আজ , ।   
Home Blog Page 357

টানা বৃষ্টিতে টেকনাফের পানিবন্দি ৫০ গ্রামের ৪০ হাজার মানুষ

হেলাল উদ্দিন, টেকনাফ টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে টেকনাফ উপজেলার অন্তত ৫০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় নিচু ঘরবাড়ি, কাঁচা রাস্তাঘাট এবং সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। টেকনাফ আবহাওয়া অফিস থেকে জানা গেছে, সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ৩০ ঘণ্টায় ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৪৬ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ করে হ্নীলা, বাহারছড়া, হোয়াইক্যং, টেকনাফ সদর, সাবরাং, শাহ পরীর দ্বীপ, সেন্টমার্টিন ও পৌরসভার অসংখ্য গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে কয়েক হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। টেকনাফ পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, স্কুল-কলেজসহ নানা স্থাপনা।  এদিকে, টানা বৃষ্টির ফলে ঘরবাড়ি, পানের বরজ, বীজতলা ও সবজিক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলের কারণে নীচু এলাকাগুলো দ্রুত প্লাবিত হয়ে পড়ে। পাশাপাশি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রঙ্গীখালী এলাকার কামাল উদ্দিন বলেন আমার এলাকা পূর্ব রঙিখালী গ্রামের প্রায় ৩০০ পরিবার দীর্ঘদিন ধরে পানি বন্দী হয়ে জলাবদ্ধতার সমস্যায় ভুগছি। অল্প বৃষ্টিতেই আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়, ঘরবাড়ি প্লাবিত হয়, স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়ে অত্যন্ত দুরূহ। এই সমস্যার কোনো স্থায়ী সমাধান এখনও গৃহীত হয়নি। আমরা কৃতজ্ঞ যে অনেক সময়ই শুকনো খাবার বা তাৎক্ষণিক সহায়তা পেয়েছি, তবে বারবার এই সাময়িক সহায়তা আমাদের সমস্যার মূল সমাধান নয়।

আমরা এখন আর শুধু ত্রাণ চাই না — আমরা মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দ, এবং এলাকার দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ।কাছে একটি স্থায়ী সমাধান চাই। আমাদের এলাকার মানুষ পরিশ্রমী ও সহযোগিতাপরায়ণ। প্রয়োজন হলে আমরা নিজেরাও পরিশ্রম করব, কিন্তু দয়া করে সরকারিভাবে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে পানি নিষ্কাশনের বা জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, টানা বর্ষণে আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় মাছভর্তি পুকুর পানিতে ডুবে গেছে, অনেক জায়গায় মাছ ভেসে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, ভারী বর্ষণের কারণে কিছু গ্রামে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকার নামের তালিকা তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ইসলামিক বার্তা তুলে ধরে যেসব ইউটিউব চ্যানেল

 

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য-প্রযুক্তির এই যুগে জীবনের প্রায় সকল ক্ষেত্রেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এর ফলে তথ্যের সহজ বিচরণ যেমন সম্ভব হচ্ছে, ঠিক তেমনি মানুষ সহজেই তার পছন্দের বিষয় সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছে।

জ্ঞান দান কিংবা জ্ঞান বিতরণের মাধ্যম হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে ইউটিউব, ফেসবুকসহ আরো নানাবিধ মাধ্যম। ইসলাম প্রচার কিংবা ইসলামিক ধারণাগুলো সবার কাছে পৌঁছে দিতেও বর্তমানে ইউটিউবভিত্তিক চ্যানেলগুলো মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তেমনই ৫টি ইউটিউব চ্যানেল সম্পর্কে আলোচনা করা হবে এই লেখায়।

আস-সুন্নাহ ফাউন্ডেশন:

কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ বিনির্মাণের এক অনন্য প্রয়াস আস-সুন্নাহ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ইসলামিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে কুরআন ও সহীহ হাদীসভিত্তিক ইসলামি জীবনচর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই ফাউন্ডেশন দাওয়াহ, ইসলামিক শিক্ষা, সমাজসেবা ও মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ, যিনি একজন প্রথিতযশা ইসলামি আলোচক, দাঈ এবং সমাজসেবক। তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো সহীহ ইসলামি জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং বিদআত থেকে মানুষ মুক্ত থাকতে পারে। এই উদ্দেশ্যে তারা নিয়মিত ইসলামিক লেকচার, প্রশ্নোত্তর অনুষ্ঠান, ওয়াজ মাহফিল এবং কনফারেন্স আয়োজন করে। ফাউন্ডেশনটির ইউটিউব ও ফেসবুক পেজে শাইখ আহমাদুল্লাহর লেকচারসমূহ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যা তরুণ সমাজকে ধর্ম সম্পর্কে আগ্রহী ও সচেতন করে তুলছে।

শুধু দাওয়াহ নয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন মানবিক ও সামাজিক ক্ষেত্রেও ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর রমজান মাসে গরিব ও দুস্থদের জন্য ইফতার ও খাদ্য বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যা ও দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এবং এতিম ও অনাথ শিশুদের জন্য আবাসিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। “আস-সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা” নামে হিফজ ও দ্বীনী শিক্ষার কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছে, যেখানে কুরআন মুখস্থ করার পাশাপাশি ইসলামি শিষ্টাচার ও জীবনব্যবস্থাও শেখানো হয়।

এই ফাউন্ডেশন ধর্ম ও মানবতার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে বিশ্বাসী। তারা ইসলামি শিক্ষার পাশাপাশি একজন মানুষের নৈতিক উন্নয়ন, সমাজ সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতেও কাজ করে যাচ্ছে। দাওয়াহ ছাড়াও, আস-সুন্নাহ ফাউন্ডেশন আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইসলামকে প্রাসঙ্গিকভাবে তুলে ধরার চেষ্টা করে, যাতে নতুন প্রজন্ম বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগে ইসলামকে ভুলভাবে না বোঝে।

সিটিভি বাংলা:

সিটিভি বাংলা একটি জনপ্রিয় বাংলা ভাষাভিত্তিক ইউটিউব চ্যানেল, যা বাংলাদেশের ইতিহাস, ইসলামিক শিক্ষা, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়াবলি নিয়ে তথ্যচিত্রমূলক কনটেন্ট উপস্থাপন করে। ইসলামের ইতিহাস, সাহাবীদের জীবন, ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা নিয়ে বিস্তারিত ও গবেষণাধর্মী ভিডিও তৈরি করে থাকে এই চ্যানেলটি।

সিটিভি বাংলা চ্যানেলের ভিডিওগুলো সাধারণত দীর্ঘমেয়াদী ও তথ্যসমৃদ্ধ হয়, যা দর্শকদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা প্রদান করে। উদাহরণস্বরূপ, “বাংলাদেশে ইসলাম: বাংলায় মুসলমানদের আগমনের ইতিহাস” এবং “শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির জীবনী” শিরোনামের ভিডিওগুলোতে বাংলাদেশের ইসলামী ইতিহাস ও গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বদের জীবন ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এই চ্যানেলের কনটেন্টগুলো গবেষণাধর্মী ও তথ্যসমৃদ্ধ হওয়ায় এটি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। যারা ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জন্য সিটিভি বাংলা একটি আদর্শ মাধ্যম।

সিটিভি বাংলা চ্যানেলটি ইউটিউবে নিয়মিতভাবে আপডেট হয় এবং এটি নতুন নতুন তথ্যচিত্রমূলক ভিডিও প্রকাশ করে, যা দর্শকদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও জানতে উৎসাহিত করে।

এটি একটি নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ ইউটিউব চ্যানেল, যা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ও গবেষণাধর্মী কনটেন্ট উপস্থাপন করে, এবং দর্শকদের ইসলামের গভীরতা ও সৌন্দর্য সম্পর্কে সচেতন করে তুলে।

ইসলামিক লাইফ:

বর্তমান ডিজিটাল যুগে ইসলাম প্রচারের অন্যতম জনপ্রিয় ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। সেই ধারাবাহিকতায় “ইসলামিক লাইফ” ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের ধর্মপ্রাণ দর্শকদের মাঝে একটি পরিচিত নাম। এই চ্যানেলটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য সহজবোধ্য, হৃদয়গ্রাহী এবং প্রাসঙ্গিক ইসলামি শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। চ্যানেলটির মূল লক্ষ্য হল ইসলামের মৌলিক শিক্ষা, বিশেষ করে তাওহীদ, আখলাক, দোয়া, নামাজ ও আল্লাহর প্রতি নির্ভরতার বার্তা ছোট ছোট ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

চ্যানেলটি মূলত সংক্ষিপ্ত ইসলামী রিমাইন্ডার ভিডিও তৈরির মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এসব ভিডিওতে আধুনিক প্রেক্ষাপটে ইসলামি দৃষ্টিকোণ তুলে ধরা হয়, যা তরুণ সমাজের জন্য সহজে গ্রহণযোগ্য। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো যেমন হতাশা, আত্মিক অস্থিরতা, গুনাহ থেকে বাঁচা, কিংবা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা – এসব বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয় চ্যানেলটির কনটেন্ট। ভিডিওগুলো মূলত ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, ফলে খুব অল্প সময়েই একজন দর্শক গুরুত্বপূর্ণ একটি ইসলামি শিক্ষা বা বার্তা গ্রহণ করতে পারেন।

চ্যানেলটির কনটেন্টের ভাষা সহজ ও আবেগঘন। অনেক ভিডিওতে কুরআনের আয়াত, হাদীস ও ইসলামি অনুপ্রেরণামূলক বাণীকে আবেগময় ভয়েসওভার ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে উপস্থাপন করা হয়, যা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। দর্শকদের মনোযোগ ধরে রাখতে চ্যানেলটি ভিডিওতে মনোমুগ্ধকর ভিজ্যুয়াল ইফেক্ট ও সাবটাইটেল ব্যবহার করে। এটি দর্শকদের কন্টেন্ট বুঝতে এবং মনে রাখতে সাহায্য করে।

রাহবার মাল্টিমিডিয়া :

রাহবার মাল্টিমিডিয়া একটি অগ্রণী ইসলামিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা মূলত ইসলামি শিক্ষাবিষয়ক কন্টেন্ট প্রচার, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে নিয়োজিত। বাংলাদেশভিত্তিক এই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ইসলামের সঠিক ও বিশুদ্ধ বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। রাহবার মাল্টিমিডিয়া মূলত কুরআন ও হাদীসের আলোকে বিভিন্ন ইসলামি বিষয়ের উপর আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং ইসলামি প্রামাণ্যচিত্র তৈরি ও প্রচার করে থাকে। তাদের লক্ষ্য হলো সহজবোধ্য, হৃদয়গ্রাহী ও প্রমাণভিত্তিক ইসলামি শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এই প্ল্যাটফর্মের অন্যতম বিশেষত্ব হলো, এটি বিভিন্ন জ্ঞানী ও সম্মানিত আলেমদের লেকচার নিয়মিতভাবে আপলোড করে, যেগুলোর মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামের মূল শিক্ষা ও আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে। বিশেষ করে চ্যানেলটির আকিদা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত, সহীহ হাদীস ও ফিকহ বিষয়ক আলোচনাগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও রাহবার মাল্টিমিডিয়া বিভিন্ন ইসলামি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামি অনুষ্ঠান আলোকিত জ্ঞানী তাদের হাতে নির্মিত এবং তাদের অনলাইন প্লাটফর্মে প্রচারিত হয়। অনুষ্ঠানটির ইতোমধ্যে ১০টি সিজন অনুষ্ঠিত হয়েছে। এটি জনপ্রিয় ইসলামি আলোচক মুফতি সাইফুল ইসলাম ও বাংলাদেশের ইসলামি অনুষ্ঠান নির্মানের নেপথ্য কারিগর মুহাম্মদ ইকবাল কতৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়।

ইসলামিক ভিডিও বাংলা:

“ইসলামিক ভিডিও বাংলা” একটি বাংলা-ভাষাভিত্তিক ইসলামিক ইউটিউব চ্যানেল, যা বিভিন্ন ইসলামি তথ্যভিত্তিক ও অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ করে। চ্যানেলটির একটি শীর্ষস্থানীয় ভিডিও হল “উম্মতে মুহাম্মদী: এক যোদ্ধা জাতির ইতিহাস”—যন্ত্রনামূলক সময়ের পথচিত্র বিস্তারিত তুলে ধরেছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে । এছাড়া, চ্যানেলে ইসলামী ইতিহাস, সাহাবীদের ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায় (যেমন উইঘুর মুসলিম) এবং মহিমান্বিত ইসলামি ঐতিহ্যের নানান দিক জানানো হয়।

ভিডিওগুলোতে ইসলামী বিষয়ের উপর বিশদ আলোচনা, ঘটনা ভিত্তিক তথ্য উপস্থাপন, এবং অনুপ্রেরণামূলক গল্প সংকলিত হয়—যা সাধারণ দর্শকদের সহজে উপলব্ধি করতে সাহায্য করে। চ্যানেলটির কনটেন্ট বর্তমান প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক, কারণ এটি ইতিহাস, দলিল ও সামাজিক দিকসহ বিভিন্ন বিভাগে ইসলামিক রুচি ধারণ করে এবং ভিডিওগুলোর ভাবধারায় সেটি প্রতিফলিত হয়। এই চ্যানেলটি ইসলামী ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে একটি মৌলিক ও উচ্চমানের দাওয়াহ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ফরিদপুর ৪ আসনের জামায়েত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোওয়ার হোসেনের গণসংযোগ

আহম্মেদ আল ইভান, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা ফরিদপুর ৪ আসনের জামায়েত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সারোওয়ার হোসেনের গণ-সংযোগ কর্মসূচি রবিবার ৬ই জুলাই বিকেল ৪ ঘটিকায় চর হরিরামপুর ইউনিয়নের মাসুদ খার হাটে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে গণ-সংযোগ, সৌজন্য সাক্ষাৎ করেন।
“এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান,
সদরপুর উপজেলা জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেন, চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলাইমান,চরভদ্রাসন উপজেলা জামায়াতের সাবেক থানা আমির মাওলানা আতিকুর রহমান, চরভদ্রাসন জামায়েত ইসলামের সেক্রেটারি কাউসার খান, চরভদ্রাসন থানার সাবেক শিবিরের সভাপতি আমির হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহব্বত, আনোয়ার মোল্লা, ইমতিয়াজ আহম্মেদ বাবু, তরিকুল ইসলাম, আবুল কালাম, ব্যাপক ভাবে গণসংযোগ করেন।
ইসলামের মূল্যবোধের প্রতি এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নে ঘুষ -দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষে বাংলাদেশ জামায়েতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। তাছাড়া জামায়াতের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যবৃন্দ সহ- চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার!

স্পোর্টস ডেস্ক, এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই অসাধারণ অর্জনের পর বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনায় ভূষিত হয়েছেন আফঈদা, ঋতুপর্ণা চাকমারা।

রবিবার মধ্যরাতে দেশে ফিরেই বাফুফের আয়োজনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় নারী ফুটবলারদের। খেলোয়াড়দের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বাফুফে কর্মকর্তারা।

 

আজ সোমবার নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশের নারী ফুটবলের এই ঐতিহাসিক অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি গড়বে বলে আমরা বিস্বাশ করি। জাতীয় পর্যায়ে মেয়েদের এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য এই প্রথমবারের মতো বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে। গ্রুপ পর্বে জর্ডান ও ইরাককে হারিয়ে জায়গা করে নিয়েছে তারা। নারী ফুটবলের এই ঐতিহাসিক অর্জন নিয়ে ক্রীড়ামহলে চলছে প্রশংসার জোয়ার।

আলোকিত প্রতিদিন/এপি

সরকারের নীতি ও কৌশলে মূল্যস্ফীতি কমছে: প্রেস সচিব

আলোকিত প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। চলতি বছরের জুনের তথ্য অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ পয়েন্ট কম।

৭ জুন সোমবার প্রেস সচিবের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব উল্লেখ করেন।

এতে আরও বলা হয়, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্য-বহির্ভুত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’

আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম 

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের মাতুব্বর বাড়ির মসজিদের মুয়াজ্জিনের জন্য পেনশন চালু 

বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ মাতব্বর বাড়ি জামে মসজিদের প্রবীন মুয়াজ্জিন মো.ইসমাইল পাহলানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (৫ জুলাই) আসর নামাজ পরবর্তী নীলগঞ্জ মাতব্বর বাড়ির জামে মসজিদে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.ইভান মাতব্বর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা প্রবাসী মো.সামসুল আলম মাতুব্বর,উপদেষ্টা মো.কামারুজ্জামান শহীদ মাতব্বর,ওই মসজিদের ইমাম মাওলানা মো.আবদুল খালেক মিয়া,মুসুল্লি মো.মোতালেব মিয়া,নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি পাখিমাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মো.জাহাঙ্গীর হোসেন,হাফেজ মাওলানা মো.সিদ্দিকুর রহমান,সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের সভাপতি মো.মশিউর রহমান শামিম খলিফা, মো.ইমদাদুল ইসলাম কাবুল মজুমদার প্রমুখ। এসময় মসজিদ কমিটির কোষাদক্ষ মো.সোহাগ মাতব্বর,সহ সাধারণ সম্পাদক মো.রিমন মাতব্বর, সহসভাপতি মো.সোহেল মিয়া,সদস্য মো.হাচন মল্লিক,সহ নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদের সভাপতি ইমাম মুয়াজ্জিন,ওই মসজিদের মুসুল্লি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষথেকে বিদায়ী মুয়াজ্জিনকে এককালীন ২৫ হাজার টাকা,নতুন পোষাক এবং পার্শবর্তী সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের পক্ষথেকে জায়নামাজ ও তসবিহ্ প্রদান করা হয়। এ ছাড়াও বিদায়ী মুয়াজ্জিন কে আমৃত্যু ভাতা হিসেবে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মজসিদ কমিটি। মসজিদ কমিটির সভাপতি মোঃ ইভান মাতবর বলেন, মুয়াজ্জিন মুহাম্মদ ইসমাইল পাহলান এই মসজিদে দীর্ঘ ৩০ বছর খেদমত করেছেন। প্রায় মসজিদের ইমাম মোয়াজ্জিন কে দীর্ঘ বছর খেদমত করে বিদায় নেওয়ার সময় খালি হাতে ফিরে যেতে হয়। যেটা একটা কষ্টের বিষয়। সেটা উপলব্ধি করে মুয়াজ্জিন সাহেব কে নগদ অর্থ সম্মাননা দেওয়া হয়েছে। তাছাড়া তাকে প্রতিমাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ১০০০ টাকা করে অবসর ভাতা দেয়া হবে। যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশা করছি প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে বিদায় দেওয়ার সময় মসজিদ কমিটির থেকে যেন তাদের সম্মানের সহিত বিদায় দেয়া হয় সেই ধারাটা আমরা চালু করলাম।

আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা!

খেলাধুলা ডেস্ক, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা দল। সোমবার (৭ জুলাই) ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এই দলে জায়গা পাননি সম্প্রতি টেস্ট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়াও দলে নেই পেসার মাথিশা পাথিরানাও। তবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথা আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নেন্দো, দাসুন শানাকা, দুনিত ওয়েলেলেগে, ভানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফার্নেন্দো, ইশান মালিঙ্গা।

আলোকিত প্রতিদিন/এপি

উপজেলায় পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগত একমত রাজনৈতিক দলগুলো

বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলায় পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে একমত হয়েছে ঐক্যমত কমিশনের আলোচনা অংশ নেওয়ার রাজনৈতিক দলগুলো। তবে, এক্ষেত্রে ভৌগলিক অবস্থানে যেসব উপজেলা জেলা সদরের নিকটবর্তী সেখানে আদালত স্থাপনের বিপক্ষে দলগুলো।

৭ জুলাই সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলগুলো নীতিগতভাবে একমত প্রকাশ করে।

ঐক্যমত কমিশনের প্রস্তাবে বলা হয়, উপজেলা সদরের ভৌগলিক অবস্থান এবং বৈশিষ্ট্য, জেলা সদর থেকে দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা; জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচনা করে কোন কোন উপজেলায় স্থায়ী আদালত স্থাপন করা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে।

বর্তমানে যেসব উপজেলায় চৌকি আদালত পরিচালিত হয়, সেগুলোকে বিবেচনায় নিয়ে সবগুলো চৌকি আদালতকে স্থায়ী আদালতে রূপান্তরিত করা প্রয়োজন, না কি সেক্ষেত্রেও পুনর্বিবেচনা ও পুনর্বিন্যাসের সুযোগ রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়েছে প্রস্তাবে। বাস্তব পরিস্থিতির নিরিখে উপজেলা সদরে স্থাপিত কোনো আদালতের জন্য একাধিক উপজেলাকে সমন্বিত করে অধিক্ষেত্র নির্ধারণ করা প্রয়োজন হলে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

dhakapost

উপজেলা আদালতগুলোতে সিনিয়র সহকারী জজ এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিচারকদের পদায়ন করতে হবে। দেওয়ানি মামলা গ্রহণে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার বাড়িয়ে বাস্তবানুগ করাও প্রয়োজন। আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, জেলা সদরের অতি কাছে যেসব উপজেলা সদর রয়েছে সেখানে অধস্তন আদালত প্রয়োজন হবে না। একইসঙ্গে জেলা সদরে উপজেলা অধস্তন আদালতের প্রয়োজন নেই। কোন উপজেলায় অধস্তন আদালত প্রয়োজন তার সংখ্যা নিরূপণের জন্য সমীক্ষার অনুরোধ করেন তিনি।

আদালতে বিকেন্দ্রীকরণ প্রস্তাবের পক্ষে গণসংহতি আন্দোলন একমত উল্লেখ করে রাজনৈতিক দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, উপজেলা পর্যায়ে অনেক মামলা এবং গ্রেপ্তার হয়, কিন্তু জামিন থেকে শুরু করে একেবারে প্রাথমিক কাজের জন্য তাদেরকে জেলায় যেতে হয়। ফলে অনেক ক্ষেত্রে বড় ধরনের আর্থিক চাপ থাকে। অনেক সময় মামলার জন্য জেলায় গিয়ে থাকতেও হয়।

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত হলে মামলা বেড়ে যাওয়ার শঙ্কার কথা বিবেচনায় না নিয়ে বর্তমান বিচার ব্যবস্থার অসুবিধা বিবেচনা নিয়ে এটি করা দরকার বলে মনে করেন সাকি।

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ হলে তা প্রতিটি উপজেলায় হওয়া দরকার। সংসদীয় আসন কিংবা অন্যকিছু বিবেচনা করায় হলে তাহলে এক অঞ্চলে সঙ্গে আরেক অঞ্চলে দ্বন্দ্ব বাড়বে মনে করেন সাকি।

আলোচনায় অংশ নেওয়া কয়েকটি দলের নেতা উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন করা হলে দুর্নীতি বাড়বে আশঙ্কা করেন। বিষয়টিতে দ্বিমত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

জামায়াতের এই নেতা বলেন, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত হলে দুর্নীতি বাড়বে এটা ভুল ধারণা। বিচার প্রার্থীকে হয়রানি রোধ করতে বিচারের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। দুর্নীতির বিষয়ে জনগণকে সচেতন করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে তাগিদ দেন। প্রয়োজনে সংসদীয় আসনের ভিত্তিতে দ্রুতই অধস্তন আদালত স্থাপনের প্রস্তাব করেন তিনি।

কয়েকটি দলের পক্ষ থেকে আগামী কত বছরের মধ্যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ করা হবে তা নির্দিষ্ট করার পরামর্শ দেওয়া হয় ঐকমত্য কমিশনকে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য হয়েছে।

এখন জরুরি অবস্থা ঘোষণা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। এই সংক্রান্ত কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, জরুরি অবস্থা জারির বিষয়ে বর্তমান যে বিধান রয়েছে তা ভয়াবহভাবে নাগরিক অধিকারকে সংকুচিত করে এবং আদালতকে এমনভাবে বেঁধে দেয় যে তার পক্ষে কিছুই করার থাকে না। তাই সংবিধানের ১৪১ ক, খ, গ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

জরুরি অবস্থার মেয়াদ ৬০ দিনের বেশি হবে না। জরুরি অবস্থার সময় সংবিধানের দ্বারা নিশ্চিত করা নাগরিক অধিকার স্থগিত করা যাবে না। কোনো অবস্থাতেই নাগরিকদের তাদের অধিকার প্রয়োগের জন্য আদালতে যাওয়া বন্ধ করা যাবে না।

আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম 

মেলান্দহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

রাশেদুল ইসলাম:
জামালপুরের মেলান্দহ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম ছক্কুর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার গুজামানিকা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী দিদারুল ইসলাম মেলান্দহ থানা এবং আদালতে কয়েকটি মামলা দায়ের করেছে।
অভিযোগকারী দিদারুল ইসলাম (৩৭) ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
অভিযুক্তরা হলেন, গুজামানিকা এলাকার মৃত কোরবান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ছক্কু, ওয়াসিম উদ্দিন, রফিকুল ইসলাম ও মোছাঃ সুফি বেগম।
জানা যায়, মেলান্দহ উপজেলার গুজামানিকা মৌজার-৪৮ নং খতিয়ানে ৯৪২/৯৪৩ নং দাগে (৫২ শতাংশ) পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছিলেন ভুক্তভোগী দিদারুল ইসলামের পরিবার। সাইফুল ইসলাম ছক্কু একটি দলিল মূলে এই জমি দাবী করে আসছে। এ জমির উপর আদালত সাইফুল ইসলাম গংদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। সে নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমি দখল করছে এবং সেখানে বসতবাড়ি করার চেষ্টা করছে।গত (৩০ জুন) আদালতে মীমাংসার কথা বলে মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন। আবারও আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখন তারা জমি দখল করছে
ভুক্তভোগী দিদারুল ইসলাম বলেন, পৈত্রিক সূত্রে এ জমি আমাদের। দীর্ঘদিন আদালতে মামলা চলার পরে আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে। আদালতের রায়ের ওপর তারা আপিল করলেও তাদের আপিল বাতিল করেছে এবং আসামিদের চিরদিনের জন্য ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত (৩০ জুন) আদালতে মীমাংসার কথা বলে মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন। আবারও আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখন তারা জমি দখল করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে  থানায় এবং কোর্টে মামলা দিয়েছি। আমি আদালতের কাছে সুষ্ঠু সমাধান চাই।
এবিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম ছক্কু বলেন, এটা আমাদের পৈতৃক সম্পদ। আমাদের দলিল আগের।  দীর্ঘদিন ওরা ভোগ দখল করে খাইছে। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে আমরা আদালতের ডিগ্রী পাইছি। অতএব এই জমি  আমাদের, আমরা এখন এই জমিতে চাষাবাদ করতেছি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।
আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম 

পটুয়াখালী বাউফল ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মোঃ আমির হোসন:

ভূমি সংক্রান্ত ১৩টি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে এবং হয়রানী বন্ধে পটুয়াখালীর বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে।
দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে নির্ধারিত অফিস কক্ষে এর উদ্ধোধন করেন ইউএনও আমিনুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সার্ভেয়ার এনামুল হক, কামরুল ইসলাম এবং সরকারী নিয়োগ প্রাপ্ত ভূমি সেবা সহায়তাকারী রেজাউল করিম রাজিব।

আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম