আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এর পরপরই দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সোমবার (স্থানীয় সময়) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, বীরসেবা এবং তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সামরিক হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
তবে সর্বশেষ মিসাইল হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আলোকিত প্রতিদিন / এম আর এম

