আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2504

বরগুনায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত, ২৫ হাজার টাকা জরিমানা আদায়

সংবাদদাতা, পটুয়াখালীঃ বরগুনা সদর থানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় উপজেলার গৌরিচন্না বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং বরগুনা এর যৌথ উদ্যোগে ফামের্সীতে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে ১। মেসার্স মৃধা মেডিকেল হল এর মালিক মোঃ এনামুল হক(৩০), পিতা-মোঃ কনু মৃধা, সাং- গৌরিচন্না বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ১০,০০০/- টাকা, ২। মা মেডিকেল হল এর মালিক মোঃ শাহিন ইসলাম হাওলাদার(৩৫), পিতা-মৃত আঃ আজিজ হাওলাদার, সাং-গৌরিচন্না বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা, এবং ৩। মেসার্স ভাই ভাই মেডিকেল হল এর মালিক দুলাল চন্দ্র শীল(৫০), পিতা-গৌর চন্দ্র শীল, সাং-গৌরিচন্না বাজার, থানা-সদর, জেলা-বরগুনাকে ১০,০০০/- টাকা সহ সর্বমোট ২৫,০০০/- টাকা টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। এব্যাপারে পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ 

বীরগঞ্জে স্কুল শিক্ষকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): বীরগঞ্জে (১২ অক্টোবর) বিকেলে প্রাইমারী স্কুল শিক্ষকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের ক্ষীতিষ চন্দ্র রায়ের পুত্র ও মরিচা ইউনিয়নের লোটন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম রায় (৩৫) শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে এসআই স্বপন পালসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করে। মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ইউপি সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। প্রাথমিক ভাবে মৃত্যুর কারন জানা যায়নি। তবে এহেন আত্মহত্যার ঘটনায় শিক্ষক সমাজ সহ এলাকার সুধীমহলে শোকের ছায়া নামে।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ

সদরপুরের ঢেউখালি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে ভবন নির্মাণের অভিযোগ

শরিফুল হাসান, ফরিদপুরঃ আইন- কানুন না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারীর বিরুদ্ধে। জমি দখল, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এমনকি বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ও পাওয়া গেছে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন এর রামসুন্দর এর ডাঙ্গি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান শেখ, আলমাস শেখ ও তার পরিবারের সদস্যদের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করে আসছিলেন চেয়ারম্যান ওমর ফারুক বেপারী। পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে মামলা করলে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু চেয়ারম্যান ফারুক ১৪৪ ধারা ভঙ্গ করে ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছেন। শনিবার সরেজমিনে গিয়ে ভবন নির্মাণ এর সত্যতা পাওয়া যায়। মামলার বাদি শেখ খোরশেদ  এর ভাই আব্দুল মান্না শেখ বলেন, আমার ৪৮ শতাংশ সহ আমার ভাইদের ২৫ শতাংশ মোট ৭৩ শতাংশ জমি চেয়ারম্যান দখল করে নিয়েছেন এবং সেখানে ভবন নির্মাণ করছেন। গত ৪ অক্টোবর এ অন্য আর একটি দেওয়ানি মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত থেকে বলা হয়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থি্তীবস্থা বজায় রাখতে বলা হয়। মামলা নং দেওয়ানি-১২৮/১১। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, তিনি যে জমিতে ভবন নির্মাণ করছেন সে জমিতে ১৪৪ ধারা জারি হয়নি। এ বিষয়ে সদরপুর থানার ইন্সপেক্টর( তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, উভয় পক্ষকেই নোটিশ  দেওয়া হয়েছে, এবং শান্তি বজায় রাখতে বলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ

নোয়াখালীর সেনবাগে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় আহত হয়েছেন একজন। সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড নন্দিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত আব্দুর রহিম (৩৮) ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ডাকাতিকালে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে নন্দিরপাড় গ্রামের প্রবাসী আশরাফ হোসেন মোহনের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল মোহনের ঘরের ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা মালামাল লুট করে ঘরের প্রধান দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় প্রবাসী মোহন পেছনে থাকা ডাকাত সদস্য আব্দুর রহিমকে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে দরজা বন্ধ করে দেয়। ঘরে আটকে যাওয়া ডাকাত আব্দুর রহিমের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে সে মোহনকে ছোরা দিয়ে আঘাত করে।মোহনের চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে বাইরে থাকা ডাকাতরা পালিয়ে যায়।পরে লোকজনের সহযোগিতায় ডাকাত রহিমকে আটক করে পুলিশে খবর দেয়।আহত ডাকাত আব্দুর রহিম ও প্রবাসী মোহন সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রবাসী আশরাফ হোসেন মোহন জানান, ডাকাত আব্দুর রহিমকে আটক করা গেলেও তার অন্য সদস্যরা ঘরের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।তাদের উপস্থিতি টের পেয়েও জীবন রক্ষার্থে আমরা প্রথমে বাধা দেইনি। সুযোগ বুঝে কৌশলে এক ডাকাতকে আটক করতে সক্ষম হই। সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, আহত ব্যক্তি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ

নাওডাঙ্গা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নকে উপজেলার প্রথম ইউনিয়ন হিসেবে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় পশ্চিম ফুলমতি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়। এতে আরও বক্তব্য  রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী হানিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, নাওডাঙ্গা ইউনিয়নের কাজী সোলায়মান আলী প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল হানিফ সরকার।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ

সাভারে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলী হোসেন, সাভারঃ সাভারে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে সাভার পৌরসভার ওয়াবদা রোডের শ্রমিক লীগের অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে সকল নেতাকর্মীরা কেক কেটে দিনটিকে উদযাপন করেন। অনুষ্ঠানে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শওকত হোসেন বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশ বাসীর কাছে দোয়া চাই এবং সেই সাথে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে যতদিন বেঁচে থাকবেন এবং দেশ পরিচালনা করবেন ততদিন দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।তিনি আরো বলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কর্মীদের দিকনির্দেশনা মেনে সব সময় কাজ করে যাচ্ছে। এসময় সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শওকত হোসেন,সহ-সভাপতি আব্দুল আজিজ,পৌর শ্রমিক লীগের আহ্বায়ক কবির হোসেন,যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমার শাহিন,শ্রমিক লীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ 

কলাপাড়ায় ডাক্তারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় অবৈধভাবে, পেশায় অনিয়ম ও দুর্নীতি করে একই এলাকায় বছরের পর বছর চাকুরীর সুবাদে হাসপাতালে্র ডাক্তার নিজের নামে বাগান বাড়ী ও প্রাইভেট ক্লিনিক গড়ে তুলেছে। কলাপাড়া হাসপাতালে চিকিৎসকদের গাফেলতিতে অহরহ রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। জরুরী সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর দেয়া নৌ-এ্যামবুলেন্সটি বিকল হয়ে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। এসব নিয়ে ফেসবুকে স্ট্যাটাসসহ প্রতিবাদ করায় উল্টো মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে । এসকল অভিযোগ, অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে শুক্রবার (৯ অক্টোবর) কলাপাড়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সাংসদ পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মহসিন উদ্দীন হিমন ও ভূক্তভোগীরা। ডাক্তারের অবহেলায় রোগী জবেদা বেগম (৭০)’র মৃত্যু এবং মৃত রোগীর স¦জনদের নামে ডাক্তারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে প্রেসক্লাবের সামনে শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হিমন ছাড়াও বক্তব্য রাখেন মৃত রোগীর স্বজন নেছারউদ্দিন খোকন, মরিয়ম পাখি, ইসরাত জুবায়ের, জিয়াউদ্দিন মিয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, বাবুল মিয়া প্রমূখ। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহসিন উদ্দিন হিমন আরও বলেন, বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় আমার চাচী জবেদা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তনিমা পারভিন রুনা দায়সারা গোছের চিকিৎসা দিয়ে তাকে বরিশাল রেফার করেন। চাচী জবেদা বেগম যখন শ^াসকষ্টে ছটফট করছিল তখন চাচাতো ভাই-বোনেরা ডাক্তারের যথাযথ সহায়তা পায়নি। তখন অপর একজন ডাক্তারের কক্ষে কর্তব্যরত চিকিৎসক খোশগল্পে মেতেছিল। চিকিৎসা সেবার জন্য বার বার অনুরোধ করার পরও ডাক্তার রোগীকে রেফার করা হয়েছে বলে তার দায়িত্ব শেষ করেন। এনিয়ে তর্ক বিতর্ক সহ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে উপায় না পেয়ে এ্যাস্বুলেন্সে বরিশাল নেয়ার পথে আমতলী যাওয়ার আগেই আমার চাচী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর আমরা সবাই মিলে মরদেহ দাফন-কাফনে ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় শুনতে পাই, ডাক্তার তনিমা পারভিন আমি সহ আমাদের ৪ ভাই, ১ বোন ও চাচাতো ভাইদের নামে কলাপাড়া থানায় সরকারি কাজে বাধা দান এবং ডাক্তারকে লাঞ্চিত করার অভিযোগ এনে মামলা করেছেন। ডাক্তারের নামে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ নেয়নি। সেখানে উল্টো আমাদেরকে আসামী করে মামলা করা হয়েছে। এ মামলা মিথ্যা, যা প্রত্যাহারের দাবিসহ দীর্ঘ বছর একই এলাকায় কর্মরত থেকে জমি জায়গা কিনে বাগান বাড়ী ও ক্লিনিক গড়ে তোলা ডাক্তারদের অপসারনের দাবী করেন তিনি। অপরদিকে ডাক্তার তনিমা তার মামলায় উল্লেখ করেছেন, যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে হৃদরোগে আক্রান্ত রোগী মৃত জবেদা বেগমকে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল নিয়ে হৃদরোগ বিভাগে ভর্তির তাগিদ দেয়া হয়েছে। রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানো হয়। এসময় রোগীর কাছে গেলে আসামিরা তাকে লাঞ্চিত ও ধাওয়া করে। চিকিৎসায় কোন ত্রুটি ছিলনা বলেও দাবি করেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে কলাপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, মৃত রোগী জবেদা বেগম সাবেক প্রয়াত এমপি আনোয়ার-উল-ইসলামের ভাই আমিরুল ইসলামের স্ত্রী।

আলোকিত প্রতিদিন/৯ অক্টোবর’২০/এসএএইচ

নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাসুদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ সদরের খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া বাজার সংলগ্ন সাহাপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার কুমাড়পাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান এই মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গত দুদিন আগে নিখোঁজ হন মাসুদ। এরপর অনেক খোঁজাখুজিঁ করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার ভোরে নামাজ শেষে কুমারপাড়া বাজারের পিছনে একটি পুকুরে যুবকের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে এসে পঁচে গলে বিকৃত হয়ে যাওয়া ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/৯ অক্টোবর’২০/এসএএইচ

ফুলবাড়ীতে পাকা সড়ক সংস্কারের অভাবে বিলীনের পথে, ভুগান্তিতে এলাকাবাসী

মোস্তাফিজার রহমান,ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক সংস্কারের অভাবে বিলীনের পথে। সড়ক নির্মাণের ১ যুগেরও বেশি সময়েও হয়নি সড়কের সংস্কার কাজ। অযত্ন আর অবহেলায় বর্তমানে সড়কজুরে তৈরী হয়েছে বড় বড় গর্ত। সড়কের দুপাশের মাটি ধ্বসে গিয়ে সরু হয়ে গেছে সড়ক ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কোথাও কোথাও সড়কের পাকা অংশের চিহ্নই খুঁজে পাওয়া যায় না। পাকা সড়কের চিহ্ন খুঁজে পাওয়া না গেলেও জীবন জীবিকার দিশা খুঁজতে এ সড়ক দিয়েই ছুটতে হয় আশপাশের গ্রামের ৮ হাজারেরও বেশি মানুষকে। সড়কটির বেহালদশার কারণে বর্তমানে চলাচলের চরমভোগান্তি নিয়ে যাতায়ত করতে হয়, বড়লই বহুমূখী উচ্চ বিদ্যালয়, বড়লই ১নং সরকারী প্রাথমিক, বড়লই ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসা, বড়লই অটিস্টিকস স্কুল, বড়লই হাফেজীয়া মাদ্রাসা, বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা মহাবিদ্যালয়, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়ভিটা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এলাকাবাসী মহির উদ্দিন ব্যাপারী, আব্দুর রাজ্জাক খন্দকার, নজরুল ইসলাম, আশরাফুল আলম, আমিনুল ইসলাম, রাজু আহমেদ, রফিকুল ইসলাম,  রুবেল খন্দকার বলেন- সড়কটি দীর্ঘদিন হতে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে গেছে। আমরা সড়কের বেহালদশায় সীমাহীন দুর্দশায় জীবন-যাপন করছি।  এ সড়কেই আমাদেরকে বড়লই বাজার, ওয়াপদা বাজার, আমসা-আ বাজার, বড়ভিটা বাজার, বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিস, বড়লই ডাকঘর, বড়লই কমিউনিটি ক্লিনিক, বড়ভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা সদর এবং উপজেলা সদর হাসপাতালে যেতে হয়। এ অঞ্চলের মানুষের কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের একমাত্র অবলম্বন সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা। সড়কটি সংস্কারের বিষয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন- সড়কটির সংস্কারের জন্য আমি বিগত তিন বছর যাবত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। এটি ভিলেজ টাইপ রোড বি ক্যাটাগরির হওয়ায় বরাদ্দ পেতে বিলম্ব হচ্ছে। এবারও সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি তারা এ সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

আলোকিত প্রতিদিন/৯ অক্টোবর’২০/এসএএইচ

সাভারে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত    

আলী হোসেন, সাভারঃ “ধর্ষনের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড,নারী ও শিশু ধর্ষন বন্ধ কর,সুন্দর মানবিক সমাজ গড়”  এ প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে সাভারে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রেডিও কলোনি মডেল স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রেডিও কলোনি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী বলেন দেশের ধর্ষণ বন্ধ করতে হলে শুধু সরকার একা দায়িত্ব নিলে হবে না,সমাজের যার যার অবস্থা থেকে নারী ও পুরুষের সমান দায়িত্ব পালন করতে হবে এবং সচেতন হতে হবে।জন সচেতনতা সৃষ্টির লক্ষে সমাজের জনপ্রতিনিধি,শিক্ষক,ইমামকেও  বিশেষ ভূমিকা রাখতে হবে। “ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড” সরকারের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাঈদ হোসেন চৌধুরী (শাওন) বলেন বাংলার মাটিতে ধর্ষকদের কোন স্থান নেই।মুজিববর্ষের অঙ্গীকার ধর্ষন মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। মানববন্ধনে উপস্থিত ছিলেন রেডিও কলোনি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী,সিনিয়র শিক্ষক খুরশীদা আক্তার,এ.কে এম নিজাম উদ্দিন,অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাঈদ হোসেন চৌধুরী (শাওন),কোঃভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,কোঃভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন জিসান,অর্থ সম্পাদক বোরহান উদ্দিন,সহ-সম্পাদক আতিকুর রহমান, বিঃপ্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রাবিয়ান।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃরশিদ বেপারী,আরাফাত আহম্মেদ, আজনান, লিখন, সাব্বির,মৌমিতা প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৯ অক্টোবর’২০/এসএএইচ