আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 22

রামিসা হ#ত্যা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবী*রা!

বিশেষ প্রতিনিধি: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে তারা জানিয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

তিনি পোস্টে আরও বলেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না তারা।

গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়।

পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা। পুলিশ আরও জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘাতককে।

আলোকিত প্রতিদিন/এপি

হরমুজ প্রণালি#তে স্থায়ী টোল নিয়ে ইরান-ওমান আলোচ*না

বিশেষ প্রতিনিধি: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান সরকার। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক রূপ পেতে পারেিআরও জানা যায়।

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ বুধবার (২০ মে) প্যারিসে ব্লু মবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সঠিকভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সম্পদ কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ‘এতে খরচ হবে, তাই যারা এই পথ ব্যবহার করে সুবিধা নিতে চায়, তাদেরও এর অংশ বহন করতে হবে।’ এ ছাড়াও পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হবে বলেও জানান তিনি।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক, আমরা কোনো টোল চাই না।‘

অন্যদিকে, এ বিষয়ে ওমান সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর জেরে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে তখন।

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়ে থাকে।

আলোকিত প্রতিদিন/এপি

ই*সরায়েলকে রক্ষা করতে গিয়ে যেভাবে ফুরিয়ে যাচ্ছে আমেরিকার ক্ষে*পণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের মজুদে থাকা থাড অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টরের অর্ধেকেরও বেশি ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অভিমুখে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র ২০০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এ ছাড়া ইসরায়েলকে রক্ষায় দেশটি ১০০টিরও বেশি এসএম-৩ এবং এসএম-৬ ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে। অন্যদিকে ইসরায়েল নিজে ব্যবহার করেছে ১০০টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং ডেভিডস স্লিং সিস্টেম থেকে প্রায় ৯০টি ইন্টারসেপ্টর।

এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইরানের সঙ্গে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তবে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে সম্ভবত আরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। কারণ, ইসরায়েল তাদের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল নিজের ক্ষমতায় যুদ্ধ করা এবং জেতার যোগ্য নয়। কিন্তু বাস্তবে কেউই এটি জানে না, কারণ তারা ভেতরের আসল চিত্রটি দেখতে পায় না।

তবে ইসরায়েলের সঙ্গে এই সামরিক বোঝা ভাগাভাগির বিষয়ে কোনও সমস্যা থাকার কথা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ওয়াশিংটন পোস্টকে তারা জানিয়েছে, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর হলো বিশাল এক নেটওয়ার্ক ব্যবস্থা ও সক্ষমতার একটি অংশ মাত্র।

এর জবাবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বলেছে, সামরিক ইচ্ছা, প্রস্তুতি, যৌথ স্বার্থ এবং সক্ষমতার দিক থেকে ইসরায়েলের মতো অন্য কোনও অংশীদার যুক্তরাষ্ট্রের নেই।

এদিকে নিজেদের ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার দাবি বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল। গত মাসে দেশটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের উৎপাদন নাটকীয়ভাবে বাড়ানোর পরিকল্পনাও অনুমোদন করেছে।

প্রসঙ্গত যুদ্ধ চলাকালীন ইরান থেকে ইসরায়েলে প্রায় ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এসব ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২১ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং বিদেশি নাগরিক নিহত হন। এছাড়া পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আলোকিত প্রতিদিন / ২২ মে ২০২৬ /মওম

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

২২ মে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকাে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 অপর দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পরবর্তী দুই দিনের পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি এবং ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৩০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে রংপুরে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রংপুরে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আলোকিত প্রতিদিন / ২২ মে ২০২৬ /মওম

রামিসার বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুরের পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রামিসার মা-বাবা ও বোনকে সান্ত্বনা দেন তিনি। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে রওনা দিয়ে ঢাকার পল্লবীর রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রাত সোয়া ৯ টায় মন্ত্রিসভার বৈঠক শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী রামিসার পল্লবীর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে ৯ টা ৫০ মিনিটে পৌছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পল্লবীর মিরপুর-১১ নম্বরের সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার উত্তর পাশের ফ্ল্যাটে গত ১৭ বছর ধরে বসবাস করে আসছে রামিসার পরিবার। বাবা আবদুল হান্নান মোল্লা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। মা পারভীন আক্তার। বড় বোন রাইসা আক্তার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

প্রধানমন্ত্রীর কাছে রামেসার বাবা, মা ও বোন কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের স্বান্ত্বনা দেন। একই সঙ্গে রামিসার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ জানায়,গত মঙ্গলবার সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

ডাসারে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবণ বিতরণ

সৈয়দ মুকাররাম হোসেন হেমায়েত:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং অপচয় রোধে ডাসার উপজেলা-এ প্রশিক্ষণ ও লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কসাই, খামারি, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানো এবং লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়।
এসময় জাকিয়া সুলতানা বলেন, “কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতিবছর অনেক চামড়া নষ্ট হয়। এ ক্ষতি রোধে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

অ*বৈধ উপায়ে আসা পশুর কোরবানি কতটা সমীচীন? প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

অবৈধভাবে আসা পশু ক্রয় করে কোরবানি দেওয়া কতটা সমীচীন প্রশ্ন করে এ বিষয়ে ধর্মীয় ও সামাজিকভাবে সচেতনতা তৈরি করা প্রয়োজন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। ২১ মে বৃহস্পতিবার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় (মাংস প্রক্রিয়াজাতকারী, চামড়া সংরক্ষণকারী এবং ভেটেরিনারি মেডিকেল টিম) বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অবৈধভাবে আসা পশু ক্রয় করে কোরবানি দেওয়া কতটা সমীচীন, এ বিষয়ে ধর্মীয় ও সামাজিকভাবে সচেতনতা তৈরি প্রয়োজন।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু ক্রয় ও ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, দেশীয় খামারিদের সুরক্ষা এবং চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
তিনি বলেন, দেশে কোরবানির পশুর চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ বা চোরাই পথে পশু প্রবেশের ঘটনা ঘটে। তিনি দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় জনগণকে অবৈধভাবে আসা পশু বর্জনের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে সমস্যা হিসেবে নয়, সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। যুবসমাজকে দক্ষতা, উৎপাদনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি মাদকসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
বিএনপির প্রচার সম্পাদক টুকু বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশীয় উৎপাদন, খামারি ও জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, পরিচালক ড. এবিএম খালেদুজ্জামান।
কর্মশালায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাংস প্রক্রিয়াজাতকারী, চামড়া সংরক্ষণকারী এবং ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মানুষের প্রতিদিনের পানির সংকট, লাইনে চাপ কম, বিলের অভিযোগ, সংযোগের দীর্ঘসূত্রিতা। এসব সমস্যার মুখোমুখি হয় চট্টগ্রাম ওয়াসা। সেই প্রতিষ্ঠানের শীর্ষ পদে এবার এলেন নতুন একজন মানুষ, যাঁর হাতে রয়েছে ২৮ বছরেরও বেশি সময়ের পেশাদার অভিজ্ঞতা।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগে তিনি এখন চট্টগ্রামের পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রধান কর্তাব্যক্তি।

*২৮ বছরের পথচলা, বিচিত্র অভিজ্ঞতা* সেলিম মো. জানে আলমের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯৬ সালে। মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। চার বছরের বেশি সময় সেখানে কাজ করে তিনি নিজের ক্যারিয়ারের ভিত মজবুত করেন।

এরপর সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটসে কনসালটেন্ট হিসেবে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেন। তারপর যোগ দেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডে, পরিচিতি ইপিইসি নামে। সেখানে প্রথমে নির্বাহী পরিচালক হিসেবে দশ বছর, তারপর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নয় বছরেরও বেশি সময় কাজ করেছেন।

পানি সরবরাহ, স্যানিটেশন ও অবকাঠামো উন্নয়ন, এই তিনটি খাতে তাঁর দীর্ঘ পথচলা তাঁকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

*কুমিল্লার ছেলে, ডুয়েটের প্রকৌশলী* ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লায় জন্ম নেওয়া সেলিম মো. জানে আলম পড়াশোনায়ও পরিশ্রমী ছিলেন। ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা নেন। তারপর ১৯৯৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

পেশাদার মঞ্চেও তাঁর পরিচিতি বিস্তৃত। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বর্তমান সভাপতি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

*যে লক্ষ্য নিয়ে আসছেন* নিয়োগের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান সম্প্রসারণ তাঁর মূল লক্ষ্য। এসডিজি অর্জনে জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিচালন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

কথাগুলো শুনতে পরিচিত লাগলেও চট্টগ্রামের মানুষ এখন দেখতে চাইবেন বাস্তবে কী বদলায়। পানির সংকট, সেবার মান, দুর্নীতির অভিযোগ, এই পুরনো সমস্যাগুলো নতুন এমডির কাছে পুরনো চ্যালেঞ্জ হিসেবেই অপেক্ষা করছে।

২৮ বছরের অভিজ্ঞতা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ওয়াসার কাণ্ডারি হিসেবে যাত্রা শুরু করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। চট্টগ্রামের মানুষ এখন অপেক্ষায়, কথা নয়, কাজে কতটা বদলায় তাদের পানির জীবন।

আলোকিত প্রতিদিন/এপি

সমৃদ্ধকৃত ই*উরেনিয়াম ই*রানেই থাকবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। ২১ মে বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সকে ইরানের দুটি বলেছেন, সুপ্রিম লিডার বলেছেন ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান।

দখলদার ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা হবে। ইরান এখন অবস্থান কঠিন করায় এ নিয়ে আরও ক্ষুব্ধ হতে পারেন ট্রাম্প। ইরানের কাছে ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে ধারণা করা হয় । যা দিয়ে অন্তত এক ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে, হিজবুল্লাহ-হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ না করা হবে এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা শেষ না করা হবে ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না।

নাম প্রকাশ না করে ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মত হলো— সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করা যাবে না। কারণ এতে করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার আরও ঝুঁকির মধ্যে পড়বে তাদের দেশ।

ইরানের যত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আছে তার শেষ সিদ্ধান্ত নেন সুপ্রিম লিডার।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

ইসলাম ধর্ম অবমাননা মা*মলায় তদন্তে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঝালকাঠিতে দায়ের হওয়া মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার একাধিক আসামিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুতের জন্য আরও সময় প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানিয়েছে ঝালকাঠি থানার গোয়েন্দা শাখা। গত ৫ মার্চ অনুষ্ঠিত শুনানিতে এ আবেদন করা হয়। মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন কবির মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। বাদী নজীর আহম্মদের অভিযোগে বলা হয়, একটি অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও বিদ্রূপাত্মক বক্তব্য প্রকাশ করা হয়েছে।

মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় সি.আর.-০৩/২০২৬ নম্বরে নথিভুক্ত করা হয়। এতে মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, অভিযোগে উল্লেখিত “এথিস্ট ইন বাংলাদেশ” নামের ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ পাওয়া গেছে। তবে এটি আইনগত পদক্ষেপের ফলে বন্ধ হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন: গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মো. তানভির হোসেন, সাব্বির আহমেদ, মো. জাকির হোসাইন, মো. মিজানুর রহমান, বুরহান উদ্দিন, রাজীব সাহা, রুমানা পারভীন, মোসা. নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি