আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 29

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘ#র্ষ, আহ*ত অন্তত-২৫

মামুন আহমেদ জয় : ঢাকা জেলা প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা অধিকাংশই গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর স্বপ্ন পরিবহনের চালক বাসের ভেতরে আটকা পড়েন।

 ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক শুরু হয়।

আলোকিত প্রতিদিন/এপি

ঈদ সামনে, বাড়তি ঝাঁজ মসলার বাজারে

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর মসলার বাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত এক মাসে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা ও জিরার গুঁড়াসহ বেশ কয়েকটি মসলার মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বাড়তি চাহিদা ও আমদানি ব্যয় বৃদ্ধিকে দায়ী করলেও বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার রাজধানীর রামপুরা বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়, দেশি রসুন ১২০-১৪০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা এবং আমদানি করা চীনা রসুন ১৮০ টাকায়। এছাড়া তেজপাতা ১৮০-২২০ টাকা, আদা ২০০ টাকা, ধনিয়ার গুঁড়া ২০০-২৮০ টাকা, হলুদ গুঁড়া ৪০০ টাকা এবং শুকনো মরিচ গুঁড়া ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার মধ্যে দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা, জিরা ৭০০ টাকা, জিরার গুঁড়া ৮০০ টাকা, লবঙ্গ ১৪০০-১৬০০ টাকা এবং এলাচ ৪৬০০-৫৫০০ টাকায়। অন্যদিকে দুই লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের তুলনায় বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এক মাস আগে পেঁয়াজের দাম ছিল ৩০-৪৫ টাকা, দেশি রসুন ৮০-১১০ টাকা এবং কাঁচামরিচ ১০০ টাকার মধ্যে। এছাড়া সয়াবিন তেলের দুই লিটারের বোতল বিক্রি হয়েছে ৩৯০-৪০০ টাকায়, জিরা ৫৮০ টাকা এবং জিরার গুঁড়া ৬৫০ টাকায়।

সেই হিসাবে বর্তমানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১৫ টাকা, দেশি রসুন ৩০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, আদা ২০ টাকা এবং সয়াবিন তেল ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া দারুচিনি, জিরা, জিরার গুঁড়া ও লবঙ্গের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে আমদানি করা চীনা রসুন, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও এলাচের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

বাজারে আসা ক্রেতা তাসলিমা আক্তার বলেন, দেশে যেকোনো উৎসবের আগে সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে যায়। কোরবানির ঈদ সামনে রেখে এখন মসলার দামও বেড়েছে। আগে যে বাজার এক হাজার টাকায় করা যেত, এখন একই জিনিস কিনতে আরও বেশি টাকা লাগছে।

মসলা ব্যবসায়ী রুবেল হাসান বলেন, ঈদ এলেই মসলার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে জিরা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ও গরম মসলার চাহিদা এখন বেশি। ফলে পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার ক্রেতা কিছুটা কম বলেও জানান তিনি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, কোরবানির ঈদকে ঘিরে মসলার বাজারে চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম তুলনামূলক কম বেড়েছে। কিছু পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, আবার কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, যারা এবার কোরবানি দিচ্ছেন না, তাদের সংখ্যা বাড়ায় বাজারে চাহিদা কিছুটা কম রয়েছে। না হলে দাম আরও বেশি বাড়তে পারত। পাশাপাশি অনেক ব্যবসায়ী আগেই মসলা মজুত করে রেখেছেন বলেও জানান তিনি।

সয়াবিন তেলের বাজার নিয়ে তিনি বলেন, সরকারের দুর্বল অবস্থানের কারণেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ানো হয়েছে এবং ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে বাজার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেন তিনি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

হরমুজ এড়িয়ে তেল রপ্তানিতে নতুন পাইপলাইন নির্মাণ করছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে পাইপলাইনটি চালু হলে হরমুজ এড়িয়ে তেল রপ্তানির সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে।

শুক্রবার (১৫ মে) আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) জানায়, ওমান উপসাগরসংলগ্ন ফুজাইরাহ বন্দরের দিকে নতুন পাইপলাইন নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।

অ্যাডনকের তথ্য অনুযায়ী, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বৈঠকে এ প্রকল্পের ঘোষণা দেন। ইতোমধ্যে পাইপলাইনটির নির্মাণকাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে আমিরাতের হাবশান-ফুজাইরাহ পাইপলাইনের দৈনিক পরিবহন সক্ষমতা ১৮ লাখ ব্যারেল। নতুন পাইপলাইন যুক্ত হলে হরমুজ প্রণালি ব্যবহার ছাড়াই দেশটির তেল রপ্তানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাত শুরুর আগে আমিরাত প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। তবে হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা তৈরি হওয়ার পর দেশটির তেল রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে যায়।

আমিরাতের দাবি, নতুন অবকাঠামো চালু হলে যুদ্ধ-পূর্ব প্রায় পুরো রপ্তানি সক্ষমতা হরমুজ এড়িয়ে বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

এদিকে চলতি মাসেই সৌদি নেতৃত্বাধীন জ্বালানি জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় আমিরাত। আবুধাবির ভাষ্য, এর ফলে উৎপাদন ও রপ্তানি নীতিতে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে বিশ্লেষকদের মতে, ইরানের নিকটবর্তী হওয়ায় আমিরাতের জ্বালানি অবকাঠামো এখনো ঝুঁকির মুখে রয়েছে। সাম্প্রতিক সংঘাতের সময় হাবশানের একটি গ্যাস স্থাপনা এবং ফুজাইরাহ বন্দরে হামলার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালির বিকল্প রপ্তানি পথ তৈরিতে সৌদি আরবও কাজ করছে। দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে বর্তমানে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানির সুযোগ রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

এশিয়া মহাদেশের ২য় বৃহত্তম কেরু চিনিকলে মাত্র ১৮ মাসে নতুন দৃশ্যপট পরিবর্তন

শিমুল রেজা, চুয়াডাঙ্গা: দেশের সবগুলো চিনিকলে যখন লোকসান হচ্ছে তখন সরকারকে প্রচুর রাজস্ব দিয়েও মুনাফা অর্জন করছে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি। চুয়াডাঙ্গা তথা এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরু চিনিকল। এশিয়া মহাদেশের ২য় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহত্তম ভারী শিল্প প্রতিষ্ঠানটি সোনালী অতিত ঐতিহ্য রয়েছে। এই বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানটিতে বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতি দ্বায়িত্ব পালনে ডিস্টিলারি থেকে মদ চুরি সহ বিভিন্ন সিন্ডিকেট বানিজ্যর অভিযোগ বেশ আগে থেকেই। কেরু ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, যোগদানের মাত্র ১ বছর ৮ মাস দায়িত্ব পালন করেই বদলে দিয়েছেন সকল প্রকার সিন্ডিকেট টেন্ডার বানিজ্যসহ- নানান অনিয়ম, এই অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার ফলে আগের তুলনায় অনেকটা লাভজনক অবস্থানে পৌঁছিয়েছে, সুগার মিলটির ডিস্টিলারি বিভাগের লেগেছে উন্নয়নের ছোঁয়া, কেরু’র শ্রমিক সংকট সমাধান, রাসায়নিক ও জৈব কারখানার উন্নয়ন, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় জোরদারের জন্য বিভিন্ন পয়েন্ট সিসি টিভি ক্যামেরার আওতায় আনা, সীমানা প্রাচীরের উপরে কাঁটাতার বসানো, ডিস্টিলারী কারখানার পিছন দিকে কাঁটাতারের প্রাচীর স্থাপন, কেরু সীমানা সংলগ্ন বিভিন্ন ধরণের গলি বন্ধ-সহ পদক্ষেপ নিয়েছে। ফলে ডিস্টিলারী ইউনিটে রিকোভারী বৃদ্ধি পেয়েছে, চিনি কারখানার রিকোভারী গত অর্থ বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় জৈব সার ও ভিনেগার ক্রয় বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা করেছে, যা প্রায় নয় দশকের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু দৃশ্যমান কাজ করে প্রশংসায় প্রশংশিত কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) একডজনেরও বেশি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। এরমধ্যে অধিকাংশই চিনি কলগুলোর ৬০০ কোটি টাকার বেশি লোকসান হয়েছে, বিএসএফআইসির অধীনে ১৫টি চিনিকলের মোট পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৬৫৬.৮৪ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি ৭৮ কোটি টাকা লোকসান হয়েছে জয়পুরহাট চিনিকলে। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান দ্বায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট পরিবর্তন, দেখা গিয়েছে সেখানে ছিল একমাত্র লাভজনক প্রতিষ্ঠান কেরু। আধুনিকতার ব্যাপক উন্নয়নের ছোয়া লাগতে শুরু করেছে। ডিস্টিলারী কারখানাটিরো ব্যাপক পরিবর্তন ঘটেছে। মিলটি আধূনিকায়ন, ডিস্টিলারী কারখানায় অটোমেশিন স্থাপন সহ বিভিন্ন উন্নয়নের কাজ শেষ হয়েছে সম্প্রতি সময়ে।

দেশের প্রাচীনতম চিনি প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম কেরু এ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯৩৮ সালে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭৩ সালে সরকার ডিস্টিলারিটিকে জাতীয়করণ করে। চুয়াডাঙ্গা সীমান্তে দর্শনায় অবস্থিত দেশের একমাত্র লাইসেন্সধারী ডিস্টিলারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তার বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এটিই কেরুর চিনিগুড়া থেকে উৎপাদিত সর্বোচ্চ পরিমাণ স্পিরিট এবং অ্যালকোহলের উৎপাদন করে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কড়াকড়ির কারণে বিদেশি মদের আমদানি কমে যাওয়ায় স্থানীয় ভাবে উৎপাদিত মদের চাহিদা বেড়ে গেছে উল্লেখযোগ্য ভাবে আর এতে বিক্রি বেড়ে যায়। “যাত্রা শুরুর পর থেকে এত পরিমাণ লাভের মুখ দেখেনি কেরু। চাহিদা বেড়ে যাওয়ায় মদের উৎপাদন বেড়েছে।”

সরকারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানির মূল পণ্য চিনি উৎপাদনে ৬২ কোটির বেশি লোকসান গুনেও প্রতিষ্ঠানটি সামগ্রিক ভাবে অর্জন করেছে ১২৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকার নিট মুনাফা। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে তাদের ডিস্টিলারি বিভাগ, যেখানে শুধু মদ বিক্রি থেকেই এসেছে ১৯০ কোটি আট লাখ ২৯ হাজার টাকার আয়।

সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের হিসাবে দেখা গেছে, সরকারকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব ও ভ্যাট প্রদান এবং চিনি খাতের লোকসান সমন্বয় করার পরও প্রতিষ্ঠানটি বড় অঙ্কের লাভে রয়েছে। ফলে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কম্পানি এবার ৮৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড গড়েছে।

কেরু এ্যান্ড কোম্পানির প্রধান পণ্য চিনি। তবে আখ থেকে চিনি নিষ্কাশন করার পর বিভিন্ন উপজাত পণ্যও (বাই-প্রোডাক্ট) উৎপাদন করা হয়। যেমন মদ, ভিনেগার, স্পিরিট এবং জৈব সার। প্রতিষ্ঠানটি দেশীয় মদ,পরিশোধিত স্পিরিট এবং বিকৃত স্পিরিট উৎপাদন করে থাকে। পাশাপাশি, দুই প্রকার ভিনেগার মল্ট ভিনেগার এবং সাদা ভিনেগারও তৈরি করে থাকে। এর কারখানাগুলোর সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৩৫ কোটি প্রুফ লিটার। কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিটে রয়েছে ৯ প্রকারের মদ— ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্রান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম এবং ওল্ড রাম। ১৮০ মিলি, ৩৬৫ মিলি এবং ৭৫০ মিলির বোতলে মদ বিক্রি করে কেরু। সম্প্রতি প্রতিষ্ঠানটির সবগুলো নির্ধারিত গুদামে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ঢাকা এবং সিলেটের শ্রীমঙ্গলের গুদামগুলো অর্ডারের দিক থেকে শীর্ষে রয়েছে। প্রতিটি কেসে ৭৫০ মিলির ১২ বোতল, ৩৬৫ মিলির ২৪ বোতল বা ১৮০ মিলির ৪৮ বোতল মদ থাকে।

ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক রাজিবুল হাসান জানান, চলিত অর্থ বছরের স্মরণকালের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি। উৎপাদনে অটোমেশন চালু করা এবং আধুনিক বোতলজাত প্রক্রিয়া গ্রহণের ফলে উৎপাদন বেড়েছে, বিক্রি বেড়েছে, একই সঙ্গে পণ্যের মানও উন্নত হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কেরু এ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেরু এ্যান্ড কোম্পানি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান,মদের পাশাপাশি চিনি খাতেও প্রত্যাশিত সাফল্য পূরণে অটোমেশিনে উৎপাদন শুরু হয়েছে। মাননীয় শিল্প মন্ত্রী , শিল্প সচিব মহোদয় ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এর সার্বিক দিকনির্দেশনায় মোতাবেক, দেশের ঐতিহ্যবাহী চিনি শিল্প এই কেরু এ্যান্ড কোম্পানি অন্যান্য পণ্যে উৎপাদন সহ এই চিনি শিল্পকে এগিয়ে নিতে এবং সর্বোচ্চ লাভজনক হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়ে গেছে। যার মধ্যে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভালো মানের বীজ নির্ধারণসহ কৃষি কাজে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আগের তুলনায় এবার চিনিকলের লোকসানের কমে আসবে এবং আগামীতে তা লাভজনক হিসাবে রুপান্তরিত হবে বলে আমি আশাবাদী। সরকারের মূল্যবান সম্পদ কেরু চিনিশিল্পকে টিকিয়ে রাখতে বেশী বেশী আখচাষের কোন বিকল্প নেই। আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের এলাকার আখচাষি, ডিলার, শ্রমিক-কর্মচারি, কর্মকর্তা ও শুভানুধ্যায়িদের। সাথে নিয়ে সর্বোচ্চ লাভের দিকে অগ্রসর হবে কেরু ইনশাআল্লাহ।

আলোকিত প্রতিদিন/এপি

না ফেরার দেশে চলে গেলেন গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ

শহিদুল্লাহ সরকার:

সাংবাদিক আব্দুল হামিদ খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হামিদ শুধু একজন কলমযোদ্ধাই ছিলেন না, ও ছিল এক বিশাল হৃদয়ের মানুষ। সত্যের পথে অবিচল থাকা আর মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া ছিল ওর সহজাত প্রবৃত্তি। আজ ওর চলে যাওয়ায় সাংবাদিকতা জগতের যে ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়। কিন্তু আমার যে ব্যক্তিগত শূন্যতা তৈরি হলো, তা আমি কীভাবে সইবো? বন্ধু, তোমার হাসিমুখ আর সাহসী কথাগুলো সারাজীবন মনে থাকবে। তুমি নেই, এটা মেনে নেওয়া অসম্ভব। সবাই আমার বন্ধু হামিদ খানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। ভালো থেকো ওপাড়ে, প্রিয় ভাই তোমার নাম আমার স্মৃতির পাতায় লেখা থাকবে।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

মাগুরায় এমপি নেওয়াজ হালিমা আরলীকে বিশাল গণসংবর্ধনা

শামীম শরীফ:

দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাম নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে) দুপুরে এই জমকালো সংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী শ্রীপুরে এসে পৌঁছালে নেতাকর্মীরা মাগুরা জেলার প্রবেশ পথ ওয়াপদা বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে নিয়ে আসা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি মিলেমিশে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। তবেই টাঙ্গাইল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরীতে পরিণত হবে। সংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমন্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক-সন্ত্রাস, অন্যায়-অবিচার, অনিয়ম-অনাচার সমাজে কমে আসবে।
সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যেন- টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

চীনের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের চুক্তি

ক্রীড়া ডেস্ক:

চীনের সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর অভিভাবক সংস্থা মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময়ের মাঝে আজ (শুক্রবার) এই চুক্তি হয় বলে তাদের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে। ‘দ্য ইয়াংতসি ইভেনিং পোস্ট’-এর তথ্যমতে, চুক্তিটি সম্পন্ন হলেও এর মূল্য বা এটি ২০২৬ এবং ২০৩০ সালের টুর্নামেন্টগুলোকে অন্তর্ভুক্ত করে কি না তা প্রকাশ করা হয়নি।

গত ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি স্বত্ব পেয়েছিল। খেলা মাঠে গড়ানোর কয়েক সপ্তাহ আগে থেকেই প্রচারণামূলক কনটেন্ট এবং পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন প্রচার শুরু করে। এ বিষয়ে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সমাদৃত সিসিটিভির মন্তব্য জানতে রয়টার্স অনুরোধ করলেও সাড়া দেয়নি তারা।

চলতি মাসের শুরুতে ফিফা সম্প্রচার চুক্তি বিশ্বের ১৭৫ অঞ্চলে সম্পন্ন করার কথা জানিয়েছিল। কিন্তু ঝুলে ছিল চীন এবং ভারতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের বিষয়। ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্টর্ম এই সপ্তাহে বেইজিংয়ে সফর করেছেন। এ সময় তিনি চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সং কাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে সম্প্রচার স্বত্ব নিয়ে সিএমজি’র সঙ্গে ফিফার আলোচনা সমাধানের কাছাকাছি বলে গুঞ্জন শোনা যায়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চীনে মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুকে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচার বন্টন চুক্তি সম্পন্ন করতে বলেছিল সিসিটিভি কর্তৃপক্ষ। তবে ওই সূত্র ঠিক কত টাকায় ফিফা ও সিসিটিভির মাঝে চুক্তির শর্ত ছিল তা নিশ্চিত হতে পারেননি। এখন পর্যন্ত জানা যায়নি মিগু’র মন্তব্য–ও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চীনে মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুকে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচার বন্টন চুক্তি সম্পন্ন করতে বলেছিল সিসিটিভি কর্তৃপক্ষ। তবে ওই সূত্র কত আর্থিক অঙ্কে ফিফা ও সিসিটিভির মাঝে চুক্তির শর্ত ছিল তা নিশ্চিত হতে পারেননি। এখন পর্যন্ত জানা যায়নি মিগু’র মন্তব্য–ও।

২০১৮ সালে সিসিটিভি কর্তৃপক্ষ বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব মিগু এবং আলিবাবার ইউকু’কে সাব-লাইসেন্স দেয়, যা ছিল অনলাইন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তাদের প্রথম লাইভ ডিজিটাল স্বত্ব ভাগাভাগি। কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের টুর্নামেন্টের জন্য সিএমজি মিগু, ডুইন এবং বেশ কয়েকটি আঞ্চলিক টিভি স্টেশন পর্যন্ত এর বিতরণ প্রসারিত করে।

চীন বিশ্বকাপ সম্প্রচারের নিশ্চয়তা পেলেও, ভারতীয় ফুটবল সমর্থকদের এখনও দুশ্চিন্তা কাটেনি। এর আগে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়, কাতারের সঙ্গে সময়সূচির সুবিধার কারণেই ২০২২ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মালিকানাধীন ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ভায়াকম১৮ বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনতে ৬ কোটি ডলার খরচ করেছিল এবং তাদের জিওসিনেমা প্ল্যাটফর্মে বিনামূল্যে ম্যাচগুলো সম্প্রচার করা হয়। ভারতের ক্রীড়া ব্যবসাবিষয়ক ওয়েবসাইট ‘স্টেট অব প্লে’–এর তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর সময় জিওসিনেমার মাসিক ইউনিক ভিজিটর ছিল ৩০ লাখেরও কম, যা ফাইনালের সময় বেড়ে প্রায় ২ কোটি ৩০ লাখে পৌঁছায়।

ওই চুক্তিতে অবশ্য ভায়াকম১৮ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজ্ঞাপন থেকে তারা আয় করে মাত্র ৩ কোটি ডলারের মতো। ভারতীয় বাজার বোঝার জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ জিওসিনেমার নিয়মিত সাবস্ক্রিপশন ফি নিলেও সেটি বছরে মাত্র ১৪ ডলার। ভারতীয় গণমাধ্যম কোম্পানিগুলোর মূল আয় আসে বিজ্ঞাপন থেকে, সাবস্ক্রিপশন থেকে নয়।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

নেত্রকোণায় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, ট্রাকসহ আটক ২

প্রতিনিধি,নেত্রকোণা:

নেত্রকোণার মদনে সরকারি খাদ্য গুদাম থেকে অবৈধভাবে পাচারকালে ৬৬৭ বস্তা (প্রায় ২০ টন) সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মদন থানা পুলিশ। এ ঘটনায় চালবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোণা-মদন সড়কের মেসার্স সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চাল ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— ট্রাক চালক শামীম মিয়া (২৮) এবং তার সহকারী হেল্পার শাহিন মিয়া (২৫)। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকটি জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকে সরকারি সিলমোহরযুক্ত এসব চাল বহন করা হচ্ছিল।
স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় চালক শামীম মিয়া চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় চালবোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের বিষয়ে জানতে চাইলে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “আমি স্টেশনে নেই। চাল জব্দের বিষয়ে আমি কিছুই জানি না।”
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক, চালক ও হেল্পারকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ১৫ মে শুক্রবার দুপুরের পর বিমানবাহিনীর এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন তিনি। এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৩ মে বেইজিংয়ে আসেন ট্রাম্প। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুদিন বৈঠক করেন তিনি। এ সময় তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

তাদের আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু ওঠে আসে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায়। অপরদিকে চীন যুক্তরাষ্ট্রকে জানায়, তাইওয়ানকে তারা একীভূত করবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এতে বাধা দেয়, তাহলে তাদের সঙ্গে সংঘাত বাড়বে।

অপরদিকে বাণিজ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চীন যক্তরাষ্ট্র  থেকে বোয়িংয়ের ২০০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া ট্রাম্প তিনদিনের এ সফরে চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখেছেন। এবং চীনের প্রশংসা করেন ট্রাম্প।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম