আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 17

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

৩০ মে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি শুরু হয়। শহীদ জিয়াকে স্মরণ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী একে একে সবগুলো স্থানে উপস্থিত হয়ে এ কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে ছিল- মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন এবং ধানমন্ডি এলাকা।

এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নিতে হবে। কারণ তার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা। তাই আমাদের আজও তার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।’ তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা যারা দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত আছেন, তারা জানেন, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের সহায়তা করার চেষ্টা করেছি। আপনাদের কাছেও আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত উদ্যোগেও যেন আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এটাই শহীদ জিয়ার শিক্ষা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, আমরা শপথ গ্রহণ করি, আমাদের যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের সাফল্য।’

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন এবং এ কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, এটি আমাদের দেশ, এটি আমাদের শহর। অবশ্যই সিটি করপোরেশনের দায়িত্ব রয়েছে, তারা তাদের কাজ করছে। কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, আমরা যেন যতটা সম্ভব কম ময়লা করি।‘

প্রধানমন্ত্রী বলেন, ‘শহর পরিষ্কার থাকলে নাগরিকদের চলাফেরায় যেমন সুবিধা হবে, তেমনি পরিবেশও ভালো থাকবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।’

রাজধানীর জুরাইনে প্রধানমন্ত্রী বলেন, ‘টিভির পর্দায় যখন অন্যান্য দেশের ছবি দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে? যে, আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? যে দেশের রাস্তাঘাট পরিষ্কার, সে দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা যেমন পরিষ্কার করে, একইভাবে সে দেশের জনগণও কিন্তু যেখানে-সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না। এই কাজটি করার জন্য কিন্তু সরকারের কেউ হওয়ার দরকার নেই। এমপি হওয়ার দরকার নেই। মন্ত্রী হওয়ার দরকার নেই। মেয়র হওয়ার দরকার নেই। ওয়ার্ড কমিশনার হওয়ার দরকার নেই। একজন নাগরিক হিসেবে আপনি এই কাজটি করতে পারেন। ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন। যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, ময়লা নেন। বাদাম খাবেন, তখন বাদামের খোসাটা এমনভাবে এক জায়গায় ফেলেন, যাতে জায়গাটা ময়লা না হয়।’

অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সচ্ছল ব্যক্তিরাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারব।’ ‘শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।’ ‘আজকের দিনে সব বিত্তবান এবং সচেতন নাগরিকের প্রতি আমাদের আহ্বান- আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াই।’

দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। কাজেই জনগণের সহযোগিতা, সমর্থন এবং আস্থা আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমরা দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশটি কারও একার না। দেশটি যেমন কোনো সরকারের একার না, দেশটি যেমন কোনো রাজনৈতিক দলের একার না, দেশটি কোনো পরিবার বা কোনো ব্যক্তির একার না। দেশটি হচ্ছে লাখো-কোটি মানুষের, আমরা যারা বাংলাদেশে বসবাসকারী ২০ কোটি মানুষ, প্রত্যেকের। প্রত্যেকেই এই দেশের মালিক। তাই এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।”

অন্যান্য স্থানে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী একই ধরনের বার্তা তুলে ধরেন। বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং কাজের মাধ্যমে দেশ গঠন করতে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে স্বচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কর্মসংস্থান তৈরি করা, শিক্ষা সুবিধা তৈরির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করবে।’

শনিবার সকালে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ কর্মসূচি শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান পৌর সদরে অবস্থিত চারগ্রাম ঈদগাহ মাঠে (২৮/৫/২৬) ঈদের নামাজের আগে (ঈদুল আযহার) উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে চারগ্রাম ঈদগার মাঠের উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
এ সময় এমপি আব্দুল মান্নান বলেন- “আমি এ গ্রামের সন্তান। এ গ্রামের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। যে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে আপনারা ঈদগাহ উন্নয়নে যা প্রয়োজন সেখানে খরচ করে উন্নয়ন করবেন”।
তিনি আরও বলেন- “এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণ মূলক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে”।
এ ঘোষণার পর ঈদের জামাতে উপস্থিত মুসল্লি এবং স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন- “ঈদগাহ মাঠের বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজন ছিল। এই অনুদানের মাধ্যমে মাঠের অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে”।
ঈদের জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঐতিহ্যবাহী চার গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মাসুদুর রহমান। তিনি ধর্মীয় গুরুত্ব ও ত্যাগের মহিমা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

মিয়াজাকি আম এত দামি কেন

আন্তর্জাতিক ডেস্ক:

ফলের ঝুড়িতে নয়, এই আমটি দেখলে মনে হতে পারে কোনও বিলাসবহুল গহনার দোকানে সাজিয়ে রাখা মূল্যবান কোনও রত্ন। এক জোড়া আমের দাম কয়েক লাখ রুপি; শুনতে অবিশ্বাস্য মনে হলেও জাপানে এটিই বাস্তব। বিশ্বজুড়ে তাইয়ো-নো-তামাগো বা সূর্যের ডিম নামে পরিচিত জাপানের মিয়াজাকি আম বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে স্বীকৃত, যা আমপ্রেমীদের কাছে এক কিংবদন্তি।

জাপানের দক্ষিণাঞ্চলীয় রৌদ্রোজ্জ্বল মিয়াজাকি প্রিফেকচারে এই আমের উৎপত্তি। সাধারণ হলুদ বা সবুজ আমের চেয়ে সম্পূর্ণ আলাদা এই আমের গায়ের রঙ হয় গাঢ় রুবি-লাল। মসৃণ চামড়া আর বিশেষ আকৃতির কারণে অনেকেই একে ‘ডাইনোসরের ডিম’-এর সঙ্গে তুলনা করেন। কাটার পর এর ভেতরে পাওয়া যায় আঁশহীন, মাখনের মতো মসৃণ ও রসাল সোনালী শাঁস, যা মুখে দিলেই মিলিয়ে যায়। সেরা মানের হিসেবে গণ্য হতে এই আমে শর্করার পরিমাণ অন্তত ১৫ শতাংশ হতে হয়।

এই আমের আকাশচুম্বী দামের মূল কারণ এর পেছনে চাষিদের অবিশ্বাস্য শ্রম, যত্ন আর ধৈর্য। মিয়াজাকি আম খোলা মাঠে নয়, বরং কৃত্রিমভাবে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত গ্রিনহাউসের ভেতরে চাষ করা হয়। গাছের পুষ্টি যেন সীমিতসংখ্যক আমে সর্বোচ্চ পরিমাণে পৌঁছায়, সেজন্য চাষিরা শুরুতেই প্রায় ৮০ শতাংশ মুকুল কেটে ফেলে দেন। আমগুলো যখন বড় হতে শুরু করে, তখন প্রতিটি আমকে বিশেষ জালে জড়িয়ে গ্রিনহাউসের ভেতরের তারের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে চারপাশ থেকে সমানভাবে সূর্যালোক পায়। এমনকি আমের নিচের অংশেও আলো প্রতিফলিত করার জন্য চাষিরা বিশেষ প্রতিফলক ব্যবহার করেন।

কঠোর পরিচর্যার পরও সব আম কিন্তু ‘সূর্যের ডিম’ উপাধি পায় না। কড়া নজরদারির পর কেবল নিখুঁত আমগুলোই এই খেতাব পায়। এর জন্য প্রতিটি আমের ওজন ৩০০ গ্রামের বেশি হতে হয়, কোনও দাগ থাকা চলে না এবং রঙ ও মিষ্টির মান হতে হয় একদম নিখুঁত। এরপর নির্বাচিত আমগুলো জাপানের মিয়াজাকি সেন্ট্রাল হোলসেল মার্কেটে নিলামে তোলা হয়। সেখানে এক জোড়া মিয়াজাকি আম সর্বোচ্চ ৬ লাখ জাপানি ইয়েন বা প্রায় সাড়ে ৩ লাখ রুপিতে বিক্রি হওয়ার রেকর্ড রয়েছে! অর্থাৎ একটি আমের দাম অনেক দামি স্মার্টফোন, লাক্সারি হ্যান্ডব্যাগ কিংবা ছোট স্বর্ণের গহনার চেয়েও বেশি।

বর্তমানে থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ও ফিলিপাইনের পাশাপাশি ভারতেও এই আমের চাষ শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

সাভারের বিরুলিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃ*ত্যুবার্ষিকী পালন করা হয়

শহিদুল্লাহ সরকার:

সাভারের বিরুলিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সাভার থানা সাবেক যুগ্ম আহবায়ক এবং বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মন্ডল তিনি বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করেন। জিয়াউর রহমান ৩০ মে ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে হত্যার শিকার হন তিনি। সাভারের বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মন্ডল এর উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে বিএনপি এবং এর অঙ্গ- সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

জঙ্গল সলিমপুরকে স*ন্ত্রাসীদের আ*স্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনও বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের “অভয়ারণ্য” থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩১মে শনিবার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালকসহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত সময়ের দুর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের কাঠামো গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি উদাহরণ জঙ্গল সলিমপুর। তবে বর্তমান সরকার এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।”

তিনি বলেন, “এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলে সন্ত্রাসীরা যে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, যৌথ অভিযানের মাধ্যমে তা ভেঙে দেওয়া হয়েছে।” তবে তথ্য ফাঁসসহ কিছু কারণে অভিযানের লক্ষ্য পুরোপুরি অর্জন করা যায়নি বলেও জানান তিনি।

র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনাকে “রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ” হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পেছনে থাকা ভূমিদস্যু ও ইন্ধনদাতাদের চিহ্নিত করার কাজ চলছে।

 তিনি আরও বলেন, “যারা বিভিন্ন কারণে এখানে বসবাস করছেন, তাঁদের কাউকে আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য পুনর্বাসনের একটি টেকসই পরিকল্পনা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনীর জন্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়েও প্রশাসনিক প্রক্রিয়া এগোচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগোতে চাই।”

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

ই*রানের সঙ্গে চুক্তির শর্ত কঠিন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত চুক্তির খসড়ায় ‘বেশ কিছু সংশোধনী’ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই সংশোধনীগুলো দাবি করেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এদিকে আরেক মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তির খসড়ায় ট্রাম্প ‘শর্ত আরও কঠিন করেছেন’ এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো বিবেচনার জন্য পুনরায় ইরানের কাছে পাঠিয়েছেন।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার প্রতিনিধিদলকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ধারাগুলো সংশোধন করার নির্দেশ দিয়েছেন। বর্তমান খসড়া চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কেবল একটি প্রতিশ্রুতি রয়েছে, তবে এর বাইরে সুনির্দিষ্ট কোনও ছাড়ের কথা উল্লেখ নেই।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং এর সময়সীমা কেমন হবে, সে বিষয়ে আরও সুনির্দিষ্ট শর্ত চান ট্রাম্প।

আরেকটি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে চুক্তিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেটিও পরিবর্তন করতে চান ট্রাম্প।  এই সংশোধনীর বিষয়ে ইরানের ফিরতি জবাব পেতে অন্তত তিন দিন সময় লাগতে পারে। মার্কিন প্রশাসনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সপ্তাহের শুরুতে আমরা ইতিবাচক কিছু পাওয়ার আশা করছি।

তবে চুক্তির মূল লেখায় ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে, তা স্পষ্ট হওয়া যায়নি বলে উল্লেখ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

অ*বৈধ অনুপ্রবেশের অ*ভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশুসহ আ*টক ১০

শিমুল রেজা:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী এবং শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল সোয়া ৫টার দিকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর সোয়া ৫টার দিকে বারাদি বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

 

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৬ মে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নবগঠিত কমিটিতে মোঃ আলাউদ্দিন খান আলালকে আহ্বায়ক এবং মোঃ গোলাম ফারুক মজনুকে সদস্য করা হয়েছে।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ গোলাম ফারুক মজনু বলেন, “জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আগামী দিনে শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব হবে। সকলের সহযোগিতা নিয়ে আমরা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে কাজ করবো।”

 

তিনি আরও বলেন, “নব্বই কার্যদিবসের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করবো। তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা বিকাশে জিয়া শিশু কিশোর মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

 

মোঃ গোলাম ফারুক মজনু এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি, এশিয়ান এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর সহ-সভাপতি, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, দৈনিক বিপ্লবী জনতা’র সম্পাদক ও প্রকাশক এবং অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী নব্বই (৯০) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট থানা কমিটিগুলো পুনর্গঠন করে ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে: আইনমন্ত্রী 

শিমুল রেজা: চুয়াডাঙ্গায় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঈদের ছুটি শেষে অফিস-আদালত খোলার দিন থেকেই শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। চুয়াডাঙ্গায় স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতায় যেসব বিচারিক আদালত রয়েছে, সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে আদালতগুলো খোলা থাকবে। আপনারা দেখবেন, ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যে দিন অফিস আদালত খুলবে, ওদিনই রামিসার ঘটনার বিচার শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছেন। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট, (চার্জশিট) হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি।’

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবেই দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটা কেউ কামনা করে না এবং শোভনীয় নয়।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। সহ সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি বলেন, “কবি নজরুল তার জীবনের কাজের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং বিদ্রোহী চেতনা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পথ তৈরি করেছেন।” অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে এই মহান কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় এবং তার লেখনী তরুণদের জন্য এক গুরুত্বপূর্ণ দিশা বলে অভিমত প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল গীতি, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রাণবন্ততা বৃদ্ধি পায়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের আগে মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা সংলগ্ন স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোকিত প্রতিদিন/এপি

ধামরাইয়ে ৬৮০ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতর*ণ

মামুন আহমেদ জয়, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকার ধামরাই উপজেলায় ৬৮০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। আজ আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের স্বচ্ছল ও দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মানবিক কার্যক্রম আরও বেশি এগিয়ে আসা উচিত বলে তারা মত প্রকাশ করেন।

উপহার পেয়ে খুশি উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/এপি