আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 44

হরিরামপুরে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম এমপি

মো: মহিদ:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
৯ মে শনিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ১,৫০০ মিটার সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নই এলাকার সার্বিক উন্নয়নের ভিত্তি। এ ধরনের টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কগুলো উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম

হাসিনা যাবজ্জীবন দিয়েছে, আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী

নাজমুল হাসান:

হাসিনা আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন। আল্লাহ যা চান তাই হয়। গত এক যুগে অনেকে ভাবছিল আমি আর দেশে ফিরতে পারব না, নির্বাচন করতে পারব না। আমাকে যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেজন্য মামলাও দেওয়া হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র শেষ করে আল্লাহ আমাকে আপনাদের ভোটে এমপি ও তারেক রহমানের সরকারে মন্ত্রী বানিয়েছেন।
কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

৮ মে শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া এলাকায় মসজিদুল কুবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের বড় ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। এ অভিযান চলমান থাকবে। দল-মত নির্বিশেষে কোনো মাদক কারবারি বা চাঁদাবাজের রক্ষা নেই।

এর আগে একই দিন সকালে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

এ সময় ধর্মমন্ত্রী জানান, বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, এ সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। পরে বিকেলে উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে ১৬৭টি কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বেড প্ল্যান্টার, ধান কর্তন যন্ত্র, ভূট্টা মাড়াই যন্ত্র, সেচ পাম্প ও ধান মাড়াই যন্ত্র।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ধামরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহ*ত-৩

মামুন আহমেদ জয় : ঢাকা জেলা প্রতিনিধি , ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই স্থানীয় তদন্ত কেন্দ্রে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে সকাল সাড়ে ১০টার দিকে বালিয়া এলাকার একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তার নির্মাণকাজ চলাকালে বিরোধের সৃষ্টি হয়। রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

 প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। সংঘর্ষে মামুন ও তার বড় ভাই সাইফুলসহ অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীরা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই পৃথকভাবে অভিযোগ করেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ফের বিশ্বকা#প মাতাবেন শাকিরা, এবার আসছেন ‘দাই দাই’ নিয়ে!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী পর্ব ফের নাচাবেন শাকিরা ‘ওয়াকা ওয়াকা হে হে হে’ গানটি ২০ বছর আগে দক্ষিণ অফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী পর্বে গেয়ে কলম্বিয়ান পপ সম্প্রাজ্ঞী বিশ্বজুড়ে জড় তুলেছিলেন । অসাধারণ সুর আর শাকিরার মন মাতানো পারফরমেন্সের আবেদন আজও ফুরায়নি। যদিও এরপর আর কোনো বিশ্বকাপে তাকে পারফর্ম করতে দেখা যায়নি। তাই বলে তিনি চলে যাননি বিস্মৃতির আড়ালেও।

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশের পর ফের সারা বিশ্ব মুখিয়ে আছে ফের বিশ্বকাপে শাকিরার পারফরর্মেন্স দেখতে। বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শাকিরা।

ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। তবে ভক্তদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি, যা মূলত এই তিন আসরে শাকিরার কালজয়ী গানগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের ‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশন দেখা যাবে বলে জানা গেছে।

এ যুগের ব ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শাকিরা এক অবিচ্ছেদ্য নাম। ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে পুরো বিশ্বকে বুদ করে রেখেছিলেন তিনি। মাঝখানে বিরতি দিয়ে আবারও তার ফেরা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করেছে। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের এই লড়াকু আসরের আগে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। ১৪ মে গানটি প্রকাশের পর থেকেই ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হ#ত্যা

আলোকিত ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

আজ শনিবার সকালে বাড়িটি থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী, তার তিন কন্যাসন্তান ও শ্যালক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার বিস্তারিত পরিচয় জানা যায়নি এখনো।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, শুক্রবার গভীর রাতে ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে জবাই করে হত্যা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

গাজীপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, মনিরের স্ত্রী , তার তিন সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান গাজীপুর পুলিশ সুপার।

এদিকে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে আজ। দায়ীদের শাস্তি দাবি করছেন নিহতের স্বজন ও স্থানীয়রা এবং এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/এপি

রাজশাহীর বাঘায় ৫০ পিস ইয়া#বাসহ আট*ক ১

আব্দুল আলিম, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাঘা থানাধীন পারসাওতা বিনোদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব নাঈমুল হাছান-এর দিকনির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও সে পূর্বে মাদক মামলায় কারাভোগ করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বাঘা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

দোয়ারাবাজারে ২০০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘো*ষণা!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রায় দুই শত কোটি টাকার উন্নয়ন মহাপ্রকল্প ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার–ছাতক) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক উন্নয়ন সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, দোয়ারাবাজারকে আর পিছিয়ে পড়া উপজেলা হিসেবে রাখা হবে না। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা হবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, সড়ক খাতে উল্লেখযোগ্য বরাদ্দের মধ্যে রয়েছে—ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার সড়কে ১০ কোটি টাকা, দোয়ারা–বোগলা সড়কে ১০ কোটি, বাংলাবাজার–হকনগর–বোগলা সড়কে ৭ কোটি, আমবাড়ি–বদরপুর–রামপুর সড়কে ৬ কোটি এবং ছাতক–সুনামগঞ্জ সড়ক থেকে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকা বরাদ্দ।এছাড়া দোহালিয়া–মঙ্গলপুর–ধর্মপুর সড়কে ৪ কোটি, রাবার ড্যাম–চকবাজার সড়কে ৭ কোটি এবং নরসিংপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক ও শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের আশ্বাস দিয়ে শিক্ষা খাতে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ১২টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন এবং ১০টি বিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণেও বরাদ্দ রাখা হয়েছে। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারা বাজারকে উন্নত উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহা#র করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী!

বিশেষ প্রতিনিধি: পুলিশ বাহিনীতে পুনরায় শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিলেট অঞ্চলে পাথর আহরণ নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পুলিশ বাহিনীকে একটি কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। জনগণের মনেও সেই বিশ্বাস তৈরি হয়েছে। তাই পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা একসঙ্গে বসে পরিকল্পনা নির্ধারণ করবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

সাভারের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুল আলিম কে স্কুলের ম্যানে*জিং কমিটির সভাপতি করে কমিটি গঠন

শহিদুল্লাহ সরকার: সাভারের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুল আলিম কে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করে ১২ সদস্য কমিটি গঠন করা হয়েছে। ৭মে বৃহস্পতিবার দুপুরে খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,স্কুলের জমি দাতার ছেলে আ: সাত্তার, আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল হালিম, স্কুলের প্রধান শিক্ষক মো: জুলফিকার আলী, মো: মিজানুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সহ আরো অনেক এসময় উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতি ক্রমে আবদুল আলিম কে সভাপতি ও আনোয়ার হোসেন কে সহসভাপতি করে ১২ সদস্য কমিটি গঠন করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

ধামরাইয়ে ৩ কি:মি: খাল খনন কাজের উদ্বোধন

মামুন আহমেদ জয়:

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল থেকে বংশী নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন /০৬ মে ২০২৬ /মওম