খেলাধুলা ডেস্ক, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা দল। সোমবার (৭ জুলাই) ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এই দলে জায়গা পাননি সম্প্রতি টেস্ট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়াও দলে নেই পেসার মাথিশা পাথিরানাও। তবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথা আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নেন্দো, দাসুন শানাকা, দুনিত ওয়েলেলেগে, ভানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফার্নেন্দো, ইশান মালিঙ্গা।
আলোকিত প্রতিদিন/এপি

