আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 52

খাকি পোশাকে ইতিহাস গড়লেন নড়াইলের মেয়ে শামীমা পারভীন

জাহিদুল হক রনি:

বাংলাদেশের প্রশাসনিক হৃদপিণ্ড ঢাকা জেলায় ঘটে গেল এক নীরব বিপ্লব। পুলিশ প্রশাসনে তৈরি হলো এক নতুন ইতিহাস।ব্রিটিশ আমল থেকে গত দেড়শ বছরেরও বেশি সময় ধরে যে চেয়ারটি ছিল শুধুই পুরুষ কর্মকর্তাদের,সেই প্রথা ভেঙ্গে ঢাকার জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন নড়াইলের মেয়ে শামীমা পারভীন শিল্পী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দুর্গাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।শামীমা পারভীন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব করেছেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে হাইতিতে ১৩৯ সদস্যের নারী পুলিশের সফল নেতৃত্ব দিয়েছেন।

আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের (IAWP) কো-অর্ডিনেটর হিসেবে বিশ্বের ২২টি দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।তিনি ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে সহকারী কমিশনারের দায়িত্ব পালনকালে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা ও পূর্ণবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনাম অর্জন করেন।ঢাকা জেলার এসপি হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরে এআইজি(শিক্ষা,ক্রীড়া ও সংস্কৃতি) হিসাবে কর্মরত ছিলেন। বিদায়ী এসপি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হওয়া শামীমা পারভীন শুধু ঢাকা জেলার প্রথম নারী এসপি-ই নন, বরং তিনি নারী ক্ষমতায়ন ও পুলিশ প্রশাসনে নারীদের নেতৃত্বের এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হলেন। তাঁর এই সাফল্যে জন্মভূমি নড়াইলসহ দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার।

শামীমা পারভীন শিল্পীর এই অর্জনকে সমগ্র নড়াইলবাসী গর্বের সাথে উদযাপন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার পোস্ট করছে।নড়াইলের বিশিষ্টজনেরা মনে করেন,জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে আধুনিক ও জনবান্ধব পুলিশিং উপহার দিয়ে শামীমা পারভীন শিল্পী কৃতিত্বের স্বাক্ষর রেখে পুলিশের সর্বোচ্চ পদে পদন্নোতি পেয়ে নড়াইলবাসীকে গর্বিত করবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাভারে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদুল্লাহ সরকার:

সাভারে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। এসময় আলোচনার পাশাপাশি সেখানে শ্রমিকদের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে। এসময় আলোচনা সভায় মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হবে দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন করবে বাংলাদেশও। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।

মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের পহেলা মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন।

পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বক্তারা,শ্রমিকদের নায্য মুজরী দেওয়ার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান। অপরদিকে মে দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নেত্রকোনা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা ট্রাফিক অফিসে বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুর তিনি ট্রাফিক অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনের শুরুতেই তাকে ফুলের শুভেচ্ছা জানান নেত্রকোনার ট্রাফিক পুলিশের ইন্সপেক্ট মাহবুবুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার ট্রাফিক অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন ম্যানেজমেন্ট সিস্টেমের বিস্তারিত কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় অবস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)স্বজল কুমার সরকার,সহকারী পুলিশ (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই পরিদর্শনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল শ্রমিক সংহতি র‍্যালি

ওয়াসিম সেখ:

শ্রমিকের অধিকারী উন্নয়নের মূল ভিত্তি ‘মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক’ এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার দাবিতে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সংহতি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আয়োজক হাজী আব্দুস সাত্তার জানান, এই র‍্যালি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও ন্যায্যতার পক্ষে এক দৃঢ় অঙ্গীকার। সমাজ, শহর ও দেশ গঠনে শ্রমিকদের অবদানকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, শ্রমিকের ঘামেই গড়ে, শ্রমিকের সম্মানেই এগিয়ে যাবে বাংলাদেশ। শ্রমের মর্যাদা রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমের সম্মানেই গড়বে আগামীর বাংলাদেশ।

র‍্যালি শেষে ধানবন্ধি মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর

আলোকিত প্রতিবেদক:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই সুখবরগুলো শেয়ার করেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে তাদের বর্তমান বেতন কাঠামো সমন্বয় করা হবে। তিনি বলেন, “শিক্ষকরা যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং শিক্ষার্থীদের শেখানোর দিকে আরও বেশি মনোযোগ দিতে পারেন, সেজন্য আমরা তাদের সম্মানী বাড়ানোর উদ্যোগ নিয়েছি।”

এছাড়া, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। একই সাথে, জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

এবার, স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে অতীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগের পর এবার স্নাতক স্তরও সরকারের সহায়তায় বিনামূল্যে পড়ার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থাও আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, আগামী জুলাই মাস থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, সম্প্রতি বন্যা এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি আরও গতিশীল করার কথা উল্লেখ করেন তিনি। বর্তমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, এমনটিও জানান প্রধানমন্ত্রী।

এই সকল উদ্যোগ সরকারের শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে বড় পরিবর্তন আনার লক্ষ্যে নেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আটপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে বালক ও বালিকা বিভাগের “গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় আটপাড়া মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান এবং সঞ্চালনা করেন মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রকিব হোসেন সানজুসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।
টুর্নামেন্টে বালিকা বিভাগে ১নং স্বরমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৬নং পশ্চিম দূওজ বালিকা দল এবং বালক বিভাগে গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ২নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচ ৪০ মিনিট সময়ব্যাপী অনুষ্ঠিত হয়।
খেলায় বালক বিভাগে গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে ১নং স্বরমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোকিত প্রতিদিন /৩০ এপ্রিল ২০২৬ /মওম

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

আলোকিত প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বৈধ প্রার্থী ছিলেন ৪৯ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

জোটভিত্তিক আসন বণ্টনের কারণে প্রতিটি আসনে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এদিকে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়া নুসরাত তাবাসসুম-এর আবেদন আদালতের নির্দেশে গ্রহণ করা হয়েছে। তার মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এর আগে সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময় পূরণ না হওয়ায় আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি আলোচনায় আসে।

নির্বাচন কমিশন জানায়, সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশের মাধ্যমে তাদের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:

মে মাসের জন্য দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাসের নির্ধারিত দামই মে মাসেও বহাল থাকবে। সে অনুযায়ী—
ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা অকটেন: প্রতি লিটার ১৪০ টাকা পেট্রোল: প্রতি লিটার ১৩৫ টাকা কেরোসিন: প্রতি লিটার ১৩০ টাকা।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয় জানায়, বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে আপাতত বিদ্যমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ জন মনোনীত, ট্রাম্পকে ঘিরে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার-এর জন্য মোট ২৮৭ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজীয় নোবেল কমিটি। বৃহস্পতিবার কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, মনোনীতদের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের তুলনায় এবার নতুন প্রার্থীর সংখ্যাও বেশি।

তিনি বলেন, প্রতি বছর মনোনয়ন তালিকায় নতুনত্ব থাকে, যা তাকে বিস্মিত করেছে। বিশ্বজুড়ে সংঘাত বাড়লেও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের নাম ঘিরে আলোচনা
চলতি বছর মনোনয়ন তালিকায় ডোনাল্ড ট্রাম্প-এর নাম থাকতে পারে—এমন জল্পনা তৈরি হয়েছে। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের কিছু নেতা তাকে মনোনীত করেছেন বলে জানা গেছে।

তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়, তাই এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সম্ভাব্য আলোচনায় থাকা নাম
বিভিন্ন বিশ্লেষণ ও পূর্বাভাসভিত্তিক তালিকায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি-র স্ত্রী ইউলিয়া নাভালনায়া, ধর্মীয় নেতা পোপ লিও এবং সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ইমারজেন্সি রেসপন্স রুমস।

ইরানি বিজয়ীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
২০২৩ সালের শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি-র শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আর কারা মনোনীত হতে পারেন
নরওয়ের আইনপ্রণেতা লার্স হাল্টব্রেকেন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর লিসা মুরকোস্কি এবং গ্রিনল্যান্ডের রাজনীতিক আয়াজা চেমনিৎজ-কে মনোনীত করেছেন। তারা আর্কটিক অঞ্চলে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠায় কাজ করছেন।

নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৯ অক্টোবর এবং পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মো: মহিদ:

মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা মিলন’স ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কম পরিমাণে ডিজেল সরবরাহ করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। আসাদুজ্জামান রুমেল জানান,পরিমাপ যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলোকিত প্রতিদিন /৩০ এপ্রিল ২০২৬ /মওম