আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 98

প্রথমবারের মতো ‘ড্যান্সিং’সেজ্জিল ক্ষে*পণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ নামে পরিচিতি পাওয়া সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন।

গতকাল রবিবার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। রবিবার ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১৬তম দিন পেরিয়েছে।

‘নৃত্যরত ক্ষেপণস্ত্র’ ছাড়াও সেজ্জিলের আরও দু’টি নাম আছে— সাজ্জিল এবং আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র , যা সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুই স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণনের সময় ‘সলিড জ্বালানি’ ব্যবহার করা হয় এবং এটির হাই-অল্টিচ্যুড ম্যানুয়েভারিং সক্ষমতার জন্য একে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল বলা হয়ে।

যুক্তরাষ্ট্রের থিংকট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনারল স্টাডিজের তথ্য অনুসারে, সেজ্জিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ ১৮ মিটার (প্রায় ৫৫ ফুট), ব্যাস ১ দশমিক ২৫ মিটার (প্রায় সাড়ে ৪ ফুট) এবং ওজন ১২ হাজার ৬০০ কেজি।

গত নব্বইয়ের দশকের সেজ্জিল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান, ২০০৮ সালে তা শেষ হয় । ওই বছরই প্রথমবারের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি।

সেজ্জিলের দু’টি সংস্করণ আছে— সেজ্জিল-১ এবং সেজ্জিল-২। প্রথমটি স্বল্পপাল্লার, দ্বিতীয়টি মাঝারিপাল্লার। গত রবিবার সেজ্জিল-২ নিক্ষেপ করেছে ইরান।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মনিরুল 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া। ১৫ মার্চ রবিবার কক্সবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এন.এম. সাজেদুর রহমান।
ঐদিন বিকেল ৪ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত ফেব্রুয়ারি ২০২৬ সালের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।এতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় অস্ত্র ও ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামু থানার মনিরুল ইসলাম ভুঁইয়া।
সভায় পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জেলার সকল থানার ওসির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, রামু থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছি।যোগদানের পর থেকে চুরি, ছিনতাই রোধে রাত্রিকালীন টহল জোরদার করেছি।মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে থানার সকল স্টাফদের সহযোগিতায় তা বাস্তবায়নে চেষ্টা করেছি।
সর্বোপরি কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক কার্যক্রম এ পুরস্কার অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে রামু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তি শৃঙ্খলা বিরাজমান এবং চোরাচালান রোধে আমার কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম

১১ রানের রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক:

২৯১ রানের লক্ষ্যে সালমান আলী আগা সেঞ্চুরিতে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। ৪৮তম ওভারে তাকে ১০৬ রানে থামান তাসকিন আহমেদ। তখন মনে হচ্ছিল ম্যাচ বুঝি এখানেই শেষ। কিন্তু শেষ দুই ওভারে যখন ২৮ রান প্রয়োজন তখনই মোস্তাফিজের ৪৯তম ওভারে দুটি ছক্কা মেরে আবারও রোমাঞ্চকর পরিস্থিতির জন্ম দেন শাহীন আফ্রিদি। তার ওপর মারাত্মক চোটআঘাতও পান মোস্তাফিজ। তার পরও ওই ওভারের শেষ বলে হারিস রউফকে (১) ফিরিয়ে পাকিস্তানকে খাদের কিনারে ফেলে দেন কাটার মাস্টার। নবম উইকেট পতনের পর ৬ বলে সমীকরণ দাঁড়ায় ১৪ রানের। কিন্তু শেষ ওভারে রিশাদের ঘূর্ণিতে আর পেরে উঠেননি শাহীন। স্নায়ুর লড়াইয়ে বড় শট খেলতে চেষ্টা করলেও মাত্র দুই রান নিতে পেরেছেন পাকিস্তান অধিনায়ক। তার ওপর শেষ বলে স্টাম্পড হওয়াতে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়েছে। বাংলাদেশ পেয়েছে ১১ রানের রোমাঞ্চকর এক জয়। তাতে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত হয়েছে মিরাজদের।

বাংলাদেশের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স ছিল তাসকিন আহমেদের। ৪৯ রানে ৪ উইকেট নেন তিনি। ৫৪ রানে তিনটি নেন মোস্তাফিজুর রহমান। ৬২ রানে দুটি নেন নাহিদ রানা। একটি শিকার করেছেন রিশাদ হোসেন।

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শুরুতে তানজিদ তামিমের ১০৭ রানে ভর করে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ১৭ রানে তিন উইকেট হারিয়েই বিপদে পড়ে পাকিস্তান। ৬৭ রানে চতুর্থ উইকেট পতনের পর ম্যাচে প্রাণ ফেরাতে থাকেন সালমান আগা ও সাদ মাসুদ। ৭৯ রানের জুটিতে লড়াই করছিলেন তারা। সাদ মাসুদ ফিরলে তার পর সালমানের ১০৬ রানের লড়াকু সেঞ্চুরিতে জয়ের সম্ভাবনা জাগায় পাকিস্তান। তার বিদায়ের পর শাহীনের মিনি ঝড় রোমাঞ্চ ছড়ালেও বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত পাকিস্তান পরাস্ত হয়েছে।

শেষ দিকে লড়াইটা জমিয়ে তুলেছিলেন সালমান আগা। সেঞ্চুরিতে প্রান্ত আগলে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। ৪৮তম ওভারে তাকে ১০৬ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। মেরে খেলতে গিয়ে আগা ৯৮ বলের ইনিংস খেলে ফিরেছেন। তাতে ছিল ৯টি চার ও ৪টি ছয়।

৬৭ রানে চতুর্থ উইকেট পতনের পর ম্যাচে প্রাণ ফেরাচ্ছিলেন সালমান আগা ও সাদ মাসুদ। ৭৯ রানের জুটিতে লড়াই করছিলেন তারা। কিন্তু ৩১.২ ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে এই জুটি ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। ৪৪ বলে ৩৮ রান করা সাদ মাসুদকে বোল্ড করেছেন কাটার মাস্টার। তাতে ১৬১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে আরও বিপদে পড়েছে পাকিস্তান।

তৃতীয় উইকেট পতনের পর ধাক্কা সামাল দিতে ঘোরির সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন আব্দুল সামাদ। ঘোরির প্রতিরোধ ভাঙার পর স্থায়ী হয়নি সামাদের ইনিংসও। ১৭.৪ ওভারে সামাদকে লিটনের গ্লাভসবন্দি করান মোস্তাফিজুর রহমান। পাকিস্তানি ব্যাটার ৪৫ বলে করেছেন ৩৪ রান। তাতে ছিল ৫টি চার।

২৯১ রানের লক্ষ্য দিয়ে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬ রানে ফিরেছেন ওপেনার সাহেবজাদা ফারহান (৬)। পরের ওভারে আঘাত হানেন নাহিদ রানা। আগ্রাসী হতে চাওয়া মাজ সাদাকাতকেও গ্লাভসবন্দি করান তিনি। পরের ওভারে তাসকিন আবারও আঘাত হানলে ৩ ওভারেই বিপদে পড়ে যায় পাকিস্তান। নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ৪ রানে বোল্ড করেছেন তিনি। পাকিস্তান তৃতীয় উইকেট হারায় ১৭ রানে!

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিক দল। যার মূল মঞ্চ গড়ে দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১০৭ বলে করেছেন ১০৭ রান। দলীয় ১৯৪ রানে তার বিদায়ের পর ইনিংস টেনে নেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তাদের ব্যাটেই স্কোর আড়াইশ পার হয়েছে। লিটন ৪১ রানে আউট হলে হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে গেছেন। অবশ্য যেভাবে শেষ দিকে জ্বলে ওঠার দরকার ছিল, সেটা পারেননি।

পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন হারিস রউফ। ৫২ রানে ৩ উইকেট নেন তিনি। একটি করে নেন শাহীন আফ্রিদি, আবরার আহমেদ।

শুরু থেকে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন তানজিদ হাসান। তার আগ্রাসী ব্যাটিংয়েই বাংলাদেশ দ্রুত গতিতে রান তুলেছে। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৬.২ ওভারে তাকে ১০৭ রানে থামিয়েছেন আবরার আহমেদ। কাট করতে গিয়ে শাহীনের কাছে ক্যাচ দেন তানজিদ। তার ১০৭ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছয়।  শুরু থেকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মূলত ওপেনার তানজিদ হাসান। তার আগ্রাসী ব্যাটেই বাংলাদেশ ৩৩ ওভারে ২ উইকেটে ১৭৭ রান তুলেছে। যার মধ্যে একশ রান করেছেন তানজিদ। তিনি ৯৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

সাইফ হাসানের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়েও জুটি গড়েন তানজিদ হাসান। প্রান্ত আগলে মূল দায়িত্বটা পালন করছেন তিনি। তবে ২৯.২ ওভারে শান্তকে এলবিডাব্লিউতে ফিরিয়ে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন হারিস রউফ। রিভিউ নিয়েও লাভ হয়নি। শান্ত ৩৪ বলে ৩ চারে করেছেন ২৭ রান।

সাইফ হাসান ও তানজিদ হাসান মিলে দারুণ শুরু এনে দিয়েছিলেন। দুই ওপেনারের ব্যাটে ১৮ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ১০৫ রান। দুজনের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন তানজিদ। তবে ১৮.১ ওভারে আক্রমণাত্মক হওয়ার মাশুল দিয়েছেন সাইফ। শাহীনের বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ৩৬ রানে বোল্ড হয়েছেন তিনি। সাইফের ৫৫ বলের ইনিংসে ছিল ৩টি চার।

মিরপুরে রবিবার সিরিজ নির্ধারণী লড়াই। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অবশ্য টস জিততে পারেনি বাংলাদেশ। আগের দুই ম্যাচে টস জিতলেও শেষ ওয়ানডেতে টস হেরেছে। তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিক দল। বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে গুটিয়ে যায়। আর ১২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে শাহীন আফ্রিদির দলগত ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন হুসেইন তালাত। জায়গা হয়নি শামিল হুসেইনেরও। দলটায় পরিবর্তন তিনটি। মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন আবরার আহমেদ। অভিষেক হচ্ছে গাজী ঘোরি ও সাদ মাসুদের। বাংলাদেশ অবশ্য পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ৫০ ওভারে ২৯০/৫ (আফিফ ৫*, হৃদয় ৪৮*; সাইফ ৩৬, শান্ত ২৭, তানজিদ ১০৭, লিটন ৪১, রিশাদ ০)

পাকিস্তান ৫০ ওভারে ২৭৯/১০ (আবরার ০*; ফারহান ৬, সাদাকাত ৬, রিজওয়ান ৪, ঘোরি ২৯, সামাদ ৩৪, সাদ ৩৮, ফাহিম ৯, সালমান ১০৬, রউফ ১, শাহীন ৩৭)

ফল: বাংলাদেশ ১১ রানে জয়ী।

সিরিজ- বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচ ও সিরিজসেরা: তানজিদ হাসান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।

আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম

নেতানিয়াহুকে হত্যা*র শপথ নিলো ইরানের বিপ্লবী গার্ড!

আলোকিত প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ রোববার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে আরো বলা হয়, আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীরা।

এদিন আইআরজিসির পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব।

আলোকিত প্রতিদিন/এপি

মাদারীপুরে গৃহবধূ সাথী হ*ত্যার বিচার ও ল*ম্পট শ্ব*শুরের ফাঁ*সির দাবিতে মানববন্ধন

আমান উল্লাহ আমান:

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ সাথী আক্তারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লম্পট শ্বশুর গোলাম নবী ব্যাপারীসহ জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
আজ ১৫ মার্চ রবিবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে উত্তর মহিষেরচর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত সাথীর স্বজনসহ এলাকার শত শত নারী-পুরুষ ও আলেম সমাজ অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে প্রধান আসামি লম্পট শ্বশুর গোলাম নবী ব্যাপারী, শাশুড়ি পেয়ারী বেগম এবং রাকিব মুন্সির গলায় ফাঁসির দড়ি পরানো ছবি প্রদর্শন করা হয়। ব্যানারে আসামিদের ধরিয়ে দিলে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়।
মানববন্ধনে ক্ষুব্ধ বক্তারা প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অল্প সময়ের মধ্যে যদি আসামিদের গ্রেফতার করা না হয়, তবে এখান থেকেই কঠোর দিকনির্দেশনা দেওয়া হবে এবং আমরা সকলে মিলে সেই কর্মসূচি পালন করব। খুনিদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, মাত্র সাত মাস আগে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামের কাইয়ুম ব্যাপারীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দুবাই প্রবাসী ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের মাত্র তিন দিনের মাথায় নতুন বউকে রেখে কাইয়ুম ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন বর্তমানে লিবিয়া প্রবাসী। স্বামী প্রবাসে চলে যাওয়ার পর শাশুড়ি অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার সুযোগে সাথীর ওপর কুনজর পড়ে তার আপন শ্বশুর গোলাম নবী ব্যাপারীর।
নিহতের পরিবারের অভিযোগ, দিনের পর দিন ওই পাষন্ড শ্বশুর সাথীকে কুপ্রস্তাব দিত, গায়ে হাত দিত এবং মানসিকভাবে চরম অত্যাচার করত। এই নিদারুণ লজ্জা ও নির্যাতন সহ্য করতে না পেরে ভেতরে ভেতরে গুমরে কাঁদছিলেন সাথী। এরপর গত ৭ মার্চ বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ির একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সাথীর নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে শ্বশুরবাড়ির সবাই পালিয়ে যায়।
এই ঘটনায় গত ৮ মার্চ নিহত সাথীর পরিবারের পক্ষ থেকে রুনা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৯) দায়ের করেন। পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় (পরস্পর যোগসাজশে হত্যা) দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শ্বশুর গোলাম নবী ব্যাপারীকে (৫০)। মামলার ২নং আসামি শাশুড়ি পেয়ারী বেগম (৪০) এবং এছাড়া অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ গুরুত্বের সাথে মামলাটির তদন্ত করছে। তবে আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

১৫ মার্চ রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ এবং বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এবং চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর এবং শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

জান্নাত আক্তার রিয়ার কবিতা: আলোকিত প্রতিদিন সত্যের অভিযাত্রা

জান্নাত আক্তার রিয়া:

আলোকিত ভোরের সূর্য হাসে ঐ দূর নীলিমায়,
সত্যের মশাল জ্বলে ওঠে আজ জনতার আঙিনায়।
এসেছি আমরা ভাঙতে আঁধার, ঘুচাতে মনের ভয়,
‘আলোকিত প্রতিদিন’ নিয়ে আসুক নতুন এক জয়।

আমি জান্নাত আক্তার রিয়া, কলম ধরেছি অবিরাম,
জনতার ভিড়ে খুঁজি মানুষের হাসি আর নোনা ঘাম।
বিশেষ প্রতিনিধি হয়ে চলি পথে প্রান্তর জুড়ে,
সংবাদ পৌঁছে দিই আমি এই শহরের অন্তঃপুরে।

আমাদের পাতায় পাতায় ঝরে ন্যায়ের অমল আলো,
অন্যায়ের কালো ছায়া মুছে বাসি সত্যকে ভালো।
প্রতিটি অক্ষরে মিশে থাকে গণমানুষের ভাষা,
স্বপ্ন দেখাই আমরা, জাগিয়ে তুলি নতুন আশা।

সবার আগে সবার কাছে পৌঁছে দিতে চাই খবর,
সততার হাত ধরে আমরা পার হই নিত্য প্রহর।
টেবিল থেকে রাজপথ, গ্রাম থেকে বিদেশের মাটি,
আমাদের সংবাদের প্রতিটি শব্দ নির্ভেজাল ও খাঁটি।

দুর্নীতি আর শোষণের বিরুদ্ধে গর্জে ওঠে প্রাণ,
অসহায়ের পাশে দাঁড়িয়ে গাই ন্যায়ের গান।
পাঠকের ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়,
এই আস্থার বন্ধন কখনো হবে না তো হেয়।

‘আলোকিত প্রতিদিন’ শুধু তো একটি পত্রিকা নয়,
মানুষের আস্থার প্রতীক, যেখানে সত্যের হয় জয়।
আজকের খবর কালকের ইতিহাস হয়ে রবে পাতায়,
আমরা লিখে যাই অবিরত সত্যের সোনালি খাতায়।

অন্ধকারের বুক চিরে আমরা আনি নব প্রভাত,
সাধারণ মানুষের তরে বাড়িয়ে দিই বন্ধুত্বের হাত।
উন্নয়নের কারিগর আমরা, তিমির-বিনাশী সুর,
আমাদের লেখনী যাবে আজ বহুদূর থেকে বহুদূর।

রাজনীতি কিংবা খেলাধুলা, বিনোদন আর কৃষ্টি,
প্রতিটি খবরে থাকে আমাদের এক অনন্য স্বচ্ছ দৃষ্টি।
সমাজ সংস্কারের ব্রত নিয়ে আমরা চলেছি নিরন্তর,
পাঠকের হৃদয়ে যেন থাকে আমাদের চিরস্থায়ী ঘর।

আসুন তবে একসাথে গড়ি এক সুস্থ সুন্দর দেশ,
‘আলোকিত প্রতিদিন’ থাকুক আপনার হাতে সবিশেষ।
মিথ্যার জালে না জড়িয়ে, সত্যকে জানুন প্রতিদিন,
আপনার আস্থায় আমরা থাকব আজীবন ঋণী ও অমলিন।

চলুন এগিয়ে যাই মোরা এক সুন্দর আগামীর টানে,
‘আলোকিত প্রতিদিন’ যেন বাজে বাংলার প্রতি প্রাণে।
কলম থামবে না আমাদের, রুখবে না কেউ এ পথ,
জনগণের সেবায় উৎসর্গ হোক আমাদের এই শপথ।

আলোকিত হোক বিশ্ব, আলোকিত হোক প্রতিটি মন,
আপনাদের সাথে আমরা আছি, থাকব সারাক্ষণ।

আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রবিবার সকালের দিকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রবিবার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‌‌‘‘লাহাভ ৪৩৩’’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘‘জিলাত’’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন।

তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ‌‌ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ইসরায়েলিদের আহত হওয়ার সুনির্দিষ্ট কারণের বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তাদের মধ্যে অনেকে সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ও অনেকে হুড়োহুড়িতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় যে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক:

আমাদের প্রতিদিনের খাবারের ওপরে আমাদের শরীরের সুস্থতার অনেকাংশ নির্ভর করে । আপনি যদি খাবারের ক্ষেত্রে বেখেয়ালি হন, তাহলে আপনার শরীরও ঠিক একইভাবে প্রতিক্রিয়া জানাবে। প্রত্যহ আমরা যা খাই তা আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে । সেটা হেতে পারে ভালো কিংবা খারাপ উভয়ই। আর্থ্রাইটিসে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এমন কিছু খাবার সম্পর্কে জানা জরুরি যেগুলো তাদের অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য যে খাবার এরিয়ে চলা উত্তম-

চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট:
মিষ্টি স্বাদের চিনি এমন কোনও ক্ষতিকারক খাবার নয় যা আমরা একসময় বিশ্বাস করতাম। স্বাস্থ্যের উপর এর অন্যান্য ক্ষতিকারক প্রভাবের পাশাপাশি, চিনি আপনার অএঊ মাত্রাও বাড়িয়ে দিতে পারে। এর ফলে প্রদাহ হতে পারে যা আর্থ্রাইটিসের মতো অবস্থাকে আরও বাড়িয়ে তুলবে। চিনি কমানো আপনার আর্থ্রাইটিসে সাহায্য করতে পারে এবং প্রায় নিশ্চিতভাবেই আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অন্যান্য সুবিধা প্রদান করবে।

ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার:
ভাজা এবং প্রক্রিয়াজাত খাবারে পুষ্টির পরিমাণ থাকে না বললেই চলে। এগুলো কেবল আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যই ক্ষতিকর, এমন নয়। বরং সবার জন্যই ক্ষতিকর। তবে এটি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি কি এসব স্বাস্থ্যঝুঁকি নিয়েই এ ধরনের খাবার খাওয়া বজায় রাখবেন না কি এড়িয়ে যাবেন, সেই সিদ্ধান্ত অবশ্য আপনার।

দুগ্ধজাত দ্রব্য:
দুগ্ধজাত দ্রব্য খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি বাদ দেওয়া বা কমানোর চিন্তা করা অসম্ভব বলে মনে হতে পারে। দুগ্ধজাত দ্রব্যে প্রোটিন থাকে যা জয়েন্টগুলোকে ঘিরে থাকা টিস্যুকে জ্বালাতন করতে পারে, যার ফলে আর্থ্রাইটিসের ব্যথা আরও খারাপের দিকে যেতে পারে। যারা দুগ্ধজাত দ্রব্য কমিয়ে দিলে তাদের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন না পাওয়ার বিষয়ে চিন্তিত তাদের কাছে বাদাম, ডাল এবং পালং শাকের মতো আরও অনেক বিকল্প রয়েছে।

অ্যালকোহল:

যদিও এটি খাদ্য নয়, তবুও অ্যালকোহল সেবন আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি সম্ভাব্য সমস্যা তৈরি করে। এটি গাউটের বিকাশেও অবদান রাখতে পারে, যা রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হওয়ার ফলে সৃষ্ট একটি যন্ত্রণাদায়ক অবস্থা। তাই শুধু এই সমস্যার কারণে নয়, বরং সব রকম পরিস্থিতিতেই অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত।

লবণ:
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা সম্ভবত খুব ভালো করেই জানেন যে লবণ এমন একটি জিনিস যা তাদের কমাতে হবে। আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা তাদের লবণ গ্রহণ কমিয়েও উপকৃত হতে পারেন কারণ কারও কারও ক্ষেত্রে লবণ জয়েন্টের প্রদাহ সৃষ্টি করতে পারে। যদি আপনার আর্থ্রাইটিস এবং উচ্চ রক্তচাপ উভয়ই থাকে, তাহলে লবণ গ্রহণ কমিয়ে দিলে ব্যথা নিয়ন্ত্রণে আসতে পারে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

ফিলিপাইনের জালে জাপান সাত গোল দিয়ে সেমিতে

ক্রীড়া ডেস্ক:

এএফসি নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে পাত্তাই দিল না জাপানের মেয়েরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাপান নারী দল। ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে জাপান। বল দখল এবং আক্রমণে বেশ পিছিয়ে ছিল ফিলিপাইনের মেয়েরা। তবে শুরু থেকে একের পর এক আক্রমণ চালালেও প্রথম গোলের জন্য প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জাপানকে। ৪৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তানাকা।

আর যোগ করা সময়ে আরও একটি গোল পেয়ে যায় জাপান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করে কোগা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে জাপানিজরা। ম্যাচের শেষ ৪৫ মিনিটে আরও পাঁচটি গোল আদায় করে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ৬৫তম মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ছিবা। দুই মিনিট পর ব্যবধান চারগুণ করেন মাতসুকুবো। আর ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কোগা।

ম্যাচের ৮৬তম এবং ৯০তম মিনিটে একটি করে গোল করেন তানিকাওয়া ও উয়েকি। তাতেই ৭-০ গোল ব্যবধান জিতে নেয় জাপান।

জাপান ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। প্রথম সেমিফাইনালে আগামী ১৭ মার্চ অস্ট্রেলিয়া-চীন পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া নারী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম