আজ বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার স*ম্মতি দিলেন না: প্রধানমন্ত্রী

আরো খবর

বিশেষ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দেননি তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রস্তাব নাকচ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যদি কোনো নতুন নামকরণ করতে হয় তবে আলাদা নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে হবে সেখানে।

এ বিষয়ে কর্মকর্তারা বলছেন, এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর নামকরণ ও নীতিগত সিদ্ধান্তে একটি দৃষ্টান্তমূলক অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার হযরতপুরে প্রতিষ্ঠিত হয় এবং এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীন পরিচালিত একটি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -