আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ই*রা*নের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে ই*সরা*য়েলের প্রতিরক্ষা কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে । শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। চ্যানেল-১২ বলছে, দক্ষিণ ইসরায়েলে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যে কারণে বীরশেবা, আরাদ এবং নেগেভ অঞ্চলে সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের।

এরপর মধ্য-ইসরায়েলের ‘বৃহত্তর তেল আবিব’ হিসেবে পরিচিত গুশ দান শহর লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় গুশ দানসহ বিশাল এলাকাজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোট বলেছে, ইরানি হামলায় তেল আবিবের কাছের রোশ হায়িন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। পেতাহ তিকভা এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া তেল আবিবের কয়েকটি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল আবিব ও বেনি ব্রাক এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানান, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাতটি শহরের অন্তত ১৭টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়েছে ইরানের দ্বিতীয় দফার এই হামলায় ।

সূত্র: আনাদোলু।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -