আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উদ্যোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন বাংলাদেশের যেকোন অঞ্চলে সাধারণ মানুষ থানায় সেবা নিতে গিয়ে যদি থানায় দায়িত্বরত কর্মকর্তারা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায় তাহলে সাথে সাথে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি সপ্তাহে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করবো আমি নিজেই। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন মন্ত্রী। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /এমআরএম

- Advertisement -
- Advertisement -