আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2506

উপাচার্য যায় উপাচার্য আসে ভাগ্য বদলায় না বশেমুরবিপ্রবি’র কেন্দ্রীয় মন্দিরের

যুথি সাহা,  বশেমুরবিপ্রবি : ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ২০১৪ সালের ১০ ডিসেম্বর। কর্তৃপক্ষের ছিলো বারংবার আশ্বাস। উপাচার্য যায়, উপাচার্য আসে। কিন্তু প্রত্যাশাতেই সীমাবদ্ধ থাকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় মন্দির নির্মাণ কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পশ্চিম দিকে প্রথম উপাচার্য প্রফেসর ড. খায়রুল আলম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ফাঁকা মাঠের উত্তরে স্থাপিত ভিত্তিপ্রস্তরটির এখন প্রায় জীর্ণ দশা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ভিত্তিপ্রস্তর স্থাপনের এতোদিন পরেও মন্দিরের উন্নয়নে কর্তৃপক্ষের নজর না থাকার বিষয়টি দুঃখজনক।  সাবেক  উপাচার্য ড. খোন্দকার নাসিরুদ্দিন বলতেন যে, কয়েক কোটি টাকার ব্যয়ে মন্দির নির্মিত হবে। কিন্তু কখনো স্বচক্ষে মাস্টার প্ল্যানে কতো বাজেট আছে কাগজে কলমে তা দেখিনি।
২০১৮ সালের ২২ জানুয়ারি অস্থায়ী মন্দিরে আয়োজিত সরস্বতী পূজার অনুষ্ঠানের বক্তৃতায় তৎকালীন প্রফেসর ড. খোন্দকার নাসিরুদ্দিন বলেছিলেন, বর্তমানে যেখানে মন্দির আছে  এটা মাস্টারপ্লানের জায়গা না। পাশের ফাঁকা মাঠের দিকে নির্দেশ করে তিনি বলেছিলেন,  এখানে বড় করে নির্মিত হবে মন্দির, পরবর্তী উন্নয়ন বাজেট পাশ হয়ে আসলেই কাজ শুরু হবে। আর খেলার মাঠ হবে অন্য জায়গায়।
তবে পরবর্তীতে ২০১৮ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি নতুন প্রকল্পের পাশাপাশি পুরাতন প্রকল্প সংশোধন করে বাজেট হয় সর্বমোট ২৫০ কোটি ৫৬ লাখ টাকা। এতেও মন্দিরের জন্য কোনো বাজেট আছে কিনা জানেন না বিশ্ববিদ্যালয়ের গতমাসে যোগদান করা নতুন উপাচার্য ড. এ. কিউ. এম. মাহাবুব। জানতে চাইলে তিনি বলেন, ‘এটার বাজেট সম্পর্কে এখনো কিছু জানি না। তবে একটা মসজিদ ও একটা মন্দির মাস্টার প্ল্যানে আছে। আর মাস্টার প্ল্যানে থাকলেই বাজেট থাকার কথা।’
বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের প্রচার  সম্পাদক শেখর সরকার জানান, ‘বর্তমানে যে মন্দির আছে, এটা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে করা।  এর অবস্থা এক প্রকার জরাজীর্ণ এবং নিরাপত্তা ঝুঁকিতে আছে। একটা বিশ্ববিদ্যালয়ের মন্দির যেরকম হওয়া দরকার তার কিছুই এখানে নেই।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের  উন্নয়ন সম্পর্কে সনাতন সংঘের সাধারণ সম্পাদক প্রীতিশ বিশ্বাস প্রত্যাশা করে বলেন,  ‘বর্তমান অস্থায়ী মন্দিরটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের প্রনামী থেকে তৈরি করা। যদিও বিশ্ববিদ্যালয় থেকে কিছু প্রনামী দেওয়া হয়েছিলো। আমাদের বর্তমান উপাচার্যের  কাছে বিনীত আবেদন থাকবে আমাদের পূর্নাঙ্গ মন্দির নির্মান করে দিয়ে বিশ্ববিদ্যালয় এর সকল সনাতনীদের প্রার্থনার সুযোগ করে দিবেন।’
আলোকিত প্রতিদিন/৬ অক্টোবর-২০২০/জেডএন

গোপালপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলিত হয় না

একেএম ফারুক হোসাইন, নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলিত না হওয়ার অভিযোগের ভিত্তিতে সরজমিনে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে জাতীয় পতাকা উত্তোলনের কোনো দৃশ্য পরিলক্ষিত হয়নি। এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন ভূমি সহকারী হাজেফ মোহাম্মদের বক্তব্য জানতে চাইলে, উত্তেজিত হয়ে তিনি বলেন, পতাকা উত্তোলন আমার বিষয় না। আপনারা যা পারেন করেন গিয়ে। বাংলাদেশের প্রতিটি পত্রিকায় এই সংবাদটি ছাপিয়ে দিন। পরে বলেন, পতাকার বিষয়টি এ অফিসের মালি দেখভাল করে । প্রতিষ্ঠান প্রধান হিসেবে তার ব্যর্থতার দায়ভার মালির উপর চাপিয়ে দেয়ায় উপস্থিত স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার তৈার হয়।

এ বিষয়ে বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুল হাসান জানান, পতাকা উত্তোলনের বিষয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। এর পরেও যদি পতাকা উত্তোলন করা না হয় তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: কামরুল হুদা মিন্টু ক্ষোভ প্রকাশ করে অভিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, পতাকা উত্তোলন না করা অপরাধ। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য জাতীয় পতাকা অবমাননা আইনে কারাদন্ডের পাশাপাশি অর্থদন্ডের বিধান রাখা আছে।

 

আলোকিত প্রতিদিন/৬ অক্টোবর-২০২০/জেডএন

কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। আজ রোববার (৪ অক্টোবর) তিনি কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেন।
কক্সবাজার জেলা কারাগারে পরিদর্শনে গেলে নবাগত জেল সুপার মোহা: নেছার আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের স্বাস্থ্য সেবা, খাদ্য সরবরাহ, নিয়ম-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন৷

তিনি কারাবন্দীদের  উদ্দেশ্যে বলেন, পরিবার পরিজন ও ভবিষ্যত চিন্তা করে তারা যেন সংশোধিত হয়ে সুন্দর পথে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কারাগার শাস্তির নয় বরং সংশোধনের জায়গা। সে সুযোগ কাজে লাগিয়ে তিনি কারাবন্দীদের ভালো মানুষ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান করেন।

পরিদর্শনকালে ডিসি কামাল হোসেন  কারাবন্দীদের জন্য ৬ তলা  নির্মিতব্য নতুন ভবনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  নির্দেশন প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলি, কক্সবাজার জেলা কারাগারের নবাগত জেল সুপার নেছার আলম, জেলার মোস্তফা কামালসহ কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

কেবিনে নারীর সন্তান প্রসব : আজীবন যাতায়াত ফ্রি করলেন লঞ্চ মালিক

বরিশাল প্রতিনিধি : ঢাকা থেকে বরিশালগামী বিলাসবহুল এমভি এ্যাডভেঞ্জার-৯ লঞ্চের কেবিনে সন্তান প্রসব করেছেন এক মা। রবিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ২১০ নং কেবিনে সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে নবজাতক এবং তার মা শারীরীকভাবে পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন লঞ্চটির সুপারভাইজার মো: সাইফুল ইসলাম।

তিনি জানান, এটি অত্যান্ত আনন্দের সংবাদ। এ্যাডভেঞ্জার লঞ্চ ইন্ডাস্ট্রিজের সবাই খুশি হয়েছেন। এমনকি নিজাম শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিন (সিআইপি) সদ্য ভূমিষ্ঠ নবজাতক, তার মা এবং বাবার লঞ্চে যাতায়াতের ভাড়া আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। তারা এ্যাডভেঞ্জার লঞ্চে সবসময় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

সাইফুল ইসলাম আরও জানান, লঞ্চ মালিকের স্ত্রী খুশি হয়ে পুরো পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসা খরচ নিয়েছেন। তাছাড়া নবজাতকের নাম নিজাম শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিন সিআইপির নামের সাথে মিলিয়ে নুসাইবা রাখা হয়েছে।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সেখানে তার স্ত্রী ফাহিমা বেগমকে চিকিৎসকরা জানিয়েছেন চলতি মাসের ২২ তারিখ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য সময়। সে কারণে আগেই গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য শনিবার ঢাকা থেকে এ্যাডভেঞ্জার লঞ্চে ওঠেন।

তারা ডেকে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে ফাহিমা বেগমের প্রসব বেদনা শুরু হলে লঞ্চ স্টাফরা লঞ্চে প্রসূতি অভিজ্ঞ কারও সন্ধানে মাইকিং করেন। এতে সারা দিয়ে দুইজন নারী এগিয়ে আসেন। সংবাদ পেয়ে ছুটে আসেন লঞ্চে অবস্থানকারী শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা: শাহনাজ শারমীন।

অসুস্থ্য ফাহিমাকে দ্রুত ২১০ নং কেবিনে নেওয়া হয়। সেখানে লঞ্চ স্টাফ, সাহায্যকারী ধাত্রী এবং শিশু বিশেষজ্ঞ ডা: শাহনাজ শারমীনের সহায়তায় সুস্থ এক কন্যা শিশুর জন্ম দেন ফাহিমা।

ফোরকান হাওলাদার বলেন, আমার স্ত্রী ও সন্তান সুস্থ আছেন। আল্লাহর কাছে শুকরিয়া আমাকে নদীর মধ্যে বসেও সহায্যের জন্য এতো মানুষ পাঠিয়েছেন। তিনি বলেন, সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও তার মায়ের শারীরীক অবস্থা পরীক্ষা করে তারপর আমরা গ্রামের বাড়িতে ফিরবো।

আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

দেশের কোনো ত্রাণ বিতরণে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

মো: আলী হোসেন, সাভার : দেশের কোনো ত্রাণ বিতরণকালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ সময় আরও বলেন, দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আজ থেকে বন্যার্ত ওইসব এলাকায় পানি কমতে শুরু করেছে আশাকরা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বন্যার্ত এলাকার মানুষদের মাঝে সরকার প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাইফুল মিলন, গাইবান্ধা : গাইবান্ধা জেলার বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দু:স্থ অসহায় মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করার লক্ষ্যে সদর উপজেলার পুলবন্দি ঈদগাহ মাঠে রোববার ফ্রি মেডিকেল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সদর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এই ক্যাম্পের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্ত্তী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, গাইবান্ধা সদর এর আহবায়ক হুসেইন মোহাম্মদ জীম, সদস্য সচিব একে প্রামানিক পার্থ, সিয়াম, ইমন, মুন্না, সেতু, চন্দন, মুকুট, আওলাদ, আবিদ প্রমুখ।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষুধ বিতরণ, বিনামূল্যে ব্লাড প্রেসার নির্ণয়, করোনা প্রতিরোধে সচেনততা সৃষ্টি, বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ঔষধ, বিনামূল্যে মাক্স বিতরণ। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শরিফুল ইসলাম, গাইবান্ধা হাসপাতালের আরওএমও ডা: মো. সাজিদুর রহমান, মেডিকেল অফিসার ডা: মরিয়ম আখতার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: তন্ময় নন্দী। ক্যাম্পে সদর উপজেলার ফলিয়া, গোদারহাট, মিতালী বাজার এলাকার ৩০০ নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

চিরিরবন্দর উপজেলায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

পিসি দাস, দিনাজপুর : “ধর্ম যার যার- উৎসব সবার” -এই শ্লোগানকে সামনে রেখে রোববার (৪ অক্টোবর) চিরিরবন্দর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু হলে আসন্ন দূর্গাপূজা সুষ্ঠ, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৬টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা কমিটির আহ্বায়ক শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ, চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চিরিরবন্দর উপজেলা পরিষদের পিআইও মো: মনোয়ারুল ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, করোনা ভাইরাসের কারনে আসন্ন দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে পূজার উৎসব পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ১৪৬টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক নিজ দায়িত্বে স্বাস্থবিধি মেনে চলে পূজার সকল অনুষ্ঠান পালন করতে হবে। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে কোনো সমস্যা দেখা গেলে অবশ্যই আমাদের জানাতে হবে।

 

আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

আখ বিক্রয়ের পাওনা টাকার দাবিতে মধুখালীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সাগর চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা :  আজ রোববার (৪ অক্টোবর) ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে আখচাষীদের আখ বিক্রয়ের পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো: সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ঢাকা-খুলনা মহাসড়কের ব্যাংক পাড়া এলাকায় আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলণে বক্তব্য রাখেন বিশিষ্ট আখচাষী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: রেজাউল হক বকু,ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা ও আখচাষী মো: নজরুল ইসলাম, বিশিষ্ট আখচাষী ও উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক মো: অহিদুজ্জামান বাবলু মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, আখচাষী আব্দুল হাই বাশিসহ প্রমুখ । মানববন্ধন পরবর্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি মো: সফিকুল ইসলাম খান।
উলে­খ ফরিদপুর চিনিকলে ২০১৯-২০২০ মাড়াই মৌসমে ৮৫হাজার ১শ ২৬মেট্রিক টন চাষীরা আখ বিক্রয় করেছেন চিনিকল কর্তৃপক্ষের কাছে। ২৯ফেব্র“য়ারী ২০২০ খ্রি:তারিখে মিলে মাড়াই বন্ধ হয়। তখন আখচাষীদের পাওনা টাকার পরিমান ছিল প্রায় ১০ কোটি টাকা। বর্তমান আখচাষীদের চিনিকলের কাছে পাওনা ১ কোটি ৬৫ লক্ষ এবং আখচাষী কল্যাণ সংস্থার পাওনা ২২ লক্ষ টাকা বলে লিখিত বক্তব্যে উলে­খ করেন ।

 

আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন

মেগা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

বিনোদন ডেস্ক : তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাসের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, মাসুম আজিজ, আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আ.খ.ম হাসান, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তাা, মামুনুর রশীদ প্রমুখ।

নাটকটি প্রচার হচ্ছে চ্যানেল আই-তে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।

আলোকিত প্রতিদিন/৩ অক্টোবর-২০২০/জেডএন

যৌথ আয়োজনে শুরু হলো বিসিক ও প্রিজম প্রকল্পের দু’টি প্রশিক্ষণ কোর্স

সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকায় শুরু হলো ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট- শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। শনিবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের আন্তর্জাতিক মডিউলে এ আবাসিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সারাদেশে বিসিক কর্মকর্তা, যারা উদ্যোক্তা উন্নয়ন কোর্স পরিচালনা করেন এবং উদ্যোক্তাদের সহায়তা প্রদান করেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ। যাতে তারা বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র ও কার্যালয়গুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করতে পারেন। প্রিজম প্রকল্পের সহায়তায় বিসিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানদন্ড অনুসারে একটি প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে। সারাদেশের বিসিক কার্যালয়গুলোতে এ অনুসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা শুরু হয়েছে। প্রিজম প্রকল্পের দু’জন সিনিয়র এক্সপার্ট আবদুল ওয়াদুদ ও কোহিনূর ইয়াসমিন ৬ দিনের এ প্রশিক্ষণ পরিচালনা করছেন। ৩০ জন বিসিক কর্মকর্তা এতে অংশ গ্রহণ করছেন। ৮ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

অন্যদিকে বিসিক ও প্রিজম প্রকল্পের আয়োজনে ‘স্ট্রাটেজিকপ্লান’ বিষয়ক তিন দিনব্যাপী আরেকটি আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এটিও শনিবার সকালে স্কিটির প্রশিক্ষণ কক্ষে শুরু হয়েছে। এ প্রশিক্ষণে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। আজ ৩ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ।