আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 8

সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভে*ঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

শহিদুল্লাহ সরকার:

সাভারে চারটি অবৈধ টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন সোমবার দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় চারটি কারখানা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় পরিবেশ দূষণ করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভাবে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। যার ফলে এলাকায় ফসলি জমির ফসল নষ্ট হ‌ওয়ায় পাশাপাশি জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের উদ্যোগে চারটি অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

পুলিশ বাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত ও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ কতটা নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছে, তা তুলে ধরতেই এ আয়োজন। তাদের ভালো কাজের স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।”

মন্ত্রী জানান, সম্প্রতি আলোচিত তিনটি ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যা মামলার তদন্তে অবদান রাখা কয়েকজন সদস্য, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণরক্ষায় ভূমিকা রাখা তিন নৌ পুলিশ সদস্য এবং মুন্সিগঞ্জের গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।

সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা, সনদপত্র এবং নির্বাচিত কয়েকজনকে বিশেষ ব্যাজ প্রদান করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ইস*রায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হা*মলা চালাল ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এর পরপরই দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার (স্থানীয় সময়) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, বীরসেবা এবং তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সামরিক হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

তবে সর্বশেষ মিসাইল হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন / এম আর এম

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

হাম ও রুবেলা টিকা আমদানিতে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলা গ্রহণের পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

এর আগে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ দেন।

মামলার আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলা টিকা যথাসময়ে আমদানি না করায় দেশে টিকা সংকট সৃষ্টি হয়, ফলে বহু শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ থেকে বঞ্চিত হয় এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেন বাদী।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, ইউনিসেফের পক্ষ থেকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে আগাম সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা যথাযথ গুরুত্ব দেয়নি। এর ফলে দেশে টিকা সরবরাহে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়।

তবে অভিযোগের বিষয়ে আদালত মামলা গ্রহণের মতো পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আলোকিত ডেস্ক:

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  ৭ জুন রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বা অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের গভীরে।

ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ কেঁপে উঠেছে। দেশগুলো হলো— বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং চীন।
এদিকে রাজধানীতে ঝাঁকুনি অনুভূত হলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে। অনেকে আতঙ্কে বাসা থেকে বের হয়ে যান। তবে দেশের কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

ই*রানের পেট্রোক্যামিকেল স্থাপনায় হা*মলা করেছে ই*সরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রবিবার রাত থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এরমধ্যেই জ্বালানি অবকাঠামোতে হামলা হলো।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে।

গত এপ্রিলে এই একই পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকে মিসাইল ছোড়া শুরু হয়।

দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা মিসাইল ছুড়েছে। অপরদিকে ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইলগুলো আঘাত হেনেছে। এরমধ্যে একটি মিসাইল সরাসরি সামরিক কাঠামোতে হিট করেছে বলেও শোনা যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচে#ষ্টা, যুবক গ্রেপ্তা*র

ঢাকা জেলা প্রতিনিধি :মামুন আহমেদ জয়-
৮ জুন, ২০২৬

ঢাকার ধামরাইয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে।
যেভাবে আটক হয় অভিযুক্ত, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত রুবেল চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জানান।

খবর পেয়ে স্থানীয় লোকজন গ্যারেজের টয়লেটের সামনে গিয়ে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু অভিযুক্ত রুবেল দরজা না খুলে উল্টো শিশুটির মুখ চেপে ধরে ভেতরে বসে থাকে। একপর্যায়ে উপস্থিত জনতা টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলতে বাধ্য হয়।

পরবর্তীতে উপস্থিত জনতা রুবেলকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য,ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, “স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করি। রোববার রাতেই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আলোকিত প্রতিদিন/এপি

বিজিবি-বিএসএফ বৈঠ*কে পুশইন ও সীমান্ত হ#ত্যা ইস্যুতে কঠোর বার্তার প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশইন’ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই আজ সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এই সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুশইন বন্ধের দাবিকে। পাশাপাশি সীমান্তহত্যা, বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় ড্রোন ও হেলিকপ্টারের অনুপ্রবেশ রোধ, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ রোধ ও সীমান্তসংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণাসহ ১৬টি বিষয় তুলে ধরা হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এবং পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর এটিই হবে প্রথম বৈঠক।

বিজিবি সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, এবারের বৈঠকের প্রথম এজেন্ডাই হচ্ছে পুশইন। বাংলাদেশের অভিযোগ, গত দুই বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই হাজারের বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিকও ছিলেন। এসব ঘটনায় প্রচলিত যাচাই-বাছাই ও দ্বিপক্ষীয় প্রত্যাবাসন।

প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। বিএসএফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে নারী-পুরুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে; কিন্তু বিজিবির বাধায় বাংলাদেশে ঠেলে দিতে পারছে না।

বিশেষ করে গত মে মাস থেকে চলতি জুনের শুরু পর্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে দুই শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছে বলে বিজিবির দাবি। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে কয়েকটি এলাকায় দুই বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়; যা এখনও অব্যাহত রয়েছে। কোথাও কোথাও পুশইন ঠেকাতে বাংলাদেশি নাগরিকরা বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিজিবির এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং দুই দেশের বিদ্যমান সমঝোতা অনুযায়ী নাগরিক প্রত্যাবাসনের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্তে ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

পুশইনের পাশাপাশি সীমান্তহত্যা বন্ধের দাবিও জোরালোভাবে তুলবে বিজিবি। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগ, সীমান্তে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থি। তাই সীমান্তে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ।

অবকাঠামোগত সহযোগিতার অংশ হিসেবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের জন্য তিনবিঘা করিডোর ব্যবহারের বিষয়টিও আলোচনায় তুলবে বিজিবি। বাংলাদেশের ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপন করতে হলে এর সংযোগ সড়ক ‘তিনবিঘা করিডোর’ ছাড়া কোনো উপায় নেই।

এ ছাড়া ত্রিপুরা থেকে আখাউড়ামুখী চারটি খাল দিয়ে ভারতের শিল্পবর্জ্য বাংলাদেশে প্রবেশ করে পরিবেশ ও কৃষির ক্ষতি করছে বলে অভিযোগ তুলে সীমান্ত এলাকায় বর্জ্য শোধনাগার স্থাপনের প্রস্তাবও দেবে বিজিবি। আখাউড়ায় চার খালের মুখে চারটি বর্জ্য শোধনের জন্য ইটিপি স্থাপন করার তাগিদ দেবে বাংলাদেশ।

প্রথমবারের মতো সীমান্তসংক্রান্ত তথ্যযুদ্ধও আলোচ্যসূচিতে এসেছে। বিজিবির মতে, ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সীমান্তবাসীর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের প্রচার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

পূর্বানুমতি ছাড়া যেন সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ না করা হয় এ বিষয়টি বৈঠকে তুলবে বিজিবি। এ ছাড়া কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্যা চাইবে বিজিবি। ২০২২ সালে ভারতের সঙ্গে সই হওয়া চুক্তির অধীনে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করবে বাংলাদেশ। কিন্তু শুষ্ক মৌসুমে এই নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়। যে কারণে এ বিষয়টি আলোচনায় তুলবে বিজিবি।

এ ছাড়া বৈঠকে মাদক, মানব পাচার, আন্তঃসীমান্ত অপরাধ দমনসহ আরও নানা ইস্যু আলোচনায় স্থান পাবে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তৎপর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্প রয়েছে ভারত সীমান্তে। বিশেষ করে কুকিচীনের ক্যাম্প রয়েছে। বিজিবি এসব সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্প সম্পর্কে তথ্য চাইবে।

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে। সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সব অবৈধ পুশইনের চেষ্টাকে আমরা বাধা দেব।’

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ইস্যুতে মন্ত্রী বলেন, ‘এ বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

আলোকিত প্রতিদিন/এপি

দি ভোলা মিউনিসিপ্যাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্য তথ্য যাচাই কার্যক্রম অনুষ্ঠিত

 মোঃ সুলাইমান, ভোলা প্রতিনিধি, দি ভোলা মিউনিসিপ্যাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড (রেজি. নং-৩৫১ বিডি) এর সদস্যদের তথ্য ও মালিকানা সংক্রান্ত প্রমাণাদি যাচাই-বাছাই কার্যক্রম রবিবার (৭ জুন ২০২৬) ভোলা সদরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সদস্যদের তথ্য হালনাগাদ ও সঠিক তথ্যভান্ডার তৈরি করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ যাচাই কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় সদস্যদের কাছ থেকে শেয়ার মালিকানার সনদ, জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, নমিনি সংক্রান্ত কাগজপত্র, সঞ্চয় জমার রশিদ, শেয়ার সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ ও যাচাই করা হয়।

যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার দৌলতখান, ভোলা আবুল কালাম আজাদ, সদস্য ও পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, ভোলা মোঃ ইব্রাহিম, সদস্য ও সহকারী পরিদর্শক, ভোলা সদর মোঃ জহির রায়হান। এছাড়াও জেলা সমবায় কার্যালয়, ভোলার উপ-সহকারী নিবন্ধক আব্দুল মতিন উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে সমিতির বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সদস্যদের তথ্য যাচাই ও হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/এপি

বিসিবি পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম, হারলেন মিতু-আমজাদরা

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিসিবির বোর্ডরুমে ভোট দেন ভোটাররা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরিতে ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসাবে শাহনিয়ান তানিম ও ফাহিম সিনহা ৬৬টি করে ভোট পান। আসিফ রাব্বানি পান ৬৪ ভোট, ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পান ৪১ ভোট।

অন্যদিকে নির্বাচনে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পান ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং ইমরোজ আহমেদ পান ২০ ভোট।

আলোকিত প্রতিদিন / এম আর এম