আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 80

ই*রা*নের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে ই*সরা*য়েলের প্রতিরক্ষা কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে । শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। চ্যানেল-১২ বলছে, দক্ষিণ ইসরায়েলে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যে কারণে বীরশেবা, আরাদ এবং নেগেভ অঞ্চলে সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের।

এরপর মধ্য-ইসরায়েলের ‘বৃহত্তর তেল আবিব’ হিসেবে পরিচিত গুশ দান শহর লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় গুশ দানসহ বিশাল এলাকাজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোট বলেছে, ইরানি হামলায় তেল আবিবের কাছের রোশ হায়িন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। পেতাহ তিকভা এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া তেল আবিবের কয়েকটি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল আবিব ও বেনি ব্রাক এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানান, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাতটি শহরের অন্তত ১৭টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়েছে ইরানের দ্বিতীয় দফার এই হামলায় ।

সূত্র: আনাদোলু।

আলোকিত প্রতিদিন / এম আর এম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর,ডাকাত ও মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ

নাজমুল হাসান:

দেবিদ্বার থানার এসআই (নিঃ) শ্রী অজয় চক্রবর্তী, এসআই ভবতোষ কান্তি দে এর সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল শুক্রবার রাতে পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় দক্ষিণ ভিংলাবাড়ীর ইদ্রিস মিয়া পাশে পাকা সড়কের উপর এবং মির্জানগর থেকে সংঘবদ্ধ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন ৪নং ওয়াডের মোখলেস মিয়া ছেলে বিএনপির নেতা মো. এনাম সরকার (৩৪) ও দুধ মিয়ার ছেলে আহমেদ আলী (৩০), দেবিদ্বার থানাধীন মো: লিটন(২৪), পিতা-ইদ্রিস মিয়া, ভিংলাবাড়ী, মো: লিটন(৪২), পিতা-মঙ্গল মিয়া ভিংলাবাড়ি, মো: সুমন(৩০), পিতা-মৃত ইদ্রিস মিয়া, পুরান বাজার, মো: শরীফ(২৪), পিতা-শাহ আলম, মাশিকাড়া। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এলাকায় মাদক, চুরি-ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির১০ (ক) ধারায় দেবিদ্বার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত ৬ জনকে শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের কে আজ কোর্টে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে । শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেওয়া হবে। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর), যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হামের প্রকোপ বেশি এ রকম ৩০টি উপজেলায় আগামীকাল (রোববার) আমরা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। তবে আমাদের টার্গেট হলো, এই মুহূর্তে ৬ থেকে ৫৯ মাস বয়সী দেশে যত শিশু রয়েছে প্রত্যেককেই টিকা নিশ্চিত করা। ২০২০ সালের ডিসেম্বরে হওয়া দেশব্যাপী ক্যাম্পেইনের পরে জন্ম নেওয় শিশুরাই এ বিশেষ টিকাদান কর্মসূচির আওতায়ভুক্ত হবে । তার মানে এদের অনেকে টিকা পায়নি। বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে যদি কোনো শিশু টিকা নিয়েও থাকে, তারা যদি আবারো মিজেলস্ এর টিকা গ্রহণ করে তাতে কোনো সমস্যা হবে না।

রোববার থেকে যে ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে সেগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

আলোকিত প্রতিদিন / এম আর এম

দুই দশকে প্রথম, ই*রানে যু*দ্ধবিমান ভূপাতিত হওয়ায় মার্কিন র*ণকৌশল প্রশ্নবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের আকাশে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি সামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা মার্কিন বাহিনীর জন্য এক বিরল এবং বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম যুদ্ধের ময়দানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে ইরানের সামরিক শক্তি ‘পুরোপুরি বিধ্বস্ত’ হয়ে গেছে, তখন এই ঘটনা তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতাকেই প্রমাণ করছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা দুজন ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের খোঁজে এখনও তল্লাশি চলছে। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় মাধ্যম দাবি করেছে, তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে যুক্তরাষ্ট্রের একটি এ-১০ অ্যাটাক এয়ারক্রাফটও বিধ্বস্ত হয়েছে।

অবসরপ্রাপ্ত এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল হিউস্টন কান্টওয়েল জানান, এর আগে সর্বশেষ ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় একটি এ-১০ থান্ডারবোল্ট ২ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তিনি বলেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্র মূলত এমন সব বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে যাদের শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা ছিল না। ফলে এত দীর্ঘ সময় কোনও বিমান না হারানোটা ছিল অলৌকিক ঘটনার মতো। তিনি উল্লেখ করেন, আমরা এখানে প্রতিদিন যুদ্ধের ময়দানে উড়ছি এবং তারা প্রতিদিন আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, গত ৫ সপ্তাহে ইরান যুদ্ধে আমেরিকান বাহিনী ১৩ হাজারের বেশি মিশন পরিচালনা করেছে এবং ১২ হাজার ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। তবে রণক্ষেত্রের বাস্তব চিত্র বলছে, ইরান এখনও একটি শক্তিশালী এবং সংকল্পবদ্ধ প্রতিপক্ষ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়নি বরং এটি এখনও সক্রিয়। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিস-এর পরিচালক বেহনাম বেন তালেবলু বলেন, একটি নিষ্ক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা মানেই ধ্বংস হওয়া ব্যবস্থা নয়।

বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন বিমানগুলো নিচু দিয়ে ওড়ার কারণে সেগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সহজ হয়েছে। মার্ক ক্যানসিয়ান নামে একজন অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল জানান, বিমানটি ভূপাতিত করতে সম্ভবত কাঁধে রেখে ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন এবং এটিই প্রমাণ করে যে ইরান দুর্বল হলেও এখনও প্রাণঘাতী।

মার্ক ক্যানসিয়ান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমানের ক্ষতির হার ছিল ৩ শতাংশ, যা এই যুদ্ধের প্রেক্ষাপটে প্রায় ৩৫০টি বিমানের সমান। সেই তুলনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি অনেক কম হলেও এর একটি রাজনৈতিক দিক রয়েছে। তার মতে, আমেরিকার সাধারণ মানুষ ‘রক্তপাতহীন’ যুদ্ধে অভ্যস্ত। দেশের একটি বড় অংশ এই যুদ্ধ সমর্থন করে না, তাই তাদের কাছে যেকোনও একটি ছোট ক্ষতিও অগ্রহণযোগ্য।

পাইলটদের প্রশিক্ষণে শেখানো হয় বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার পর কীভাবে নিজেদের অবস্থান উদ্ধারকারীদের জানানো যায়। তবে শত্রু পক্ষ সব সময় সেই যোগাযোগ বিচ্ছিন্ন করার বা ভুল অবস্থান দেখানোর চেষ্টা করে। শুক্রবারের এই উদ্ধার অভিযানে মূলত হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, যা অন্য বিমানের তুলনায় ধীরগতির হওয়ায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ১৯৮০ সালে তেহরান থেকে মার্কিন জিম্মি উদ্ধারের ব্যর্থ অভিযানেও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

 খবর এপি 

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

হাতিরঝিলে হবে সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। সাফজয়ী বাংলাদেশ দলকে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

বাংলাদেশ অ-২০ দল মালদ্বীপের মালে থেকে রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাফুফে কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর সাফজয়ী ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।

ওই অনুষ্ঠানে ফুটবলারদের অর্থ পুরস্কার না দেওয়ায় খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল বাফুফে। দেড় বছর পেরিয়ে গেলেও বাফুফে এখনও পূরণ করতে পারেনি সেই প্রতিশ্রুতি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অর্থের পরিমাণ প্রকাশ না করে ঘোষণা দিলেও বাফুফে সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য কোনো আর্থিক ঘোষণা দেয়নি ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঢাকায় গরম বাড়ছে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

আলোকিত ডেস্ক:

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও ভ্যাপসা হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম।

৪ এপ্রিল শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, নগরবাসীর অস্বস্তি আরও বাড়াতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।

এদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

এতে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এটি কাজ করবে।

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

রাতভর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে সারারাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি ৪ এপ্রিল রবিবার সকালে ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, তেহরানের পশ্চিম এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে দীর্ঘ সময় হামলা হয়েছে। যেখানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি জানিয়েছেন, এই হামলা শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, শিল্প শহর ইস্ফাহানও হামলার জেরে কেঁপে উঠেছে। যেখানে লাখ লাখ মানুষ থাকেন।

আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, এখন হামলার ধরন দেখে যা মনে হচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের শিল্প কাঠামোকে টার্গেট করা বাড়িয়ে দিয়েছে। তেহরান এবং ইস্ফাহানের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে উরমিয়াতে, খোররামাবাদে, কারাজে এবং কোমে।

এছাড়া কারাজের বি-১ সেতুতে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টা ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ বন্ধে আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা এখন একদমই থমকে গেছে।

পাকিস্তান যে চেষ্টা করেছিল সেটি কোনো ফলাফলই বের করতে পারেনি। ইরান তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে তারা তাদের কোনো প্রতিনিধিকে পাঠাবে না।

এখন পাকিস্তানের বদলে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিতে পারে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

তেওতা বালিমহলে দায়িত্ব পালনকে কেন্দ্র করে প্রাণনা*শের হু*মকি,পরদিনই গু*লিতে নি*হত ম্যানেজার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে দায়িত্ব পালনকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ কাওছার আলম খান শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পরদিনই সংশ্লিষ্ট বালুমহালের এক ম্যানেজারকে গুলি করে হত্যার ঘটনা ঘটায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।

জিডি সূত্রে জানা যায়, মোঃ কাওছার আলম খান (৩৬) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে শিবালয় থানাধীন তেওতা বালিমহলে বালির দায়িত্বে কর্মরত রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৯ মিনিটে একটি অজ্ঞাত বিদেশি নম্বর (+৯৬৬৫৫৬৭৩০৭৫৬) থেকে তার ব্যক্তিগত মোবাইলে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তায় তেওতা চর থেকে বাল্কহেড জাহাজে বালি বিক্রি অব্যাহত রাখলে তাকে খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে কাওছার আলম খান ২ এপ্রিল শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার জিডি নম্বর ৮৮ এবং ট্র্যাকিং নম্বর XBFM35।

ভুক্তভোগী কাওছার আলম খান বলেন, “অজ্ঞাত নম্বর থেকে এমন হুমকি পাওয়ার পর আমি আতঙ্কিত হয়ে পড়েছি। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি থানায় নথিভুক্ত করেছি।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, হুমকির ঘটনার পরদিনই বালুমহালের ইজারাদার সংশ্লিষ্ট ব্যবস্থাপনা দলের সদস্য ম্যানেজার মিরাজকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহত মিরাজের বাড়ি পাবনা জেলার দাপুনিয়া গ্রামে বলে জানা গেছে।

হুমকি ও হত্যার এই ধারাবাহিক ঘটনায় তেওতা বালিমহল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বালুমহাল সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, আমি বিষয়টা শুনেছি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদঘাটন,গ্রেফতার ৮,কোটি টাকার মালামাল উদ্ধার

মো: মহিদ:

মানিকগঞ্জের শিবালয় এবং ঘিওর উপজেলায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির আগেও পরে গত ২৩ মার্চ গভীর রাতে শিবালয় উপজেলায় আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয়একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি মোবাইল ফোন , কম্পিউটার ও সিসি ক্যামেরা যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মোঃ সাগর প্রামানিক, মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, আব্দুস সালাম। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম