আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 23

শিশু রামিসা হ*ত্যা মা*মলার চা*র্জশিট সংক্ষিপ্ত সময়ে দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেফতার হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ ধারায় স্টেটমেন্ট দিয়েছে। আমরা এটুকু এসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চারশিট দাখিল করা হবে।

২১ মে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের দায়িত্ব আদালতের বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়। সে জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি অন্তর্বর্তী সরকারের সময়েও দেখেছি। আমি তাদের কৃতিত্ব দিতে চাই, সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভেতরে আইনি ব্যবস্থা বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আমি এইটুকু এসিওরেন্স দিতে পারি, সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভেতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।

তিনি বলেন, আমরা এখন মধ্যযুগে নাই। আমরা আধুনিক যুগে, আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে সব আইনকে আপটুডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া। সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে। সেটা আমরা দেখবো। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয়, খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রয়োগ আইন প্রণয়ন করলাম প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা অপব্যবহার হচ্ছে কিনা এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন কোনও ঘটনা ঘটলো সে জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনও আদালত সৃষ্টি করে ফেলা এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন-মাগুরাতে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। এটা নিয়ে তোলপড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভেতরে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল। সে আইনগুলো চিন্তা করতে হয়।

তিনি আরও বলেন, শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনাল করা হল। দেখা গেলো, সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে। আদালত সেটআপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে ৬৪ জেলায় আদালত আমরা করলাম। ক্রাইম করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও দুইটা কোথাও ১০টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব। সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ সেটাকে মিটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি সেই বিষয়টা আমার মনে হয় সব ক্ষেত্রে সঠিক নয়।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোক্টিভ কাজ করি আমরা। যেমন-মাদকবিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসীবিরোধী অভিযান চলছে। এটা হলো, অনেকটা প্রোঅক্টিভ, যাতে অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো ধর্ষণ হত্যায় এগুলো হচ্ছে সংঘটিত হওয়ার পরে পুলিশের যে অক্টিভিটিস করণীয় সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় রয়েছে আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রেও বলতে পারবেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভেতরে তারা অ্যারেস্ট করতে পারেনি। একটাও নেই।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

হাম ও উপসর্গে প্রা*ণ গেল আরো ৭ শিশুর, মোট মৃ#ত্যু-৪৩৯

বিশেষ প্রতিনিধি: হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিনজন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বুধবার (২০ মে) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে আরও জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে আজ।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু ঘরে ফিরছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন শিশু। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন এ পর্যন্ত।

আলোকিত প্রতিদিন/এপি

ঈদুল আজহা সামনে রেখে মানিকগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মো: মহিদ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মানিকগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা। সভায় ঈদকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে যানজট নিরসন,অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মহাসড়কে অবৈধ পার্কিং প্রতিরোধ এবং দুর্ঘটনা কমাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ সুপারের প্রতিনিধি, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলীর প্রতিনিধি, জেলা সমাজসেবা অফিসার, গোলড়া হাইওয়ের ইনচার্জ, বরঙ্গাইল হাইওয়ে থানার কর্মকর্তারা, মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এনপিআই পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, মানিকগঞ্জ জেলা যাত্রীবাহী মিনিবাস মালিক সমিতির সভাপতি, মানিকগঞ্জ জেলা পণ্যবাহী ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

ই*রানের সঙ্গে যু*দ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি’তে কমপক্ষে ৪২টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। এসব উড়োজাহাজের মধ্যে আছে যুদ্ধবিমান, ড্রোন, রি-ফুয়েলিং ট্যাংকার উড়োজাহজ এবং নজরদারি উড়োজাহাজ।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের অধীন সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। ধ্বংস হওয়া উড়োজাহাজের একটি তালিকা দেওয়া হয়েছে সিআরএসের প্রতিবেদনে। সেটি বিশ্লেষণ করে জানা গেছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সর্বাধুনিক এবং অগ্রসর বিমানও রয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দেড় দশক দশক ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে নিজের সামারিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। যুদ্ধ চলে ৭ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় ৪০ দিন। তার পরের দিন ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং ইরান।

প্রতিবেদনে ধ্বংস হওয়া ৪২টি উড়োজাহাজের যে তালিকা দিয়েছে সিআরএস, এ তালিকায় রয়েছে ৪টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ফাইটার জেট, একটি এফ-৩৫এ লাইটনিং ২ স্টেলথ ফাইটার, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ অ্যাটাক এয়ারক্র্যাফট, ৭টি কেসি-১৩৫ স্টার্টোট্যাংকার রি-ফুয়েলিং উড়োজাহাজ, একটি ই-৩ সেন্ট্রি এওাকস সার্ভেইলেন্স এয়ারক্রাফট, ২টি এমসি-১৩০ জে কমান্ডো ২ এয়ারক্রাফট স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন রেসকিউ হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিঅ্যাপেয়ার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই-অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন।

ধ্বংস হয়ে যাওয়া এসব উড়োজাহাজ এবং বিমানের মূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার। ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করার মূল উদ্দেশ্য ছিল দু’টি—ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে উচ্ছেদ করা এবং ইরানের কাছে যে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে— তা দখল করা।

যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন এবং পরবর্তী ৪০ দিনে মৃত্যুবরণ করেন ইরানের প্রথম সারির বেশ কয়েকজন সামরিক-সরকারি কর্মকর্তা এবং নেতা।

তবে যে লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা সফল হয়নি। ইরানের সরকার উচ্ছেদ হয়নি এবং যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত ইউরেনিয়ামের মজুতের হদিস উদ্ধার করতে পারেনি।

সিআরএসের সাম্প্রতিক এই প্রতিবেদনটি বিশেষভাবে গুরুত্বপূর্ন। কারণ, ইরানে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন এমপিরা বেশ কয়েকবার যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনকে তাগাদা দিয়েছেন; কিন্তু পেন্টাগন এখন পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

সূত্র : গালফ নিউজ

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মে. টন লবণ

যশোর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ১৬৫ মেট্রিক টন লবণ বরাদ্দ দেয়া হয়েছে। এ লবণ জেলা এবং উপজেলা পর্যায়ে মাদ্রাসা,এতিমখানা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র বলছে, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সাঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য জেলা সদরে ৭৫ হাজার এবং উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা করে সরকারি ভর্তুকি বরাদ্দ দেয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জানান, ঈদের পরপরই কোরবানির চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে লবণ সরবরাহ করা হবে। বিশেষ করে এতিমখানা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মাঠপর্যায়ে মাদ্রাসার তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন উপজেলায় ইমাম এবং কসাইদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে সঠিক পদ্ধতিতে কোরবানি ও চামড়া সংরক্ষণে গুণগত মান বজায় থাকে।
তিনি আরও জানান, মণিরামপুর উপজেলায় ৩০টি এবং সদর উপজেলায় ১৬০টি মাদ্রাসায় লবণ বিতরণের পরিকল্পনা রয়েছে। তবে এখনো সব উপজেলার পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, তথ্য যাচাই শেষে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। জেলার ৮ উপজেলায় ১৬৫ মেট্রিক টন লবণ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৪ টন, বাঘারপাড়ায় ১৪ টন, চৌগাছায় ১৪ টন, শার্শায় ১৪ টন, কেশবপুরে ১৯ টন, মনিরামপুরে ২০ টন, অভয়নগরে ২৫ টন এবং ঝিকরগাছায় ১৬ টন লবণ বরাদ্দ রয়েছে। এসব লবণ সরবরাহ করবে দুটি প্রতিষ্ঠান মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ প্রা. লি. এবং রাজাপুর সল্ট রিফাইনারি লি.।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

ঢাকাসহ ১২ অঞ্চলে ব*জ্রবৃষ্টিসহ ঝড়ের সতর্কতা

আলোকিত প্রতিবেদক:

সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক থেকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

২১ মে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায় ।

অন্যদিকে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাদঁপুর এবং লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

মালখানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম লিপু সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমরান তালুকদার।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় আগামী অর্থ বছরের আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ২১ লাখ ৭১ হাজার ৪৬৪ টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ১০ লাখ ১৪ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।

এসময় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশের বদলে যাওয়া টেস্ট ক্রিকেট ও নাহিদ রানার প্রশংসায় ওয়াসিম

ক্রীড়া ডেস্ক:

ঐতিহাসিক টেস্ট সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে, এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ।

বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তার পরেই বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম আকরাম লিখেছেন, ‘বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের হার আমাকে সত্যিই হতাশ করেছে। তবে তাদের পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে।’

সাবেক পাকিস্তান অধিনায়ক বিশেষভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বদলে যাওয়া ধরণ এবং পিচ প্রস্তুতির উন্নতির কথা তুলে ধরেন। লিখেছেন, ‘একসময় বাংলাদেশের উইকেট ছিল ধীরগতির, নিচু বাউন্সের এবং স্পিন সহায়ক। আর এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সহায়তা করছে। আর সেই পেসাররাই পাকিস্তানকে গতি দিয়ে ছাপিয়ে গেছে।’

৫৮ বছর বয়সী এই কিংবদন্তি বিশেষভাবে মুগ্ধ হয়েছেন তরুণ পেসার নাহিদ রানার বোলিংয়ে। তিনি লিখেছেন, ‘এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আর নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা—তাকে দেখতে সত্যিই দারুণ লাগে। অভিনন্দন বাংলাদেশ।’

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

গোবিন্দগঞ্জে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন ইনায়া আক্তার স্বর্ণা

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণা রানী (১৮) নামে এক যুবতী সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার বর্তমান নাম রাখা হয়েছে ইনায়া আক্তার স্বর্ণা।

জানা গেছে, ইনায়া আক্তার স্বর্ণা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কারুডা গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। এরপর ওই দিনই জোহরের নামাজের পর স্থানীয় একজন আলেমের কাছে কালিমা পাঠ করে তিনি আনুষ্ঠানিক ভাবে ইসলামে দীক্ষিত হন।

নিজের অনুভূতি ব্যক্ত করে ইনায়া আক্তার স্বর্ণা জানান, ছোটবেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতিনীতি বিশেষ করে নামাজ, রোজা, হজ এবং জাকাতের বিষয় গুলো তার খুব ভালো লাগত। তার অধিকাংশ বন্ধুবান্ধব মুসলিম হওয়ায় তাদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। বিশেষ করে আজানের ধ্বনি তাকে গভীর ভাবে মুগ্ধ করত। সেই ভালো লাগা ও শ্রদ্ধা থেকেই তিনি স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এফিডেভিটের শনাক্তকারী আইনজীবী আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণা রানী (বর্তমান নাম ইনায়া আক্তার স্বর্ণা) গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন।
তিনি তার পরিবার ছেড়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই সঠিক পথ বেছে নিয়েছেন। বর্তমানে তিনি একজন মুসলিম হিসেবে জীবন যাপন শুরু করেছেন

আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

টিকা সংকটে অন্তর্বর্তী সরকারকে ৫ বার সত#র্ক করেছিল: ইউনিসেফ

বিশেষ প্রতিবেদক: টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করতে পাঁচ থেকে ছয়টি চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। আজ বুধবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারি রাতারাতি ঘটে না। কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এ রকম পরিস্থিতি দেখা দেয়। বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে হয়।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে (অন্তর্বর্তী সরকারের) মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। আমার মনে হয় না এ ধরনের সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়েছে। তবে এ বিষয়টি আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যাচাই করে নিতে পারেন এখনও।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের দাবি, ইউনিসেফ হামের প্রাদুর্ভাব সম্পর্কে তৎকালীন সরকারকে সতর্ক করেনি।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছি। একইসঙ্গে আমি বলতে পারি, আমি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি। আমি এবং আমার কর্মীরা বলেছি, আমরা চিন্তিত। আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে, আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। এটা স্পষ্ট ছিল যে দেশে টিকা আনতে না পারলে সমস্যা তৈরি হবে।’

গত দুই বছর বাংলাদেশে টিকা সংকটের বিষয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, ‘আমরা ২০২৪ সালেই টিকার সংকটের পূর্বাভাস দিয়েছিলাম। পরবর্তী দুই বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই আমরা আগেভাগেই সতর্ক করছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে।’

রানা ফ্লাওয়ার্স বলেন, ‘এই ঘটনার পর আফটার অ্যাকশন রিভিউ বা পরবর্তী আলোচনা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা খতিয়ে দেখব কেন অনেক বছর ধরে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এখন কাউকে দোষারোপ করার কিছু নেই। এখন এমনভাবে (টিকাদান প্রক্রিয়া) কাজ করাতে হবে, যাতে ভবিষ্যতে এই দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে আর মারা না যায়। আমরা যা যা কিনি, তার জন্য জনসম্মুখে উন্মুক্ত দরপত্র আহ্বান সবচেয়ে স্বচ্ছ পদ্ধতি। তবে টিকার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, কারণ এটি একটি অত্যন্ত বিশেষায়িত পণ্য। এখানে আপনি শুধু এক লাখ মানুষের জন্য অ্যান্টিবায়োটিক কিনছেন না, আপনার লক্ষ্য অনেক বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত টিকা আছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের অধিকাংশ দেশের পক্ষ থেকে টিকা সংগ্রহ করি। টিকা প্রস্তুতকারকদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক রয়েছে এবং তাদের মান নিয়মিত পরীক্ষা করা হয়। যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে কিনি, তাই আমরা দামে সাশ্রয় করতে পারি। ইউনিসেফ যে দামে টিকা পায়, তার চেয়ে কম দামে দরপত্র পাওয়া সম্ভব নয়, আমরা তা জানি।

আলোকিত প্রতিদিন/এপি