আজ বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
উপজেলা ভূমি অফিস উখিয়ার আয়োজনে উদ্বোধনের পর ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উখিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, ভূমি অফিসের নাজির মোঃ আলমগীর, ভূমি অফিসের তহসিলদার আবদুল করিম।পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়, এতে ৩০ জন শিশু অংশ গ্রহন করেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন,বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, “ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -