আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2507

কক্সবাজারের নতুন এসপি হাসানুজ্জামান করোনায় আক্রান্ত

আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজারে যোগদানের ১০ দিনের মাথায় পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার (২ অক্টোবর) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. শাহজাহান নাজির বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিলো না।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, তিনি সুস্থ আছেন। এরপরও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে এখন হোম আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন চলছে। আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ ও ফিট রয়েছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি জেলার প্রায় প্রতিটি থানায় গিয়ে নতুন পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার তাগাদা ও মনোবল বাড়ানোর পরামর্শ দিয়ে যাচ্ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/৩ অক্টোবর-২০২০/জেডএন

কালিহাতীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধন

সবুজ সরকার, টাঙ্গাইল : পল্লী বিদ্যুৎ সমিতির টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোনাল অফিসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী (বি.কম), ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আরজু জমাদার, জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের পরিচালক নুরুল ইসলাম।

 

আলোকিত প্রতিদিন/৩ অক্টোবর-২০২০/জেডএন

সেকদি সমাজকল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফখরুল মজুমদার : চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ থানার সেকদিতে স্থানীয় তরুণদের সংগঠন ‘সেকদি সমাজকল্যাণ সংস্থা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ন আয়োজনে উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় একটি বিদ্যালয়ে সংস্থাটির সভাপতি মুশফিকুর রহমান শান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হোসেন নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান শান্ত বলেন, ‘গত এক বছরে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কাজ করেছি। এতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতাও পেয়েছি’। এছাড়াও তিনি এলাকার যুব সমাজকে সত্য ও সুন্দরের পথে এগিয়ে আসার আহ্বান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক জনাব মনির হোসেন মজুমদার, কামরুল বাবলু, সাগর মজুমদার, মোবারক হোসেন বেপারী, শাকিল মুন্সি, মাহবুবুর রহমান শেখ, শাহাদাত হোসেন মুন্সী, কাজল বেপারী, রাসেল মজুমদার প্রমূখ। এলাকার সম্মানিত শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন, মনজুর হোসেন জুয়েল, শাহাদাত হোসেন জনি, আবুল হাসান, রুবেল পাটওয়ারি।
সেকদি সমাজকল্যাণ সংস্থাটির যেসব লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিয়ে কাজ করছে, সেগুলো হলো- ১. গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা প্রদান। ২. গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য-সহযোগিতা প্রদান। ৩. মাদক, নারী নির্যাতন ও যৌতুক রোধ করা। ৪. রক্তদানের মাধ্যমে মানুষের কল্যাণ। ৫. সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দায়িত্বের সাথে কাজ করা। ৬. সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজ গ্রামকে এক আদর্শ গ্রামে রুপান্তরিত করা।
আলোকিত প্রতিদিন/২ অক্টোবর-২০২০/জেডএন

বরিশাল বিভাগের নতুন ১৬ জনের করোনা শনাক্ত

শাকিল মাহমুদ, বরিশাল : বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ১৭১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ২৪ জন রোগী সুস্থ হয়েছেন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৩৬ হাজার ৯৫৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৮ হাজার ৬৮৭ জনকে। এরমধ্যে ২৭ হাজার ৩১০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৮ হাজার ২৭০ জন রয়েছেন। এ পর্যন্ত ৭ হাজার ৯৮৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ১১৩ জন। এরইমধ্যে ২ হাজার ৬৫২ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৫২৯ জন, পটুয়াখালীতে ১ হাজার ৪২৮ জন, ভোলায় ৭২৭ জন, পিরোজপুরে ১ হাজার ৮০ জন, বরগুনায় ৯১২ জন ও ঝালকাঠিতে ৬৯৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৭ হাজার ৬৮৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১৭১ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৬৮ জন, পটুয়াখালীতে ৩৭ জন, ঝালকাঠিতে ১৬ জন, বরগুনায় ২০ জন, পিরোজপুরে ২৪ জন ও ভোলায় ৬ জন রয়েছেন।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর-২০২০/জেডএন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেড়াতে এসে তরুণী ধর্ষিত, ধর্ষক আটক

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগরে (বাগপাঁচরা) বখাটে কর্তৃক এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর (বাগপাঁচরা) গ্রামের জয়নাল আহমেদ এর মেয়ে শিরিন আক্তার (১৮)গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে নান্দিয়াপাড়া বড় ভাইয়ের ভাড়া বাসায় আসে এবং সেদিন থেকে সেখানে অবস্থান করে।মেয়েটির বড় ভাই রিক্সা চালক এবং তার স্ত্রী একজন নার্স।বৃহস্পতিবার(১ অক্টোবর) প্রতিদিনের ন্যায় বড় ভাই ও তার স্ত্রী কাজের জন্য বের হয়। তারা বাসায় না থাকার কারণে আনুমানিক সন্ধ্যা ৭ টায় লম্পট ইয়াছিন আহমেদ (৩৫) তাদের খালি বাসায় ঢুকে ভিকটিম শিরিন আক্তার(১৮) কে জোরপূর্বক ধর্ষণ করে।পরে শিরিন আক্তারের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ছুটে আসে।লম্পট ইয়াছিন নান্দিয়াপাড়া গ্রামের আকরাম হোসেন এর ছেলে বলে জানা যায়।স্থানীয়রা জানায়, মেয়েটার চিৎকার শুনে তারা ছুটে যায ও তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ইয়াছিন পালিয়ে যায় এবং তারা পুলিশকে বিষয়টি অবহিত করে।পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে তদন্ত করে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালায়।পরে রাতে এলাকাবাসী ঐ ধর্ষক ইয়াছিন কে ধরে পুলিশে সোপর্দ করে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং ধর্ষক ইয়াসিনকে আটক করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই মামলার প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ

মাদারীপুরের আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম আর নেই

আরিফুর রহমান, মাদারীপুর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মা আলহাজ্ব নূরজাহান বেগম শুক্রবার সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ -এরও মা।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তাপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া নূরজাহান বেগমের মৃত্যুতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ মন্ত্রী ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব নুরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব শহরের মিলগেট মাঠে নামাজে জানাজার পর মাদারীপুর পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার একান্ত প্রচেষ্টায় তার বাড়ির পাশে শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় নামে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি প্রতিষ্ঠান দু’টির সভাপতির দায়িত্বে ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর-২০২০/জেডএন

টাঙ্গাইলে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

সবুজ সরকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতিতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছুক্ষণ রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন। ইফতেখার রোকন জানান, সকালে ওই স্থানে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর উঠে পড়লে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ

টেকনাফে প্রকাশিত সংবাদে শফিকের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত উখিয়া’ পত্রিকায় ‘ইয়াবার ছোঁয়ায় বেকার যুবক থেকে অঢেল সম্পদের মালিক টেকনাফের শফিক আলাদিনের চেরাগ’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে যে সকল তথ্য এবং মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে তা শুধুমাত্র সামাজিক এবং ব্যক্তিগতভাবে  আমার সম্মান ও মর্যাদাহানীর অপচেষ্টার প্রয়াস।
সংবাদে আমাকে ইয়াবার গডফাদার বলা হয়েছে। কিন্তু বাস্তবে আমি মুরগির খামার করে জীবন নির্বাহ করে আসছি। কতিপয় মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য  মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে। সংবাদের একাংশে আমাকে অঢেল সম্পদের মালিক বলা হয়েছে। বাস্তবে তা কিন্তু উল্টো। আমি আর আমার বড় ভাই মোহা. জাহাঙ্গীর মুরগীর খামার করে আমাদের সংসার পরিচালনা করছি। সৎ এবং ন্যায় নীতিকথার সাথে ব্যবসা বাণিজ্য করে এলাকায় সম্মান নিয়ে আছি। টেকনাফের পুরান পল্লান পাড়ার ২নং ওয়ার্ডে বিষয়টি তদন্ত করলে আসল সত্যি বেরিয়ে আসবে। টেকনাফ ইয়াবা অধ্যুষিত এলাকা হওয়ায় ষড়যন্ত্র করে ইয়াবা ব্যবসায় বলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে কতিপয় মহল।
আমার পুরান পল্লান পাড়া এলাকায় খোঁজ খবর নিলে এবং তদন্ত করলে আসল সত্য প্রকাশ হবে।  আমি কোনো দিন ইয়াবা ব্যবসা দূরের কথা আমাদের এলাকায় ইয়াবা কারবার বন্ধ করতে আমরা বর্তমান যুব সমাজ সামাজিকভাবে আন্দোলন সহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম করে আসছি। সংবাদে যেভাবে আমাকে  মিথ্যা তথ্য দিয়ে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগতভাবে উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটি মহলের ইন্ধন। বিগত ২ বছর যাবত আমি আর আমার বড় ভাই মুরগির খামারসহ বৈধ ব্যবসা বাণিজ্য করে আসছি। মুরগির খামারের আগে আমি মুরগির  খাদ্যের ডিলারের ব্যবসা করেছি। মুরগির খাদ্যের ডিলার ব্যবসা করার পর আমি প্রশিক্ষণ নিয়ে মুরগির খামারের ব্যবসা পরিচালনা করে আসছি। সৎ জীবন যাপনের পাশাপাশি টেকনাফে আরো মুরগীর খামার করে এলাকার বেকার যুবকদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টিসহ যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করছি। কিন্তু কতিপয় মহল আমার বৈধ ব্যবসা বাণিজ্যের প্রতি ঈর্ষাণ্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় মেতে উঠেছে।
আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি।
প্রতিবাদকারী-
মোহা. শফিক, পিতা: মৃত নুরুল ইসলাম, পুরান পল্লান পাড়া, ২ নং ওয়ার্ড, টেকনাফ,  কক্সবাজার।
আলোকিত প্রতিদিন/২ অক্টোবর-২০২০/জেডএন

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে ড্রেজার মেশিন ও শতাধিক ফুট পাইপ জব্দ

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বনবিভাগ মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার নেতৃত্বে বিট কর্মকর্তা জাকের আহমদ এর সহযোগিতায়  অভিযান চালিয়ে  ড্রেজার মেশিন ও  ১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে   মাছুয়াখালী বিট এলাকার কানসিরাঘোনার সরকারী সংরক্ষিত বনের  প্রবাহিত খাল থেকে  পাহাড় কেটে অবৈধ বালু উত্তোলনের চেষ্টাকালে একটি ড্রেজার মেশিন এবং শতাধিক ফুট পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেন  মেহেরঘোনা বিট কর্মকর্তা ,কালিরছড়ার ষ্টাফ ও ভিলেজারগন।জড়িত আসামীর বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোহাঃ মামুন মিয়া বলেন,সংরক্ষিত বন এলাকায়  অবৈধভাবে বালু  উত্তোলন এবং পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত  থাকবে। সরকারী বনাঞ্চল রক্ষার্থে  মেহেরঘোনা রেঞ্জ সচেষ্ট ভূমিকা পালন করবে।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

প্রতিনিধি , সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ে মোঃ জহিরুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে যানবাহন তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজাবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেপ্তারকৃত মোঃ জহিরুল হক কুমিল্লার চান্দিনার কেরনখাল এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে সে অবৈধভাবে পরিবহন চালকের ছদ্মবেশে পিকআপ গাড়িযোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার পিক-আপ গাড়ীর পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে গোপন প্রকোষ্ট তৈরি করে গাঁজা ভর্তি অবস্থায় ঝালাই দিয়ে নিয়মিত গাঁজা পরিবহন করত। তিনি অারও জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ