আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 16

মা*দকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে ঘিওরে বিএনপি’র মতবিনিময় সভা

 ​সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওরকে মাদক ও ইভটিজিংমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন সোমবার বিকেলে ঘিওর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এই সভার আয়োজন করা হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর। ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা সামাজিক অবক্ষয় রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর বলেন, “মাদক ও ইভটিজিং আমাদের যুবসমাজ ও সামাজিক শান্তিকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই দুই সামাজিক ব্যাধি চিরতরে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।” ​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। তবে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সময়মতো সাক্ষ্য প্রদান অত্যন্ত জরুরি। ঘিওরকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।” ​উক্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, মিজানুর রহমান খান কুদরতসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। ​সভায় বক্তারা মাদক বিক্রেতা ও ইভটিজারদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

মানিকগঞ্জে হ*ত্যা মা*মলার আ*সামি বিএনপি নেতা আব্দুল আলীমকে ছাড়াতে থানা ঘে*রাও

মো: মহিদ:

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি বিএনপি নেতা আব্দুল আলীমকে ছাড়াতে থানা ঘেরাও করলেন এলাকাবাসী। তিনি পুটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য। সোমবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে তারা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। জানা গেছে, ৩০ মে গভীর রাতে উত্তর পুটাইল গ্রামের মো. সজিব হোসেনের ওপর শতাধিক ব্যক্তি হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহত সজিবের ভাই রাজিব বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আলীমকে আটক করে পুলিশ। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, সজিব নামে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে আব্দুল আলীমকে আটক করা হয়েছে। তার কিছু অনুসারী থানা প্রাঙ্গণে এসে মুক্তির দাবি জানিয়েছিল। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মা*রা গেছেন

আলোকিত ডেস্ক:

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপরে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। আগামীকাল হেলিকপ্টার বা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে মরদেহ ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পরে ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

মা*দকের বিরুদ্ধে একাট্টা রাজপাট গ্রামের যুবসম্প্রদায়

মোঃ আশরাফুজ্জামান:

গোপালগঞ্জের কাশিয়ানীতে সমাজের প্রচলিত অনিয়মের প্রতিবাদ এবং মাদক থেকে যুবসমাজকে রক্ষায় একাট্রা হয়েছে রাজপাট যুবসমাজ। রাজপাট উত্তর পাড়া যুব উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা আজ বিকাল ৫ টার সময় যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মিয়া কটু।কুরআন তেলায়ত শেষে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়,সামাজিক উন্নয়নে অবদান রাখায় ক্রেস্ট দিয়ে সম্মননা প্রদান করা হয় এবং নব গঠিত কমিটিতে
মোঃ মঞ্জু মিয়াকে সভাপতি, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান রুবেল, ও সহসভাপতি হিসেবে মোঃ মফিজুল, মোহাম্মদ রাজিব হোসেন, মনির মিয়া, এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী রাজ,
যুগ্ন সাধারন সম্পাদক এনায়েত হোসেন,রাশিদ শেখ জুলাই যোদ্ধা কাজল মিয়াকে সাংগঠনিক সম্পাদক,অর্থ বিষয়ক সম্পাদক রিপন মোল্লা দপ্তর সম্পাদক সুজন মাতুব্বর প্রচারণা সম্পাদক হিসেবেন সরাফত হোসেনকে ঘোষণা করা হয়। সভায় রাজপাট গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজপাট গ্রাম দিনদিন মাদকে ছেঁয়ে যাচ্ছে। বিশেষকরে উঠতি তরুণদের গ্রামে প্রায়ই মাদক সেবন করতে দেখা যাচ্ছে। উঠতি বয়সের যুবক ও তরুণরা মাদকের টাকার জোগাড় করতে চুরি ওবিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

মাদক ব্যবসায়ী ও সেবিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মিয়া বলেন আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে পুলিশে সহায়তা নেওয়া এবং সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

ধামরাই-আশুলিয়ায় ডিবির অ*ভিযানে ১৫০ পিস ই*য়াবাসহ ৪ জন গ্রে*প্তার

মামুন আহমেদ জয়:

বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে গত ৩১ মে ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল মিয়া (৩৬)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, ১ জুন ২০২৬ রাত ১টা ৩০ মিনিটে ধামরাই থানার কুমড়াইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

ইরানের কেশম ও গোরুক দ্বীপের সামরিক স্থাপনায় মার্কিন হা*ম*লা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত দেশটির রাডার ও ড্রোন সাইটগুলোতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা চালানো হয় বলে সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করাসহ ইরানের ‘আগ্রাসী পদক্ষেপের’ জবাবে এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আত্মঘাতী অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে; যা ওই অঞ্চলের জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করছিল।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগন প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন হামলায় ব্যবহৃত একটি বিমানঘাঁটি লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়।

আইআরজিসি-র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘হরমুজগন প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, যেখান থেকে হামলাটি চালানো হয়েছিল সেই বিমানঘাঁটিকে টার্গেট করে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমান। এতে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে।’

আগে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হামলার বিরুদ্ধে সক্রিয় হওয়ার খবর পাওয়া গিয়েছিল এবং সে সময় দেশজুড়ে সাইরেনের আওয়াজ শোনা যায়।

সূত্র: আল-জাজিরা,এএফপি

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বি*ক্ষোভ: পুলিশের লা*ঠিচা*র্জ ও টি*য়ারশে*ল নি*ক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মতিঝিল এলাকা। ১ জুন সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ.

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়েছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে খুরশীদ আলমকে তারা কোনোভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেবেন না। এই নিয়োগের প্রতিবাদ ও তার প্রবেশ ঠেকানোর ঘোষণায় আজ সকাল থেকেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহকরা।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ সোমবার সকাল ৯টার মধ্যেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে শুরু করেন। তারা সেখানে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের ওপর অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে দফায় দফায় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, সেই সঙ্গে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পুলিশের অভিযানে প্রথমে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে তারা আবার ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

রামিসা ধ*র্ষ*ণ-হ*ত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

১ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন৷ একইসঙ্গে আগামীকাল ২ জুন মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এদিন সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। আসামি সোহেলের স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাদেরকে এজলাসে নেওয়া হয়।

গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন।

ওইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গত ২০ মে বুধবার গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানান এই ঘাতক।

জবানবন্দিতে সোহেল জানায় , ১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে ছোট্ট রামিসাকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় শিশুটি। এর মধ্যে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এসময় সোহেল তাকে গলা কেটে হত্যা করে। মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিলেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই আসামি আদালতকে জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোনো শত্রুতা ছিল না।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

হামের প্রাদুর্ভাব ট্রেনের টিকিট সংকটে কমেছে পর্যটক

প্রতিনিধি,মৌলভীবাজার:

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। সবুজ চা-বাগান, পাহাড়, বনাঞ্চল আর নির্মল পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অনেকে। তবে অন্যান্য বছরের মতো উপচে পড়া ভিড় এবার চোখে পড়ছে না।

পর্যটন-সংশ্লিষ্টদের মতে, হামের প্রাদুর্ভাব, যাতায়াতে ভোগান্তি, ট্রেনের টিকিট সংকট ও আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে প্রত্যাশিত সংখ্যক পর্যটক আসেননি। ফলে বিটিআরআই, লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ সব স্পটে মানুষের আনাগোনা থাকলেও ভিড় কম।

ঈদের দিন কোরবানি শেষ করেই রাতে শ্রীমঙ্গলে এসেছেন সায়েম আহমেদ বলেন, “চারদিকে সবুজের সমারোহ আর নির্মল পরিবেশ মনকে প্রশান্ত করে। এর আগেও দুবার এসেছি, এবার তৃতীয়বার। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে শ্রীমঙ্গল সত্যিই অসাধারণ।”

কুমিল্লা থেকে আসা আরিফ জানান, “ঈদের আগের দিনই পরিবার নিয়ে চলে এসেছি। চা-বাগান, লেক, বন ঘুরে ছবি তুলছি। প্রথম দিন আবহাওয়া শীতল ছিল, এখন গরম বেড়েছে। তবু শ্রীমঙ্গলের শান্ত পরিবেশ মুগ্ধ করছে। শহরের কোলাহল থেকে দূরে মানসিক প্রশান্তি মিলছে।”

রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস দাশ বলেন, ঈদ ঘিরে হোটেল-রিসোর্টে ৭০% আগাম বুকিং ছিল। ঈদের দিন ভিড় কম থাকলেও দ্বিতীয়-তৃতীয় দিনে পর্যটক বেড়েছে। তবে হঠাৎ তাপমাত্রা বাড়ায় অনেকে রিসোর্টের ভেতরেই সময় কাটাচ্ছেন। ছুটির বাকি দিনগুলোতে সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন জানান, শ্রীমঙ্গলে এখন শতাধিক হোটেল-রিসোর্ট আছে। বড় ছুটিই ব্যবসায়ীদের ভরসা। কিন্তু হাম নিয়ে উদ্বেগ, সড়কে যানজট আর ট্রেনের টিকিট সংকটে এবার পর্যটক স্পষ্টতই কম।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাশ বলেন, সব পর্যটনকেন্দ্রে টহল চলছে। থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

কে জিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী, অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম:

“স্মৃতির পাতায় ফিরে দেখা, বন্ধুত্ব থাকুক চিরকাল সবার মাঝে” এই স্লোগান নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী কে জিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার দাখিল ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ /৫ /২০২৬ ইং রবিবার সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠান কে জি এস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার অফিস সহকারী আলমগীর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,অত্র মাদ্রাসার সভাপতি সামিউল আলম দুদু বিএসসি।
এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মোঃ আব্দুল হক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ মোবারক হোসেন, সহ সুপার অত্র মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন, বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইসরাফিল হোসেন, দীন মোহাম্মদ, জুলেখা পারভীন, লিয়াকত আলী, অমর কুমার সূত্রধর, শাজাহান আলী,শাপলা আক্তার, রোকসানা জাহান, জান্নাতুন মাওয়া, জহুরুল ইসলাম লিটু, মুন্জুরুল ইসলাম বিএসসি।
সাবেক, সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল হোসেন দুদু,আব্দুল মোতালেব জিন্নাহ, আব্দুল জলিল, মোঃ আজিজ বিএসসি, সে সময় ভিডিও কলে যুক্ত হয়েছেন অত্র মাদ্রাসার এবতেদায়ীর প্রধান শিক্ষক মাওলানা আমজাদ হোসেন, তিনি বর্তমানে পবিত্র মক্কা নগরীতে আছেন হজ্ব পালন শেষে আগামীকাল বাড়ি ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন,

ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হুমায়ুন আহমেদ, রাশেদুল ইসলাম, মনোয়ার (জিয়াউল), উবাইদুর রহমাান রিপন মিয়া,সুহেল রানা হেলাল,জামিনুর ইসলাম, জিয়াউল হক,
প্রবাস থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন, মাহবুব, মিজান, আল আমিন,মিন্ঠু,সুমন,লাভলু, মোস্তাক,রোজিনা প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজ এবং মাদ্রাসার প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম