আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 25

ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে : নোয়াব

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

১৮ মে সোমবার নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে। সেই হিসাবে ২৭ থেকে ৩১ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সে হিসাব অনুযায়ী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

ধামরাইয়ে ৩ দি*নব্যাপী ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ শুরু

মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে ভূমিসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সরকার কাজ করছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। জনগণকে আধুনিক ভূমিসেবা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো মো. আব্দুল করিম, সার্ভেয়ার মো. মাসুদ রানা, সার্ভেয়ার রাহাত হোসেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান সংক্রান্ত তথ্য, অনলাইন ভূমিসেবা বিষয়ে পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী তিন দিন ধরে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন তারা ।

আলোকিত প্রতিদিন/এপি

যারা মরেনি, তাদেরকে ইনজেকশন দিয়ে মেরে ফেলুন

নিজস্ব প্রতিবেদক

গুলি করা হয়েছে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসপাতালে গিয়ে আওয়ামী লীগের লোকজন এভাবেই চিকিৎসককে শাসিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন এক সাক্ষী। মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ষষ্ঠতম সাক্ষী তিনি।

নিরাপত্তার স্বার্থে সাক্ষীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি রাজধানীর রামপুরার মেরাদিয়ায় একটি বাড়ির দারোয়ান হিসেবে কাজ করেন। ২০২৪ সালের ১৯ জুলাই গুলিবিদ্ধ হন তিনি। জবানবন্দিতে সাক্ষী বলেন, আমি ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে রামপুরা থানার পাশে মেরাদিয়া কাঁচাবাজারে ছাত্র-আন্দোলন দেখতে যাই। বাজারে যেতেই বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের লোকজন মিলে ছাত্রদের ওপর গুলি করতে দেখি। এতে গুলিবিদ্ধ হয়ে কিছু লোক মারা যান। আহত হন আরও অনেকে। সবাই রক্তাক্ত ছিলেন। এসব দেখে ভয়ে বাসার দিকে রওনা হই। তখন পেছন থেকে আমার কোমরের নিচে একটি গুলি লেগে সামনে দিয়ে বেরিয়ে যায়। এ সময় প্যান্ট খুলে নিজের গুলিবিদ্ধের ক্ষতস্থানটি দেখান তিনি।

সাক্ষী আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেলে আমাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিছু লোক। ওই দিন চিকিৎসা হলেও ২০ জুলাই রাতে আমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। কারণ ওই দিন হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের লোকজন। তারা বলেছিলেন‘এদের গুলি করা হয়েছে মরেনি, এদের ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’। এরপর হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয়নি। বাসায় ফিরে আসার পর আমার বাসায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বলা হয়, ‘তুমি গুলি খেয়েছো, এই এলাকায় থাকতে পারবে না’। তবে এলাকার নির্দলীয় একজন আমাকে ভরসা দেন। পরবর্তী সময়ে আমি নিজ খরচে ফরাজি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

নিজে গুলিবিদ্ধ হওয়ার জন্য বিজিবির রেদোয়ান, রাফাত, পুলিশের রাশেদ ও ওসি মশিউরকে দায়ী করেন সাক্ষী। বর্তমানে কোনো কাজ করার সক্ষমতা নেই বলেও জানানো হয়। একইসঙ্গে কান্নাজড়িত কণ্ঠে জড়িতদের বিচার দাবি করেন এই সাক্ষী। এ মামলায় মোট আসামি চারজন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম।

পলাতকরা হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম, মার্জিনা রায়হানসহ অন্যরা।

আলোকিত প্রতিদিন/এম আর

রাশিয়ার তেলে নি*ষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ফের বাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেলে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে, ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় নিষেধাজ্ঞা শিথিল করেছিল তারা। এবার নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ  আবারও ৩০ দিনের জন্য বাড়িয়েছে ওয়াশিংটন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরও ৩০ দিনের জন্য রাশিয়ার সমুদ্রপথে পরিবাহিত তেল কেনার অনুমতি দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু, নিজেদের অবস্থান থেকে সরে এসেছে তারা।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি বিশেষ সাধারণ লাইসেন্স ইস্যু করেছিল। ওই ছাড়ের আওতায় ১৭ এপ্রিল থেকে জাহাজে লোড করা রুশ তেল সরবরাহের অনুমতি দেয়া হয়েছিল। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং তেলের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যেই ওয়াশিংটন সাময়িকভাবে এই সুযোগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “পূর্বের নিষেধাজ্ঞা ছাড় শনিবার শেষ হয়ে যাওয়ার পর ট্রেজারি বিভাগ নতুন করে ৩০ দিনের জন্য একটি নোটিশ জারি করছে।”  ট্যাঙ্কারগুলোতে আটকে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ এগুলো ব্যবহার বা পরিবহন করা যাবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ভঙ্গ না করেই।

বেসেন্ট বলেন, “এই সাধারণ লাইসেন্সটি তেলের বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করবে।” গত মাসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেছিলেন, রাশিয়ার তেল নিষেধাজ্ঞা শিথিলের সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই। তবে,  ১৮ মে সোমবার তিনি যুক্তি দেন, এই পদক্ষেপ বিদ্যমান তেলের সরবরাহ পুনর্বণ্টনে সাহায্য করবে, যাতে জ্বালানি সংকটে থাকা দেশগুলো রাশিয়ান তেলের জন্য চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের দুই সিনিয়র ডেমোক্র্যাট সিনেটর জিয়ানে শাহহেন ও এলিজাবেথ ওয়ারেন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তারা এই সিদ্ধান্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ‘অগ্রহণযোগ্য উপহার’ বলে আখ্যা দিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে এই দুই সিনেটর বলেন, এই লাইসেন্সের মাধ্যমে ক্রেমলিন যে অর্থ আয় করে তা ব্যবহার হয় ইউক্রেনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা শিথিলতা দেশের ভেতরে গ্যাসোলিনের দাম কমাতে বা বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল করতে কোনও বাস্তব ভূমিকা রাখছে না।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

মহাকাশে তৈরি সৌরবিদ্যুৎ আসবে পৃথিবীতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখান থেকে পৃথিবী ও স্যাটেলাইটে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তিতে বড় অগ্রগতির দাবি করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা বলছেন, তারবিহীন উপায়ে চলমান লক্ষ্যবস্তুতেও বিদ্যুৎ পাঠানোর পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে। চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামে একটি প্রকল্পের আওতায় তারবিহীন বিদ্যুৎ পরিবহনের নতুন ব্যবস্থা তৈরি করেছেন। এই ব্যবস্থার বিশেষত্ব হলো, একই সময়ে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক পরীক্ষায় গবেষকেরা ১০০ মিটার দূরত্বে তার ছাড়াই বিদ্যুৎ পাঠাতে সক্ষম হয়েছেন। পরীক্ষায় বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ছিল ২০ দশমিক ৮ শতাংশ। এতে সর্বোচ্চ ১ হাজার ১৮০ ওয়াট শক্তি সরবরাহ করা গেছে। শুধু স্থির যন্ত্র নয়, ড্রোনের ক্ষেত্রেও প্রযুক্তিটি পরীক্ষা করা হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে উড়তে থাকা একটি ড্রোন ৩০ মিটার দূর থেকে স্থিতিশীলভাবে ১৪৩ ওয়াট বিদ্যুৎ গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ ভবিষ্যতে উড়ন্ত ড্রোন বা মহাকাশযানকে মাঝপথেই তারবিহীনভাবে চার্জ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

গবেষকদের পরিকল্পনায় থাকা মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হবে কক্ষপথে স্থাপিত বিশাল সৌরপ্যানেলের বহর। এসব প্যানেল সরাসরি সূর্যের আলো সংগ্রহ করবে। পরে সেই শক্তি মাইক্রোওয়েভ বা লেজার প্রযুক্তির মাধ্যমে পৃথিবী কিংবা মহাকাশে থাকা স্যাটেলাইটে পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সীমাবদ্ধতা হলো দিন-রাত ও আবহাওয়ার প্রভাব। কিন্তু মহাকাশে থাকা সৌরপ্যানেল প্রায় সব সময়ই সূর্যের আলো পেতে পারে। ফলে সেখানে উৎপাদিত বিদ্যুৎ তুলনামূলক স্থিতিশীল হতে পারে।

‘জুরি’ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। এরপর ২০২২ সালের জুনে গবেষক দল মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভূমিভিত্তিক পরীক্ষামূলক যাচাই ব্যবস্থা সম্পন্ন করে। বর্তমানে প্রকল্পের দ্বিতীয় ধাপে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে। গবেষকদের ভাষ্য, ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি অর্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি সংগ্রহ ও রূপান্তরের দক্ষতা বাড়ানো, মাইক্রোওয়েভ বিম আরও নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা এবং অ্যান্টেনাকে ছোট ও হালকা করা।

বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে মহাকাশভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা তৈরি হতে পারে। এতে শুধু পৃথিবীতেই নয়, চাঁদ বা মহাকাশ স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ সহজ হতে পারে। পাশাপাশি দীর্ঘসময় আকাশে থাকা ড্রোন, যোগাযোগ স্যাটেলাইট ও মহাকাশযানের কার্যক্ষমতাও বাড়তে পারে। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বড় পরিসরে ব্যবহার শুরু করতে হলে বিদ্যুৎ পরিবহনের দক্ষতা, নিরাপত্তা ও ব্যয়ের মতো বিষয়গুলোতে আরও উন্নয়ন প্রয়োজন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আলোকিত প্রতিদিন/এম আর

লি‌বিয়া থেকে দেশে ফিরেছে ১৭০ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরো ১৭০ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ প্রত্যাবাসন সম্পন্ন হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকারের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রত্যাবাসিতদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখানে অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরে ফিরে আসা এসব বাংলাদেশিকে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অভ্যর্থনা জানান। আইওএম তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা তুলে ধরতে অনুরোধ জানানো হয়েছে, যাতে মানবপাচারের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা তৈরি হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/এম আর এম

টাঙ্গাইলের ঘাটাইলে ভূমির সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত

রাহাত সরকার:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘাটাইল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় আগত উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জ্বনাব তারেক রহমানের ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান বড় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয়। এসময় আরো উপস্হিত ছিলেন ঘাটাইল হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম ।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা সেবা প্রদান করা হয়। মেলা থেকে নাগরিকরা সরাসরি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুযোগ পান। এছাড়াও অনেক সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হচ্ছেন।
অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

যৌ*তুকের মা*মলায় ডিসির দে*হরক্ষী কা*রা*গারে

মোঃ বাবুল হোসেন:

যৌতুকের মামলায় দিনাজপুর জেলা প্রশাসকের দেহরক্ষী সিরাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী হাবীবুল ইসলাম হাবীব।এর আগে, মামলার শুনানী শেষে গত বুধবার তাকে কারাগারে পাঠান পঞ্চগড় আমলী আদালত-২ এর বিচারক মো. মোস্তাকিম ইসলাম।

এজহার সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকার মোবারক হোসেনের মেয়ে মাহাবুবা সুলতানা মায়ার সঙ্গে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া কনি কশালগাও এলাকার ইন্তাজুল ইসলামের ছেলে পুলিশ সদস্য সিরাজুল ইসলামের (৩০) বিয়ে হয় ২০২৪ সালের ১৮ জুন। বিয়ের পর থেকে সিরাজুল পরিবারের সদস্যদের পরামর্শে যৌতুকের জন্য স্ত্রী মায়াকে অমানবিক নির্যাতন শুরু করে।

পরে এ নিয়ে একাধিকবার সালিস হয়। এতে সুরাহা না হওয়াতে পঞ্চগড় আমলী আদালত-১ এ একটি যৌতুক মামলা এবং পারিবারিক আদালতে দেনমোহরানা ও খরপোষের মামলা দায়ের করেন বাদী মাহবুবা সুলতানা মায়া। পরে সিরাজুল আপোষ মিমাংসা করবেন প্রতিশ্রুতি দিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন চলতি বছরের ৬ জানুয়ারি। পরে ইজিবাইকে উঠে পঞ্চগড় জেলা শহরের মিলগেট বাজার এলাকায় দোকানে বসে তার কাছ থেকে সিরাজুল একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

এসময় তিনি জানান, তার দপ্তরে আপোষের কাগজ জমা দিতে হবে। পরে আসামি সিরাজুল স্ত্রীকে তার বাবার কাছ থেকে ৬ লাখ টাকা যৌতুক দিতে বলেন। নাহলে স্বাক্ষর নেওয়া কাগজ এফিডেভিড করে সেচ্ছায় তালাক দিয়েছে মর্মে প্রচার করা হবে। পরে মিলগেট বাজারে বাদীকে রেখে চলে যায় আসামি। এ সময় বাদীকে আসামি সিরাজুল বলেন, যৌতুকের টাকা না দিলে তিনি অন্যত্র বিয়ে করবেন।

পরে এ নিয়ে চাপাচাপি করলে বাদীর স্বাক্ষর জাল করে একটি স্টাম্প ফেরত দেন। চলতি বছরের ১১ জানুয়ারি আবারো একটি যৌতুক মামলা দায়ের করেন মায়া। এই মামলায় পরবর্তীতে কারাগারে যান আসামি সিরাজুল ইসলাম। পরে অর্ন্তবর্তী জামিনে মুক্তি পান তিনি। গত ১৩ মে বুধবার মামলায় আসামি সিরাজুলের হাজিরের দিন ছিল। সেদিন তিনি আদালতে জামিন আবেদন করলে বাদী বাতিলের আবেদন করে। পরে আদালত বিগত মামলার নথি পর্যালোচনা ও আইনজীবীদের শুনানী শেষে আসামি সিরাজুল ইসলামকে কারাগারে প্রেরণ করেন।

মামলার বাদীর বাবা মোবারক হোসেন বলেন, ‘সিরাজুল ও তার বাবা যৌতুক লোভী। তারা আমার মেয়েকে নির্যাতন করত। এ নিয়ে আমরা দুটি মামলা করলে তারা নানা তালবাহানা করে চক্রান্ত করে প্রত্যাহার করে নেয়। আমরা আবারো মামলা করেছি। আদালতের কাছে ন্যায্য বিচার চাই। যাতে কোনো বাবার মেয়েকে আর নির্যাতিত হতে না হয়।’

মামলার বাদীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবীব বলেন, ‘আসামি বাদীকে দেনমোহর ও খরপোষ বাবদ ২৪ লাখ ১০১ টাকা দিবেন মর্মে পূর্বের মামলা প্রত্যাহার করিয়ে নেন। পরে চার লাখ টাকা দেনমোহরের কাগজ আদালতে দাখিল করেন। তবে আদালত মামলার কাগজ ও নথি দেখে অবগত হন বাদীকে সহায়তা করার কথা বলে সুকৌশলে মামলা প্রত্যাহার করে নেন আসামি। পরে আদালত বিষয়টি বুঝতে পেরে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

কুমিল্লার দেবিদ্বারে ভূমিসেবা মেলার উদ্বোধন ২০২৬

নাজমুল হাসান।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা সেবা প্রদান করা হয়। মেলা থেকে নাগরিকরা সরাসরি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুযোগ পান। এছাড়াও অনেক সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ২০২৬ /মওম

চাঁদ দেখা গেছে, কোরবানি*র ঈদ ২৮ মে

বিশেষ প্রতিনিধি: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে। আর জিলহজ মাসের দশম দিনে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এর আগে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এবার ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। এ ছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি