আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2508

ফুলবাড়ীতে মসজিদের ভবন নির্মাণ ও সেতু সংস্কার কাজের উদ্বোধন 

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদ ভবনের নির্মাণ কাজ ও একটি কাঠের সেতু সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ভবন নির্মাণ ও সেতু সংস্কার কাজের উদ্বোধন করেন ২৬ কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯নং ওয়াডের বসুনিয়াটারি পীরের মাজার জামে মসজিদের দ্বিতল ভবন  নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং সেখানে অনু্ষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, মসজিদ কমিটির সভাপতি নুরল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, কোষাধক্ষ্য আব্দুল খালেক বসুনিয়াসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি বিকাল ৩ টায় সদর ইউনিয়নের ৮ নং ওয়াডের নীলকমল নদীর উপড় নির্মিত ফুলবাড়ী আবাসনগামী কাঠের সেতুটির সংস্কার কাজের উদ্বোধন করেন । উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন শাখার সদস্য সচিব ও ইউপি সদস্য মজিবর রহমান প্রামানিক, সাংবাদিক ও এমপির উপজেলা প্রতিনিধি হারুন-অর রশিদ হারুন, ভাঙ্গামোড় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান শেখ, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির ২ সদস্য সচিব মোস্তাক আহমেদ, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার মাসুম

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধায় ষষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত মাসুম মিয়া (২৬) কে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মা বিলকিস বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকেলে মাসুমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের দরিদ্র পরিবারের ষষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় চাচা মাসুম। গত ২২ সেপ্টেম্বর সকালে বাড়িতে এসে নিজের কাজের জন্য দড়ি চায় চাচা মাসুম। সেই ছাত্রীকে দড়ি খোঁজার কথা বলে ঘরে ডেকে আনে ঘরে। ঘরে আসার সাথে সাথে অসৎ উদ্দেশ্যে মাসুম পাঞ্জা দিয়ে ধরে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং শ্লীলতাহানি ঘটায় ওই ছাত্রীর। এসময় ছোট ভাই ও আশেপাশের লোকজন উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় মাসুম। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মাসুম মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামীপক্ষ ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে ওই ছাত্রীর বাবা-মা।

আলোকিত প্রতিদিন/২৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের নতুন তালিকা করে ব্যবস্থা নেয়া হবে- ডিআইজি 

আবু সায়েম, কক্সবাজারঃ মাদক কারবাারিদের সাথে যারা জড়িত আছে তাদের নতুন তালিকা তৈরী করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিআইজি আনোয়ার বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের নতুন তালিকা তৈরী হবে। তালিকা করে তাদের বিরুদ্ধে ইতোপূর্বে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি ধরণের মামলা আছে, কার প্রোফাইল কি; সকল কিছু যাচাই বাছাই  করে ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজারের সকল পুলিশ সদস্য একযোগে বদলী হওয়াকে অবশ্যই একটি ব্যতিক্রমি ঘটনা উল্লেখ করে ডিআইজি বলেন, কক্সবাজার জেলা পুলিশের সকল সদস্যই নতুনভাবে যোগদান করেছেন। একসঙ্গে সবাই পরিবর্তন হয়েছে। নতুনভাবে যারা কাজে যোগদান করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করা, তাদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি করা এবং তাদের সবাইকে পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এখানে (কক্সবাজারে) পুলিশ সুপারও নতুন। অন্যান্য সিনিয়র উর্দ্ধতন সকল পুলিশ অফিসারই নতুন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও নতুন। থানার সকল সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল   পর্যন্ত সবাই নতুন। তারা যে লক্ষ্য নিয়ে এখানে এসেছে আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।” শান্তি-শৃংখলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা আছে সেটা পেশাদারিত্বের সাথে পালন করতে চান বলে মন্তব্য করেন আনোয়ার হোসেন। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল পুলিশ সদস্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে উল্লেখ  করে ডিআইজি বলেন, সবাই কক্সবাজার আসার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। এখনো সবাই অপরাধ প্রবণতা দূর করার জন্য মানসিকভাবে প্রস্তুতও আছে। “মাদক ও অন্যান্য আইন-শৃংখলা বিঘ্নকারি যে অপরাধ আছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে। এ জোনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যিনি দায়িত্বে আছেন তাদের নিয়ে আজকে একটি পৃথক সভা করা হবে। এতে তাদেরকে দিক-নির্দেশনা দিয়ে যাব। যেন পেট্রোলিংটা বাড়ানো হয়। এছাড়া যে অপরাধ প্রবণ এলাকাগুলো আছে সেখানে দিনে বা রাতে যখন অপরাধটা তখন পেট্রোলিং বাড়ানো হবে।” এছাড়া পুলিশের সকল পর্যায়ে শৃংখলা রক্ষায় জোর দেয়া হবে বলে মন্তব্য করেন আনোয়ার। ডিআইজি বলেন, “পুলিশের চলমান রুটিন কাজে জোর দেয়ার পাশাপাশি পুলিশের সকল পর্যায়ে শৃংখলা থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া সকল প্রকার দুর্নীতি থেকে সকলে বিরত থাকা এবং সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা; এ বিষয়গুলোর প্রতি আমাদের প্রচেষ্টা থাকবে।” অনেক কারণে পুরো জেলা পুলিশে আমূল রদ-বদল হয়েছে মন্তব্য করে আনোয়ার বলেন, ” আমরা এ পরিবর্তনটাকে শুধু   ব্যক্তি পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সুফল যেন মানুষ ভোগ করতে পারে; সেই দিকে নজর দিব। আমরা চেষ্টা করে যাব নতুনভাবে যারা এসেছেন, তারা সকলেই জনকল্যানকেই প্রধান্য দিয়ে জনস্বার্থে-জনশৃংখলা বজায় রাখার জন্য কাজ করবেন।” কক্সবাজার সদর থানা পরিদর্শনকালে জেলার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সহ পুলিশের জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি আনোয়ার হোসেন ২ দিনের জন্য কক্সবাজার সফরে এসে সকালে চকরিয়া থানা পরির্দশন করে। বিকালে রামু থানা পরিদর্শনের কথা রয়েছে। পর্যায়ক্রমে তিনি কক্সবাজারের আটটি থানা পরিদর্শন করবেন।

 

আলোকিত প্রতিদিন/২৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

 

সাভারে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  

আলী হোসেন, সাভারঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে সাভার থানা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেস ও কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা যুবলীগের সভাপতি হাজী শফিউল আজম বারকু বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন।বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন লিখিল এর নেতৃত্বে সংগঠনটি আরো সুসংগঠিত হবে।তাদের দিকনির্দেশনায় অনুযায়ী যুবলীগকে তৃণম‚ল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।যাতে করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প‚র্বে তুলনায় আরো বেশি শক্তিশালী হতে পারে। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সভাপতি হাজী শফিউল আজম বারকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সভাপতিত্ব করেন সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ,সন্ধালনা করেন সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজি,সাংগঠনিক সম্পাদক শাহিন খাঁনসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/২৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ  

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সংবাদদাতা, পটুয়াখালীঃ পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের সচিব শাহ রফিকুল ইসলাম,  সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার,এবং প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ অনান্যাে নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮ সেপ্টেম্বর’২০/এসএএইচ 

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ ম্যুরাল উদ্বোধন

সংবাদদাতা, বরিশালঃ বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেগঘন ম্যুরালের উদ্ধোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলক উম্মোচন এবং ব্যাপক আতসবাঁজী উৎসবের মধ্য দিয়ে ম্যুরালটির উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। চারুকলার অভিজ্ঞ শিল্পিদের নকশা ও বিদেশী দামী টাইলসের নিপুন কারুকাজে নগরীর দক্ষিন সদর রোডের বঙ্গবন্ধু অডিটরিয়ামের দক্ষিন দেয়ালে ম্যুরালটি নির্মান করে বরিশাল সিটি করপোরেশন। ৫০ ফুট উচু এবং ৪০ ফুট প্রস্থের ম্যুরালের পেছনে জাতীয় পতাকা ফুঁটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন হওয়া ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবী সিটি করপোরেশনের। উদ্বোধনের সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে সিটি করপোরেশন। নগরীর জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগম পরিচালিত মোনাজাতে সিটি মেয়র সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দির্ঘায়ু এবং দেশ ও জাতীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। উদ্বোধন শেষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু অডিটরিয়াম, অথচ ভবনটির কোথাও বঙ্গবন্ধুর কোন নামফলক ছিলো না। তিনি দায়িত্ব নেয়ার পর উদ্যোগ নিয়ে বঙ্গবন্ধু অডিটরিয়ামে দেশের সর্ববৃহ বঙ্গবন্ধু ম্যুরাল নির্মান করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আবেগঘন ম্যুরালটির উদ্বোধন করেছেন। ম্যুরালটি বরিশালের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানে পরিনত হবে আশা সিটি মেয়রের। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন। আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু অডিটরিয়ামটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু অডিটরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোকিত প্রতিদিন/২৮ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

আশুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত  

আলী হোসেন, সাভারঃ আশুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।  সোমবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরে দোসাইদ স্কুল মাঠ প্রাঙ্গনে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী মোশারফ খাঁনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন। এ সময় শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে শাড়ি কাপর,শার্ট এবং দশ জন এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন।পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় হাজী মোশারফ খাঁন বলেন আজ ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন লিখিল এর দিকনির্দেশনায় দিনটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্ন্যা জননেত্রী শেখ হাসিনা যত বেশি বেঁচে থাকবেন ততো বেশি দেশের উন্নয়নে কাজ করবেন এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল,হাজী মোশারফ খাঁনের পিতা হাজী মোঃসিদ্দিকুর রহমান খাঁন,৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহাগ মন্ডলসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/২৮ সেপ্টেম্বর’২০/এসএএইচ 

 

 

ফুলবাড়ীতে টানা বর্ষণে ফের বন্যার হানা

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে ফের দেখা দিয়েছে বন্যা। বন্যায় সীমাহীন দুর্দশার মধ্যেই দিন যাপন করছেন উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। বন্যার সবশেষ পরিস্থিতি জানতে কথা হয় বন্যাকবলিত এলাকার ইউপি চেয়ারম্যানদের সাথে। ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন জানান – আমার ইউনিয়নের দুই ওয়াডের ৪০০ পরিবারের প্রায় ১ হাজারেরও  মানুষ পানিবন্দী। ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বলেন, ভাঙ্গামোড়ের রাঙামাটি ও খোঁচাবাড়ি মৌজার ৪০০ পরিবারের দেড় হাজারেরও বেশি মানুষ বন্যায় মানবেতর জীবন-যাপন করছেন। বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া জানান, বড়ভিটায় ৭ টি ওয়াডের ৫ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ বন্যাকবলিত। প্রায় একই অবস্থা উপজেলার বাকি ইউনিয়ন গুলোরও। বন্যাকবলিত  বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের অধিকাংশ বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় অনেকেই আশ্রয়কেন্দ্র, উঁচু রাস্তায়, বাঁধে, শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন সজবি ক্ষেত। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে বহু অঞ্চল। বন্যার পানিতে ভেসে গেছে অধিকাংশ পুকুর, জলাশয় ও ঘেরের মাছ। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও পশুখাদ্যের সংকট। সব মিলিয়ে মানবেতর জীবন-যাপন করছেন ফুলবাড়ী উপজেলার বন্যাকবলিত এলাকার বানভাসী মানুষেরা। এমন পরিস্থিতিতেও তাদের ভাগ্যে জোটেনি কোন ত্রাণ সহায়তা। বন্যাকবলিতদের ত্রাণ সহায়তার বিষয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে জমা দিতে বলেছেন। বরাদ্দ পেলে বন্যাকবলিতদের মাঝে তা দ্রুত বিতরণ করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানিয়েছেন, উপজেলার বন্যাকবলিত এলাকায় বানভাসীদের সহায়তার জন্য ৬ মেট্টিকটন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে তা বিতরণ করা হবে।

আলোকিত প্রতিদিন/২৮ সেপ্টেম্বর’২০/এসএএইচ

মানিকগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৪টি ফলজ ও বিভিন্ন প্রকারের বৃক্ষরোপণ এবং দেবেন্দ্র কলেজ মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, দেবেন্দ্র কলেজের শিক্ষক জাফর হোসেন, বীরেন, হাসান মাহমুদ এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদুর রহমান, শরিফুল ইসলাম মিলন, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারন সম্পাদক আসিফ হোসেন শিশির, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন নাজমুল, কাজী শিহাব হোসেন আলিফ, সহ সম্পাদক শওকত হোসেন। এছাড়াও জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের এবং সরকারী দেবেন্দ্র কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল আলোকিত প্রতিদিনকে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আলোকিত প্রতিদিন/২৮ সেপ্টেম্বর’২০/এসএএইচ 

কেমফিউশন : রসায়ন গবেষণায় এক নতুন সম্ভাবনা

যুথি সাহা, বশেমুরবিপ্রবি : একটা সময় পৃথিবীতে তারাই রাজত্ব করেছে যাদের সম্পদ-ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ছিলো। কিন্তু একবিংশ শতাব্দীর দুনিয়া তার ঠিক বিপরীতমুখী। আধুনিক পৃথিবীতে তারাই সেরা যাদের রয়েছে মেধাশক্তি, মৌলিক গবেষণা ও উদ্ভাবনী ক্ষমতা। আর এ গবেষণার বিষয়বস্তু বাংলায় সহজ-সরলভাবে উপস্থাপন করলে কেমন হতো। এ প্রশ্নের উত্তর খুঁজতে মূলত ‘কেমফিউশন’ এর সৃষ্টি।
বিজ্ঞানের মৌলিক শাখাগুলোর মধ্যে অন্যতম হলো রসায়ন। পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের এবং পারিপার্শ্বিক সকল কিছুর ব্যাখার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রসায়ন জড়িত। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ রসায়ন চর্চা এবং গবেষণায় এখনো যথাযথ প্রসার লাভে ব্যর্থ। এই গবেষণায় পিছিয়ে পড়া থেকে সামনে এগিয়ে আসতে ২৯ এপ্রিল-২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একদল তরুণদের হাত ধরে জন্ম নেয় রাসায়নিক এক সংগঠন ‘কেমফিউশন’।
‘কেমফিউশন’ এর মূল লক্ষ্য হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের রসায়ন পড়ুয়া শিক্ষার্থীদের গবেষণামুখী করা এবং একজন আদর্শ রাসায়নবিদ হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। এছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে রসায়নের প্রয়োগিক দিকসমূহ ও সৌন্দর্য তুলে ধরা।
এ সংগঠনটি অল্প সময়ের মধ্যে দেশের বিজ্ঞান, রসায়ন, রাসায়নিক প্রকৌশল এর সকল শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। ক্ষুদ্র পথপরিক্রমার মধ্যে প্রতিষ্ঠা করেছে দেশের প্রথম রাসায়নিক পূর্নাঙ্গ ওয়েবসাইট www.chemfusion.net । এই ওয়েবসাইটি রসায়নের বিভিন্ন বিষয়কে বাংলায় সহজ-সাবলীল, প্রানঞ্জল ও আর্কষনীয় করতে অনবদ্য ভূমিকা রাখবে।
সম্প্রতি কেমফিউশনের আরেকটি অর্জন হলো সেপ্টেম্বরে প্রকাশিত প্রথম ‘হাইড্রোজেন’ নামক ই-ম্যাগাজিন। যা ইতোমধ্যে ৫৫০০ কপি ডাউনলোড হয়েছে। এটিকে সংশ্লিষ্টরা সকল পর্যায়ের রাসয়ন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের একটি অন্যতম স্থান হিসেবে মনে করছেন।
এ বিষয়ে গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত পাল জানান, ‘কেমফিউশন হচ্ছে রসায়ন ও রাসায়নিক বিজ্ঞান এ অধ্যয়নরত বাংলাদেশ এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের একই ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ। যেখানে কেমফিউশন এর নিয়মিত কর্মপরিধিতে আছে- রসায়নে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক এবং টিউটোরিয়াল ভিডিও, ব্লগ, বিদেশে উচ্চশিক্ষার জন্য দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করা, গবেষণায় উৎসুক শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেয়া। এছাড়াও বিজ্ঞান তথা রসায়ন এর মাধ্যমে দেশের উন্নয়ন এ যথাসম্ভব অবদান রাখা।’
সংগঠনটির সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সৌরভ বিশ্বাস বলেন, ‘আমরা রসায়নের মানুষগুলো ঠিক কতটা ঐক্যবদ্ধ? আমাদের বিশাল ক্ষেত্র থাকার পরও প্রতিবছর নতুন গ্র্যাজুয়েটরা ঠিক তথ্যের অভাবে, সঠিক দিকনির্দেশনার অভাবে হন্য হয়ে ঘুরে। সে প্রক্ষাপট থেকে কিছু করার তাগিদ আমাদের সবার হয়ত তাড়া করে বেড়ায়। এ রকম একটা প্রেক্ষাপট থেকে কেমফিউশনের শুরু। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা ভালোবাসি স্বপ্নের পেছনের গল্প শুনাতে। আমরা বাড়তে চাই একসাথে, একি স্বপ্নের কাঠামোতে দাঁড়াতে। কেমফিউশন গল্প এক ভবিষ্যৎ উপন্যাস। একটা দুর্গম পথ পেরিয়ে, একটি তীরভাঙা গল্প পেরিয়ে আমরা সুদিনের আশায়, গল্পের খোঁজে আগামীর পথে ছুঁটছি।’
সংগঠনটির কো-অর্ডিনেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাঈদ নেওয়াজ চৌধুরী নিশান জানান- ‘যে দেশ গবেষণায় যত বেশি উন্নত, সে দেশ তত বেশি উন্নত। আমাদের দেশের শিক্ষার্থীরাও যাতে জানতে পারে গবেষণার সহজ মাধ্যম এবং আমরাও যাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি সেই দিকনির্দেশনা দিতে পথ প্রদর্শক হিসেবে দাঁড়িয়েছে এবং একটি উন্নত দেশ গঠনে রসায়ন সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও রাসায়নিক বিপ্লবের মাধ্যমে দেশে শিল্প বিপ্লব ঘটানো সম্ভব। আশাকরি এই প্রতিষ্ঠানটি আগামীতে রসায়ন চর্চার জন্য আরো বিরাট সুযোগ করে দিবে।’
উল্লেখ্য ‘কেমফিউশন’হলো রসায়ন গবেষণা ও চর্চার এক নতুন সম্ভাবনার নাম। এ সংগঠনটি বৈজ্ঞানিক সংগঠনের আদলে গঠিত। তাদের আছে রিসার্চ অ্যান্ড পাবলিকেশ, ইনোভেশন অ্যান্ড সায়েন্টিফিক প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েবসাইট এন্ড ব্লগসহ আরো চারটি টিম। এ সংগঠনটি মোট ৮টি টিম এবং ৪ হাজারের বেশি সদস্য নিয়ে বাংলাদেশে রসায়নের উৎকর্ষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।রসায়ন গবেষণায় এক নতুন সম্ভাবনার নাম ‘কেমফিউশন’
আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর-২০২০/জেডএন