নাজমুল হাসান:
দেবিদ্বার থানার এসআই (নিঃ) শ্রী অজয় চক্রবর্তী, এসআই ভবতোষ কান্তি দে এর সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল শুক্রবার রাতে পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় দক্ষিণ ভিংলাবাড়ীর ইদ্রিস মিয়া পাশে পাকা সড়কের উপর এবং মির্জানগর থেকে সংঘবদ্ধ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন ৪নং ওয়াডের মোখলেস মিয়া ছেলে বিএনপির নেতা মো. এনাম সরকার (৩৪) ও দুধ মিয়ার ছেলে আহমেদ আলী (৩০), দেবিদ্বার থানাধীন মো: লিটন(২৪), পিতা-ইদ্রিস মিয়া, ভিংলাবাড়ী, মো: লিটন(৪২), পিতা-মঙ্গল মিয়া ভিংলাবাড়ি, মো: সুমন(৩০), পিতা-মৃত ইদ্রিস মিয়া, পুরান বাজার, মো: শরীফ(২৪), পিতা-শাহ আলম, মাশিকাড়া। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এলাকায় মাদক, চুরি-ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির১০ (ক) ধারায় দেবিদ্বার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত ৬ জনকে শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের কে আজ কোর্টে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

