আজ বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মালখানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আরো খবর

মোঃ আমিনুল ইসলাম লিপু সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমরান তালুকদার।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় আগামী অর্থ বছরের আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ২১ লাখ ৭১ হাজার ৪৬৪ টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ১০ লাখ ১৪ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।

এসময় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -