আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 50

আমরা এক প্রকার জলদ*স্যু,বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের জলদস্যু হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানিদের জাহাজ ছিনতাই করছে তাদের নৌবাহিনী। এরপর এসব জাহাজের কার্গো এবং তেল বিক্রি করা হচ্ছে। যা থেকে তাদের লাভও হচ্ছে।

স্থানীয় সময় ১ মে শুক্রবার ফ্লোরিডায় একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, “আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই।পরে কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।”

তিনি আরও বলেন, “আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা (ইরানিদের সঙ্গে) কোনো খেলা খেলছি না।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। এর প্রেক্ষিতে ওইদিনই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। টানা ৪০ দিন যুদ্ধের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান এখনো হরমুজ আটকে রেখেছে।

ট্রাম্প এমন সময় মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে দস্যুতার সঙ্গে মেলালেন যখন ইরানিদের হরমুজ অবরোধের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন বিষেজ্ঞরা প্রশ্ন তুলেছেন।

ইরানের এই অবরোধের জবাবে তাদের ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌ সেনারা ইরানি বন্দরে জাহাজ আসা এবং যাওয়া বন্ধ করে দিয়েছে। ভারত মহাসাগর থেকে ইরানিদের দুটি জাহাজও জব্দ করেছে। যার একটি ছিল পণ্যবাহী আরেকটি তেলবাহী ট্যাংকার জাহাজ।

কয়েকদিন আগে ট্রাম্প বলেছেন, ইরানের ওপর বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /মওম

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

ফুটবলের অভিজাত আঙিনায় আবারও ফিরল আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে হুগো ব্রোসের শিষ্যরা। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৩-০ গোলে পরাজিত করার মাধ্যমে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় তারা।

ই-পেপার অ্যাক্সেস : বেনিন এবং নাইজেরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে মহাদেশের অন্যতম কঠিন গ্রুপ থেকে উত্তীর্ণ হয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছে ‘বাফানা বাফানা’। ১৬ বছরের দীর্ঘ খরা : ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বমঞ্চে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। মাঝে কেটে গেছে দীর্ঘ ১৬টি বছর। এর আগে ১৯৯৮ সালে ফ্রান্স এবং ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। ২০০২ সালে তারা ১৭তম স্থান অর্জন করেছিল, যা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে মাঠে নামবে দলটি।

ধারাবাহিকতা ও নতুন প্রজন্মের উত্থান : বাছাইপর্বে ৩০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা তাদের শৃঙ্খলা ও মানসিক শক্তির পরিচয় দিয়েছে। পার্সি টাউ, লাইল ফস্টার এবং তেবোহো মোকোয়েনার মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নেতৃত্বে এক নতুন ফুটবলীয় দর্শনের জন্ম দিয়েছে দলটি। জোহানেসবার্গের রাস্তায় হাজার হাজার সমর্থকের ভুভুজেলা আর উল্লাস প্রমাণ করে দিচ্ছে, দক্ষিণ আফ্রিকান ফুটবলের হারানো গৌরব ফিরে এসেছে। বিশ্বকাপে ১২ জুন মেক্সিকো, ১৮ জুন চেক প্রজাতন্ত্র এবং ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

প্লেয়ার টু ওয়াচ : দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ১০ গোল করেছেন লাইল ফস্টার। এই সেন্টার ফরওয়ার্ড বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলিতে খেলছেন। বার্নলির হয়ে ২০২৫-২৬ মৌসুমে তিনি ২৫ ম্যাচে তিন গোল ও দুই এসিস্ট করতে সক্ষম হয়েছেন। পার্সি টাউ যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৭ ম্যাচে গোল করেছেন ১৫টি। এই রাইট উইঙ্গার বর্তমানে ভিয়েতনামের ক্লাব ‘থেপ জান নাম দিন এফসির’ হয়ে খেলছেন। দলটির বেলজিয়ান কোচ হুগো ব্রোস মূলত ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়ে থাকেন।

২০২৬ বিশ্বকাপের নতুন লক্ষ্য : মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপটি হবে ৪৮ দলের এক বিশাল মহাযজ্ঞ। আফ্রিকার ইতিহাসের অন্যতম বৃহৎ দল নিয়ে এই আসরে অংশ নেবে তারা। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য এখন স্পষ্ট, প্রথমবারের মতো বিশ্বকাপের নক-আউট পর্বে (রাউন্ড অব ১৬) পৌঁছানো। এক গতিশীল ফুটবল শৈলী এবং লড়াকু মানসিকতা নিয়ে বিশ্বমঞ্চে আবারও শোনা যাবে তাদের সেই চিরাচরিত স্লোগান ‘শশোলোজা’

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

হামে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ২১৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২২৫ জন শিশু।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

বিএনপি’র নাম পরিচয়ে কেউ যদি মা*দক সেবন করে তাকেও গ্রে*ফতার করা হবে: আমান উল্লাহ আমান

শহিদুল্লাহ সরকার:

বিএনপি’র নাম পরিচয় ব্যবহার করে কেউ যদি মাদক সেবন করে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। ২ মে শনিবার দুপুরে সাভারের মেইটকা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশে কোন মাদক ব্যবসায়ীদের জায়গা নেই সন্ত্রাসীদের জায়গা নেই বিএনপি সরকার সন্ত্রাসী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,যারা অপরাধমূলক কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলেন তিনি। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি সেখানে একটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /মওম

জামিনে থাকা সন্ত্রাসীরা যেকোন সময় আটক হতে পারে: র‌্যাব

আন্তর্জাতিক ডেস্ক

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের যেকোন সময় আটক করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী। শনিবার (২ মে) সকালে রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। র‌্যাব জানায়, প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী টিটন মার্ডারের ঘটনার ছায়া তদন্ত চলছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে দুর্ধর্ষ হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত করতে র‌্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। টিটন হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত করছি।

সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বের হওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে র‌্যাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, শুধু টিটন হত্যাকাণ্ডের খুনিরাই নয়, বরং যারা জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককেই কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।

র‌্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনও পর্যায়ের অপরাধী যাতে নতুন করে কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ফের যুদ্ধ শুরু হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত গণমাধ্যমকেন্দ্রিক প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকাতে এবং দ্বিতীয়ত তারা যে সংকট তৈরি করেছে, সেখান থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে।

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরও ভালো অবস্থায়’ থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে। এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

উচ্চকক্ষ গঠনে বিএনপি কখনোই রাজি ছিলো না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

উচ্চকক্ষ গঠনে বিএনপি কখনোই রাজি ছিলো না, সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মে) জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘জুলাই সনদের প্রতিটি ধাপে আমরা অংশ নিয়েছি। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, তবুও স্বাক্ষর করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবই বাস্তবায়ন করতে হবে, এটা ঠিক নয়। উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ- এই দুই বিষয়েই আমরা একমত হইনি। সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে অন্য রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াত যে আন্দোলন করছে, এর উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে অনিয়ম ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যেখানে নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। সরকারের ভেতরে যত গভীরে যাচ্ছি, ততই উদ্বেগ বাড়ছে। চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি। তদবির ছাড়া যেন কিছুই হচ্ছে না। গত ১৫ বছরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ প্রমুখ।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

ভোটের কালি না শুকাতেই বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে : প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ‘টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা’ প্রকল্পের উদ্বোধন করা হলো। ২ মে শনিবার সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদী বাঁচলে টাঙ্গাইল বাঁচবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে টাঙ্গাইল পৌরসভা ভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। বর্তমান সরকার জলাশয় ও নদী রক্ষায় বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পলি জমে ভরাট এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে শহরের সুরক্ষা নিশ্চিত হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশ, টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং টাঙ্গাইল পৌর এলাকার নদী তীরবর্তী জনপদ রক্ষায় ওই মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /মওম

থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন বাংলাদেশের যেকোন অঞ্চলে সাধারণ মানুষ থানায় সেবা নিতে গিয়ে যদি থানায় দায়িত্বরত কর্মকর্তারা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায় তাহলে সাথে সাথে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি সপ্তাহে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করবো আমি নিজেই। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন মন্ত্রী। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতেই উন্নয়ন টেকসই হবে: সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

খালেদ হাসান :

মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে  ১ মে বৃহস্পতিবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমিকের ঘামেই দেশের উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের উন্নয়ন টেকসই হবে। সে লক্ষ্যেই শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি থাকা শ্রমিক দলের নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল। উপস্থিত নেতাকর্মীরা তার অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /মওম