আজ বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

আরো খবর

এম জসিম উদ্দিন:

সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারাতেও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’। এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
২০ মে বুধবার সকাল ১০টায় আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খাঁন কাফি স্কাউটের ছাত্রছাত্রী, কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীসহ উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি- বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -