আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 24

চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরের মুখে হাসি

শিমুল রেজা:

মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন কামারপল্লীগুলোয় নেমে এসেছে কর্মব্যস্ততার ভিন্ন এক আমেজ। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বটি ইত্যাদি চাহিদা বেড়ে যাওয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত,চারদিকে ঠুং ঠাং শব্দে ও হাপরের বাতাসে কামারশালার ছোট্ট চুল্লিতে গনগন করে উঠছে কয়লার আগুন। আর সেই আগুনের উত্তাপে পোড়া লাল লোহা দক্ষ কারিগরের হাতুড়ির ঘায়ে রূপ নিচ্ছে ধারালো ছুরি, দা, বঁটি এবং চাপাতি।

কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য প্রয়োজনীয় এসব সরঞ্জাম তৈরিতে দিন-রাত এক করে কাজ করছেন কামাররা। চুয়াডাঙ্গা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে অসংখ্য কামার পরিবার, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যবাহী লোহা শিল্পকে টিকিয়ে রেখেছেন। বছরের অন্য সময়ের তুলনায় ঈদুল আযহা মৌসুমই তাদের জন্য সবচেয়ে ব্যস্ততম এবং লাভজনক। চুয়াডাঙ্গা জেলার এই শিল্প শুধু স্থানীয় জীবিকার উৎস নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পেরও গুরুত্বপূর্ণ অংশ।

সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, কামারশালাগুলোতে পুরোনো অস্ত্র শান দেওয়া ও নতুন সরঞ্জাম তৈরির ধুম পড়েছে। অনেকেই আগে ভাগেই নিজেদের ব্যবহৃত দা ও ছুরি ধার করাতে নিয়ে আসছেন। দোকানের সামনে সারি সারি ছুরি, চাপাতি, দা ও বঁটি সাজিয়ে রাখা হয়েছে। আকার ও ওজন অনুযায়ী প্রতিটির দামও ভিন্ন। ছুরি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়, দা ১ হাজার থেকে ১ হাজার ২৫০ টাকায় এবং বঁটি ৪০০ থেকে ৫০০ টাকায়। পশু জবাইয়ের ছুরি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে কেজি উপরের নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। চাহিদা বুঝে অনেক কারিগর আবার কাস্টম ডিজাইনেও সরঞ্জাম তৈরি করছেন। ফলে প্রতিটি কামারশালায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

কার্পাসডাঙ্গা বাজারে কামারপল্লী কারিগর জিয়ারুল রহমান জানান, কয়লা ও লোহার দাম অনেক বেশি। তাই তৈরিকৃত সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ কম হয়। ৮ দিন পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তাই এ উৎসবকে কেন্দ্র কামারদের ব্যস্ততা বেড়েছে অনেক। কাজের চাপে যেন দম ফেলার সময় নেই সকাল থেকে রাত গভীর পর্যন্ত কাজ করেও সব অর্ডার সময়মতো ডেলিভারি দিতে হিমশিম খেতে হয়।

কারিগর আলামিন হোসেন অভিযোগ করে বলেন, তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারাদিন আগুনের পাশে বসে থেকে কাজ করতে হয়, এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কার্পাসডাঙ্গা কমে যাচ্ছে কামার সম্প্রদায়ের মানুষ।

কারিগর সুমন আলী বলেন, “আমাদের পূর্বপুরুষরাও এই পেশায় ছিলেন। আমরাও করছি। কিন্তু এখনকার তরুণরা আগ্রহ হারাচ্ছে। কারণ, কষ্ট অনেক, আয় তুলনামূলক কম।
তবে ব্যয়ের দিক দিয়ে চিত্রটা কিছুটা ভিন্ন। কারিগররা জানান, লোহার পাত, কাঠের হাতল, কয়লা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ২৫-৩০ শতাংশ। এতে লাভ কমে গেছে সরকারি সহায়তা পেলে হয়তো এই পেশা আবার মর্যাদা ফিরে পাবে বলে জানান অনেকেই।

দামুড়হুদার ডুগডুগি বাজারে কামারশালায় নতুন দা, ছুরি কিনতে আসা শরিফুল ইসলাম মে এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, কোরবানির ঈদের আর সময় নেই, তাই পছন্দ মতো দা, ছুরিসহ অন্যান্য উপকরণ কিনতে এসেছেন। তবে আগের তুলনায় নতুন দা, ছুরির দাম বেশি বলে জানালেন তিনি।

অপরদিকে ক্রেতা রাজু বলেন, ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য ১৫০ টাকা থেকে শুরু করে কাজের গুনাগুনের ওপর ভিত্তি করে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

কারিগরদের মতে, যদি সরকার প্রশিক্ষণ এবং স্বল্পসুদের ঋণের ব্যবস্থা করতো, তাহলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আরও উন্নতমানের ও অধিক পরিমাণে পণ্য উৎপাদন সম্ভব হতো। তাই সময় এসেছে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ, প্রণোদনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের। আসন্ন কোরবানির ঈদ যেমন কামারদের ব্যস্ততা বাড়িয়েছে, তেমনি তাদের মুখে এনে দিয়েছে সাময়িক হাসি। তবে এই হাসিকে দীর্ঘস্থায়ী করতে হলে প্রয়োজন সুসংগঠিত উদ্যোগ ও কার্যকর সহায়তা।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

সীমান্তে বিএসএফের গু#লি, পাল্টা ফায়ার বিজিবির

বিশেষ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করেছে বিজিবিও।

বিজিবি আরও জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করেছে।

বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়ে বিজিবি বলছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

আলোকিত প্রতিদিন/এপি

চট্টগ্রামের আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

এম জসিম উদ্দিন:

সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারাতেও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’। এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
২০ মে বুধবার সকাল ১০টায় আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খাঁন কাফি স্কাউটের ছাত্রছাত্রী, কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীসহ উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি- বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

সঠিকভাবে ছেলেদের গড়ে তোলা হলেই মেয়েরা নিরাপ*দ থাকবে

বিনোদন ডেস্ক: নারীর নিরাপত্তা ও সন্তানদের সঠিক মূল্যবোধে বড় করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি লিলি সিং–এর পডকাস্টে মাতৃত্ব, সন্তান প্রতিপালন এবং বর্তমান সময়ের তথাকথিত ‘আলফা মেল’ বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

পরিচালক বিপুল অমৃতলাল শাহ ও শেফালি শাহ দম্পতির দুই ছেলে-আর্যমান শাহ ও মৌর্য শাহ। সন্তানদের মানবিক মূল্যবোধ শেখানোর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই আমাদের মেয়েরা নিরাপদ থাকবে আমার ।

তিনি আরও বলেন, ‘আমি আমার ছেলেদের একটি সহজ বিষয় শেখানোর চেষ্টা করেছি। তুমি অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, ঠিক তেমন আচরণই অন্যদের সঙ্গে করো তুমি। বিষয়টি খুবই সহজ। এর বেশি কিছু নয়, আর কমও নয়। তুমি যদি নিজে কোনো খারাপ আচরণের শিকার হতে না চাও, তাহলে অন্য কারও সঙ্গেও তেমন আচরণ করা উচিত নয় তোমার।

মাতৃত্ব ও সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি মা হিসেবে সফল হয়েছি কি না, সেটা হয়তো তখনই বুঝতে পারব, যখন ওদের বয়স ৩০ হবে। তারা এখন বড় হচ্ছে, নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করছে। এই বয়সে সন্তানরা সাধারণত বাবা-মায়ের সব কথা প্রশ্ন করতে চায়, দ্বিমত পোষণ করে। এটা বেড়ে ওঠারই অংশ আমি মনে করি।

সন্তানদের আচরণের দায় নিয়ে তিনি আরও বলেন, ‘তারা যদি কখনো খারাপ আচরণ করে, তার পুরো দায় আমি নিতে পারি না। একজন মানুষ হিসেবে তাদের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তবে মা হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটা দিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি অন্তত ভদ্র মানুষ হিসেবে তাদের বড় করতে পেরেছি।

আলোকিত প্রতিদিন/এপি

উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
উপজেলা ভূমি অফিস উখিয়ার আয়োজনে উদ্বোধনের পর ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উখিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, ভূমি অফিসের নাজির মোঃ আলমগীর, ভূমি অফিসের তহসিলদার আবদুল করিম।পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়, এতে ৩০ জন শিশু অংশ গ্রহন করেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন,বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, “ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আলোকিত প্রতিবেদক:

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ মে বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন সাফল্য অব্যাহত থাকবে বাংলাদেশের এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি আশা করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

 

পাকিস্তানকে হোয়াইটওয়া#শ করে ইতিহা*স গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর  টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ।

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে বলতে গেলে জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এই টেস্টে বাংলাদেশের জয় আটকানো কঠিন ছিল পাকিস্তানের জন্য। তবে পঞ্চম দিন সকালে ভয় ধরিয়ে দিয়েছিলেন সফরকারী ব্যাটাররা। অভিজ্ঞ রিজওয়ানের সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন সাজিদ খান। গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন যেন তাইজুল ইসলাম।

টেলএন্ডার সাজিদকে আউট করে স্বস্তি ফেরান তিনি। এরপর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ানও আর বেশিক্ষণ টিকতে পারলেন না। মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যায়। খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটাও মারেন তাইজুল।

পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মিদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু হাতের ক্যাচ মিস করেন মেহেদি হাসান মিরাজ।

এদিকে সেঞ্চুরির পথেই ছিলেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার রিজওয়ান। কিন্তু তাকে শতক পূর্ণ করতে দেননি শরিফুল ইসলাম। মিরাজের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৯৪ রান করেন রিজওয়ান। ১৬৬ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো। অন্যদিকে রানের খাতা খোলার আগেই আউট হন খুররাম শেহজাদ। আর শূন্য রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৪.২ ওভার বল করে ১২০ রানের খরচায় ছয়টি উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৩২ রানে থামে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে টার্গেট দাঁড়ায় ৪৩৭ রানে। কিন্তু পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৮ রানেই।

আলোকিত প্রতিদিন/এপি

রামুতে ই*য়াবাসহ আ*টক যুবকের স্বীকারোক্তিতে অ*স্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ইয়াবাসহ আটক এক যুবকের স্বীকারোক্তিতে সড়কের সেতুর নিচে লতাপাতা দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটক যুবক মো. সেলিমকে (২৮) স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ‘চিহ্নিত ছিনতাইকারী’ ও ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ হিসেবে দাবি করেছে পুলিশ।

১৭ মে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার নুরুল হকের ছেলে। বর্তমানে তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সেলিমের বিরুদ্ধে রামু  এবং কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চুরি, মাদক এবং দ্রুত বিচার আইনের একাধিক মামলা রয়েছে। এছাড়া হত্যা চেষ্টা ও গুরুতর আহত করার অভিযোগে দায়ের হওয়া মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, অভিযানের প্রথম ধাপে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে জোয়ারিয়ানালা ইউনিয়নের আবুর দোকানের সামনে থেকে মো. সেলিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেন, সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরেকটি অভিযান চালানো হয়।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ‘বাইট্টা পোল’ নামের একটি সেতুর পশ্চিম পাশের পিলারের নিচে অভিযান চালানো হয়। সেখানে লতাপাতা দিয়ে ঘরের মতো করে তৈরি করা গোপন আস্তানা থেকে একটি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটির দৈর্ঘ্য বাটসহ ৪৮ ইঞ্চি এবং এতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল।

মনিরুল আরো বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাইট্টা পুলের নিচে পিলারের মাঝখানে বিশেষ কৌশলে ঘরের মতো করে সে থাকতো। সেখানে তার দলবল নিয়ে ইয়াবা সেবনসহ বিভিন্ন অপকর্ম চালাতো। ইয়াবা এবং অস্ত্র জব্দের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

টাঙ্গাইলে এপ্রিল মাসের পর্যালোচনায় ৬ পুলিশের শ্রেষ্ঠত্ব লাভ

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইল জেলা পুলিশের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় সোমবার (১৮ মে) বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
এপ্রিল মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব দেওয়ায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
একই মাসে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন। এছাড়া ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ভীক্টর ব্যানার্জী, এসআই রাফিউল করিম এবং এসআই মো. আবুল বাসারকে শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। জটিল ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় তারা এ স্বীকৃতি পান।
অন্যদিকে, অধিক সংখ্যক ওয়ারেন্ট তামিল করে বিশেষ কৃতিত্ব অর্জন করায় টাঙ্গাইল সদর থানার এএসআই মো. বিপুল ইসলামকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে প্রতিমাসে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়ে থাকে। কর্মকর্তাদের এই অর্জনে সহকর্মীদের মধ্যেও ইতিবাচক কর্মস্পৃহা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

 

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান: বাংলাদেশের দরকার ৩ উইকেট

ক্রীড়া ডেস্ক: সিলেট টেস্ট, গড়ালো পঞ্চম দিনে। ৪৩৭ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। শেষ দিনে জিততে হলে পাকিস্তানের দরকার ১২১ রান, আর বাংলাদেশের ৩ উইকেট।

পাকিস্তানের শেষ ভরসা হিসেবে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। সঙ্গে ৮ রান নিয়ে অপরাজিত সাজিদ খান মুলত তিনি বলার।

 রিজওয়ান আর সালমান আলি আগা যেভাবে মাটি কামড়ে পড়ে ছিলেন পিচে, হারের ভয় পেয়ে বসেছিল বাংলাদেশকে। অবশেষে শেষ বিকেলে ২২৪ বলে ১৩৪ রানের প্রতিরোধগড়া জুটি ভেঙে বাংলাদেশকে জয়ের সুবাস দিয়েছেন তাইজুল ইসলাম।

দুর্দান্ত এক ডেলিভারিতে সালমান আগাকে বোল্ড করেছেন তাইজুল। ৭১ রানে সাজঘরে ফেরেন আগা। এরপর হাসান আলিকে (০) স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ বানান তাইজুল।

এর আগে চতুর্থ দিন দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার আব্দুল্লাহ ফজল। আউট হওয়ার আগে করেন ৬ রান। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ। তার বিদায়েই শুরু পাকিস্তানের উইকেটের পতন। অন্য ওপেনার আজান আওয়াইসও পারেননি ইনিংস বড় করতে। ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

নাহিদ রানা যেন ত্রাসের নাম পাকিস্তানের ব্যাটারদের কাছে। দিনের শুরুতে উইকেট নেওয়ার পর এবার ফেরান ৬ রান করা সৌদ শাকিলকেও। তাতে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ওয়াইডিশ ইয়র্কারে ব্যাট ছুঁইয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দেন শাকিল। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন তিনি। যদিও তাতে কোনো লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বহাল রাখলে ছাড়তে তাকে হয় মাঠ। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের পাহাড়।

আলোকিত প্রতিদিন/এপি