আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 26

অবরোধ না তুললে ওমান সাগরই হবে মার্কিন সেনাদে*র ক#বরস্থান: ইরান

বিশেষ প্রতিনিধি: হরমুজ প্রণালি বন্ধ রাখার ক্ষোভে ইরানের বন্দরগুলোয় অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না তেহরান সরকার। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজায়ি কড়া হুমকি ছুঁড়ে রেখেছেন তিনি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন তিনি। তিনি আরও বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিতে। নাহলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হতে পারে।

রেজায়ি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতিও তত বাড়বে।

সম্প্রতি হরমুজ প্রণালি ও ওমান সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ন্ত্রণ করছে ইরান সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতা থাকলেও লিটন দাসের সেঞ্চুরি এবং বোলারদের কার্যকর পারফরম্যান্সে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান টাইগার ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম খেলেন অসাধারণ এক ইনিংস, তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে অলআউট হয় বাংলাদেশ। এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৬ রানের বিশাল চ্যালেঞ্জ। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে থাকায়, এই লক্ষ্য ছুঁতে হলে পাকিস্তানকে গড়তে হবে নতুন ইতিহাস।

১৫৬ রানের লিড নিয়ে সোমবার তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক আউট হওয়ার পর দিন শেষ ঘোষণা করা হয়েছিল। ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পঞ্চম ওভারে ১৫ রান করে এলবিডব্লিউ হন শান্ত। এরপর ক্রিজে যোগ দেন লিটন দাস। ৪১তম ওভারে তার সিঙ্গেলে বাংলাদেশের লিড ২০০ ছাড়ায়। লাঞ্চের আগে লিটন–মুশফিক জুটি ৮৮ রানে অপরাজিত থাকে এবং লিড পৌঁছে যায় ২৪৯ রানে।

লাঞ্চের পর দ্রুতই ফিফটি পূর্ণ করেন লিটন দাস। ৫৪ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান করেন তিনি। আগের সর্বোচ্চ ছিল ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৩ রান।

এরপর মুশফিকুর রহিম নিজের অভিজ্ঞতার ছাপ রেখে ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম শতক, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

শেষ পর্যন্ত লিটন দাস করেন ৬৯ রান। মেহেদী হাসান মিরাজ থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি, আউট হন ১৯ রানে।

অন্যদিকে, টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও লাল বলের ক্রিকেটে এখনও দারুণ ফর্মে আছেন মুশফিক। ইনিংসের শেষ দিকে তাইজুল ইসলাম ২২ রান করে তাকে ভালো সঙ্গ দেন। এছাড়া তাসকিন আহমেদ ৬ ও শরিফুল ইসলাম ১২ রান যোগ করেন।

সব মিলিয়ে বাংলাদেশের বড় সংগ্রহে পাকিস্তানের সামনে এখন ইতিহাস গড়ার মতো কঠিন এক লক্ষ্য।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নেত্রকোনায় স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেল ৪২ তরুণ-তরুণী

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৪২ তরুণ-তরুণীর চাকরি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩ হাজার ১শত ৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে ১১৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

শেষ পর্যন্ত মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে ৪২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৭ মে) রাত ১১টায় নেত্রকোনা জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, নেত্রকোনা জেলার মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক ধাপে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ মেধাভিত্তিক প্রক্রিয়ায় এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে নারী ও পুরুষ উভয় প্রার্থী রয়েছেন। ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাই করেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

জননিরাপত্তা রক্ষায় নতুন আইন ও এলিট ফোর্স গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্সের প্রয়োজন হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে র‌্যাব এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে যা সঠিক নয়। র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৮ মে) র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা র‍্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়ন করছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে যা মানবাধিকার সমুন্নত রাখবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে।”

মন্ত্রী বলেন, নতুন বাহিনী সম্পূর্ণভাবে মানবাধিকার রক্ষা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে, র‍্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কয়েকজনের ভুল পুরো প্রতিষ্ঠানকে দায়ী করতে পারে না। আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে দায়ী কর্মকর্তাদের বিচার করা হবে। তিনি আরও জানান, র‍্যাবের উপর আমেরিকার দেওয়া স্যাংশন মূলত অতীত রাজনৈতিক ব্যবহারের কারণে হয়েছে, যা নতুন আইন প্রণয়নের পর পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আইন প্রণয়নের পরে এই বাহিনীকে যথাযথ প্রশিক্ষণ, লজিস্টিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন যে, আইন প্রণয়নের মাধ্যমে ফোর্সটি স্বচ্ছ, জবাবদিহি সম্পন্ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে র‍্যাব ব্যবহারের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় র‍্যাব বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, গুম সংক্রান্ত বিষয়গুলো আইসিটি আইনের আওতায় যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী ও চালকরা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

সড়ক বিভাগ সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রাখা হয়েছে এবং এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ধীরে ধীরে যানজট সোনারগাঁ থেকে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় স্থির হয়ে আছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, “সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গাড়ি তেমন এগোচ্ছে না।”

তিশা পরিবহনের যাত্রী বৃষ্টি পোদ্দার বলেন, “যেখানে ১০ মিনিটে পৌঁছানোর কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং মিস করেছি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।”

প্রাইভেটকার চালক মোহাম্মদ রাব্বানি জানান, “মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন পুরোপুরি স্থবির। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮–১০ মিনিট লাগে।”

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, “লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলায় সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল হচ্ছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

আলোকিত প্রতিদিন / এম আর এম

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মর*দেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও আট মাসের শিশু।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

ওসি বলেন, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ তার পরিবার। রাতের খাবারের পর তারা এক কক্ষে অবস্থান করছিলেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর ফোন পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ, যিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মরদেহগুলো মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে এবং আলামত জব্দ করা হচ্ছে। কিছু বিষয় সন্দেহের সৃষ্টি করছে, বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।”

আলোকিত প্রতিদিন / এম আর এম

গরমে বাড়ছে ৭ রোগের ঝুঁকি, যেভাবে থাকবেন সতর্ক

লাইফস্টাইল ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে তাপমাত্রা ও আর্দ্রতা। ফলে আগের তুলনায় গ্রীষ্মকাল এখন অনেক বেশি তীব্র ও অস্বস্তিকর। অতিরিক্ত গরম, দূষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন অসুস্থতায় বেশি ঝুঁকিতে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে কিছু রোগ সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা জরুরি।

নিচে গ্রীষ্মকালে বেশি দেখা যায় এমন ৭টি রোগ সম্পর্কে তুলে ধরা হলো—

১. হিট স্ট্রোক
তাপজনিত সবচেয়ে গুরুতর সমস্যা হলো হিট স্ট্রোক। এ অবস্থায় শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হতে পারে না। শুষ্ক ও গরম ত্বক, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন এবং অজ্ঞান হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ। শিশু, বয়স্ক ও বাইরে কাজ করা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

২. পানিশূন্যতা
গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। ফলে পানিশূন্যতা দেখা দেয়। অতিরিক্ত তৃষ্ণা, মাথা ঘোরা, দুর্বলতা ও গাঢ় রঙের প্রস্রাব এর সাধারণ উপসর্গ। সময়মতো চিকিৎসা না নিলে কিডনির জটিলতাও হতে পারে।

৩. ডায়রিয়া
গ্রীষ্মকালে খাবার ও পানি সহজেই জীবাণু দ্বারা দূষিত হয়। এতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। বারবার পাতলা পায়খানার কারণে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং পানিশূন্যতা দেখা দেয়, যা শিশুদের জন্য বেশি বিপজ্জনক।

৪. কলেরা
দূষিত পানি পান করার ফলে কলেরা হয়। এটি মারাত্মক ধরনের ডায়রিয়া, যাতে হঠাৎ প্রচুর পরিমাণে পাতলা পায়খানা শুরু হয়। দ্রুত শরীরের পানি কমে গিয়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে।

৫. টাইফয়েড
অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণে টাইফয়েড ছড়ায়। দীর্ঘস্থায়ী জ্বর, পেটব্যথা, মাথাব্যথা ও ক্লান্তি এর প্রধান লক্ষণ। চিকিৎসা না করালে অন্ত্রে জটিলতা তৈরি হতে পারে।

৬. জন্ডিস (হেপাটাইটিস এ)
হেপাটাইটিস এ ভাইরাসের কারণে হওয়া এই রোগ দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব, বমি বমি ভাব ও অতিরিক্ত ক্লান্তি এর সাধারণ উপসর্গ।

৭. ডেঙ্গু
বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও গরমের শেষ দিকে জমে থাকা পানিতে মশার বংশবৃদ্ধির কারণে এর ঝুঁকি বাড়তে শুরু করে। উচ্চ জ্বর, শরীর ও গাঁটে ব্যথা, ফুসকুড়ি এবং প্লেটলেট কমে যাওয়া ডেঙ্গুর লক্ষণ।

যেভাবে নিরাপদ থাকবেন
গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি ও তরল পান করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং নিরাপদ খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত রোদ এড়িয়ে চলা ও মশা থেকে সুরক্ষার ব্যবস্থাও জরুরি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে জানানো হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন স্টেশনগুলো দিন-রাত খোলা থাকবে।

অন্যদিকে, রোজার ঈদের ধারাবাহিকতায় এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের ছুটি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আলু দিয়ে গরুর কলিজা ভুনার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

কলিজা ভুনা আমাদের অনেকেরই প্রিয়। তবে আলু দিয়ে কলিজা ভুনা খেতেও কিন্তু কম সুস্বাদু নয়। বাড়িতে মেহমান এলে, কিংবা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন কলিজার সুস্বাদু এই পদ। তবে কলিজা রান্নার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল না করলে তা খেতে সুস্বাদু না-ও লাগতে পারে। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরিতে যা  লাগবে:

কলিজা- আধা কেজি আলু- ২/৩টি পেঁয়াজ কুচি- ১ কাপ হলুদের গুঁড়া- ১ চা চামচ মরিচের গুঁড়া- ১ চা চামচ আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ  জিরা ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে গরম মসলা গুঁড়া- আধা চা চামচ তেল- পরিমাণমতো লবণ- স্বাদমতো কাঁচা মরিচ- ৪-৫টি।

যেভাবে রান্না করবেন:

কলিজার টুকরোগুলো গরম পানিতে ৫-১০ মিনিট ভাপিয়ে ভালোভাবে ধুয়ে নিন। রান্নার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এরপর আদা, রসুন ও সামান্য পানি দিয়ে সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর তাতে কলিজার টুকরাগুলো দিয়ে মিনিট দশেক কষিয়ে নিন। কলিজা থেকে তেল ভেসে উঠলে কিউব করা আলু ও সামান্য পানি দিন। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। সেদ্ধ হলে তাতে কাঁচামরিচ এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিয়ে মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।

আলোকিত প্রতিদিন / ১৭ মে ২০২৬ /মওম

চীনের নাগরিক পরিচয়ে কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবক, উৎসুক জনতার ভিড়

মেহেদি হাসান পথিক, কুড়িগ্রাম। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ওই যুবকের নাম অন হুং ওয়েই।

রোববার (১৭ মে) সকালে বিদেশি জামাই কুড়িগ্রামে, এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার ওই যুবক প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলে উৎসুক জনতার ভিড় ক‌রেন বা‌ড়ি‌তে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এ সময় আন হুং ওয়েই না‌মে ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।

মোর্শেদা বেগম জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে চায়না যুবক আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে। সে আমাকে চায়নায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে ঘুরতে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ফেরদৌস আলম বলেন, চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, লোকমুখে শুনেছি প্রেমের সম্পর্কের টানে চায়নার যুবক ফুলবাড়ীর মেয়েকে বিয়ে করে কাশিপুরে এসেছে। এর বেশি কিছু জানি না।

আলোকিত প্রতিদিন/এপি