশ্ন ক‌রেন, আমরা কি আশা কর‌তে পা‌রি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেট মুক্ত হ‌বে? জবা‌বে আরিফুল হক চৌধুরী ব‌লেন, ‘এটাই আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’

মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, আমি প্রথম দিন থে‌কে ব‌লে আস‌ছি, আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। ইনশাআল্লাহ আপনারা এমন কিছু দেখবেন, দীর্ঘ‌দিন যেটা আপনারা শো‌নেন নাই; এটা হবে ১০-১৫ দিন থে‌কে এক মা‌সের ম‌ধ্যে বা সময়টা একটু বে‌শিও লাগ‌তে পা‌রে। তারপর আপনাদের সাম‌নে এই বিষয়ে প্রস্তাবনা দেখ‌তে পা‌বেন এবং সবকিছু প‌রিষ্কার হ‌য়ে যা‌বে ইনশাআল্লাহ।

চল‌তি মা‌সে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মাল‌য়ে‌শিয়া সফ‌রে যা‌চ্ছেন। সরকারপ্রধা‌নের সফ‌রে মাল‌য়ে‌শিয়ার স‌ঙ্গে শ্রমবাজার সংক্রান্ত কো‌নো সম‌ঝোতা স্মারক হ‌চ্ছে কিনা-জান‌তে চাই‌লে মন্ত্রী ব‌লেন, এ ব্যাপা‌রে এখন পর্যন্ত আমার কা‌ছে কো‌নো নিউজ নেই। আমরা একটা এমওইউ ক‌রে আস‌ছি, সেটা আপনারা জা‌নেন। প্রতিমন্ত্রী মো. নুরুল হক এসময় উপ‌স্থিত ছি‌লেন।

আলোকিত প্রতিদিন/০২ জুন ২০২৬/মওম