আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 97

শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই ছুটিতে মেট্রোরেল চলাচলে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, মেট্রোরেল সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আদেশে আরও বলা হয়, ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

 

আমরা কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

১৭ মার্চ মঙ্গলবার দুপুরে মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, আমরা সারা দুনিয়ার সভ্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে। এই বোঝা আমরা ফেলে দিয়েছি। এই বোঝা আর নিজের ঘাড়ে উঠবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।

নিজের নির্বাচনী এলাকাবাসীর পক্ষ থেকে চীন সরকার এবং রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, এই উপহার যদি আমাদের ভাই-বোনদের ঈদের দিনে চেহারায় একটু খুশির ঝিলিক এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা।

তিনি বলেন, সরকার আমাদেরকে যা দেবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে দেবো। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছে যাবে। এর সঙ্গে চেষ্টা করবো নিজেও কিছু যোগ করতে পারি কিনা।

তিনি চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। ১৯৭৬ সালে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে চীন অন্যতম বৃহৎ পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে। তাদের বন্ধুত্বের নিদর্শন চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নেই। পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে। আর তাদের নাম নিশানাই মিশিয়ে দেওয়া হল।

dhakapost

আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করেনি উল্লেখ করে জামায়াত আমির বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করে। কিন্তু চীন করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা প্রকল্পের বিষয়টি চীন রাষ্ট্রদূত উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। অতীতে এটা কেন বাস্তবায়ন হয়নি, এটা সবাই বোঝে। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করবো না। এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করবো। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চীন শুধু এই ক্ষেত্রে না, এরইমধ্যে শুনেছেন এক হাজার বেডের দুটি হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটি হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট এরইমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলো তো বন্ধুত্বের নিদর্শন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এখানে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের বড় উৎসব আসছে। ঈদুল ফিতর হবে ভালোবাসার উৎসব। কৃতজ্ঞতার প্রকাশ এবং সবার মধ্যে আনন্দ, ঈদের প্রস্তুতিতে সহায়তা করতে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে আজকে আমরা কিছু উপহার নিয়ে এসেছি।

তিনি সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত আমিরের ভূয়সী প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। জামায়াতের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পসহ ভবিষ্যতে জামায়াতে ইসলামী এবং আমির ডা. শফিকুর রহমানকে সমর্থন করবেন। আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের মুসলিম ভাই-বোনেরাও একটি উন্নত জীবন, নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ অংশীদার হবে।ৎ

আলোকিত প্রতিদিন /১৭ মার্চ ২০২৬ /মওম

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। গতকাল সোমবার সরকারি শেষ কর্মদিবস শেষ হওয়ার পর রাত থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে তা আরো বেড়ে জনস্রোতে পরিণত হয়েছে। সবগুলো প্লাটফর্মে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, প্রতিটি ট্রেনই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে স্টেশন ছাড়ছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো ট্রেন ছাড়তে বিলম্ব হয়নি। ট্রেনের শিডিউল বিপর্যয় না হওয়ায় ও সব কার্যক্রম ঠিকঠাক থাকায় স্টেশনে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে কোন প্রকার অস্বস্তি দেখা যায় নি।

ভোর ৬ টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মাধ্যমে দিনের ট্রেনযাত্রা শুরু হয়। এরপর ৬টা ৪৫ মিনিটে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, সোয়া ৭টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সাড়ে ৭টায় কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, ৮টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময়মতো ছেড়ে যায়।

কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতীর যাত্রীর সোলাইমান জানান, পরিবার নিয়ে ফজরের সময়ে স্টেশনে এসে অপেক্ষা করছেন তিনি। তারা অগ্রিম টিকিট কেটে রেখেছেন। যাত্রীর চাপ বেশি হলেও স্টেশনে অন্যান্য বছরের তুলনায় শৃঙ্খলা রয়েছে জানিয়ে তিনি সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

ভ্রাম্যমাণ টিটিই আফতাব জানিয়েছেন, টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পরিবারের সদস্য সংখ্যার তুলনায় টিকিটের সংখ্যা কম হলে নির্ধারিত ভাড়ায় তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

স্টেশনে ডিউটিরত আরেকজন টিটিই জানান, অবৈধভাবে টিকিট ছাড়া ট্রেনের ভেতরে প্রবেশ করলে প্রাথমিকভাবে ৫০ টাকা থেকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি থাকায় টিকিট ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবার তিন স্তরের নিরাপত্তা ও টিকিট চেকিং ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে বিনা টিকিটে প্ল্যাটফর্মে ঢুকতে পারছে না কেউ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন এবং প্ল্যাটফর্মে প্রবেশের সময় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

আলোকিত প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 ১৭ মার্চ মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার। জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি ।

আলোকিত প্রতিদিন /১৭ মার্চ ২০২৬ /মওম

ব্লাড ক্যান্সা#রে আক্রা*ন্ত তিশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়ান

শহিদুল্লাহ সরকার: তিশার চিকিৎসা খরচ না থাকায় নিঃস্ব বাবা মায়ের আর্তনাদ। তিশা সুস্থ হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াতে চায়। আর এর জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। তিশা ২০২৫ সালে হঠাৎ অসুস্থ হয় পড়েন। শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। দেলোয়ারের মেয়ে তিশার চিকিৎসার খরচ না পেয়ে বর্তমানে বাসায় আক্রান্ত হয়ে পড়ে আছেন । খোঁজ নিয়ে জানা গেছে, তিশার পরিবার দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে রয়েছে। ব্লাড প্রেসার ও হার্টবিট ঠিক থাকায় চিকিৎসকরা তার সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন তিশার বাবা দেলোয়ার দেলোয়ার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিশার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। একজন অসহায় বাবা হিসেবে সমাজের হৃদয়বান মানুষের কাছে সহমর্মিতার হাত বাড়াতে অনুরোধ জানিয়েছেন তিনি।

তিশার বাবা বর্তমানে মিরপুর রিক্সা চালিয়ে মেয়ে তিশার চিকিৎসার খরচ চালাতে পারছেন না। তাঁর বিক্রি করার মতো কিছুই নেই। কিন্তু মেয়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকা প্রয়োজন। এই টাকা জোগাড় করতে এখন তিনি মানুষের দারে দারে ঘুরছেন। কীভাবে টাকা জোগাড় হবে বুঝতে পারছেন না। দিনে দিনে মেয়েও অসুস্থ হয়ে যাচ্ছেন। দ্রুত মেয়ের চিকিৎসা দরকার। তাই তিনি সবার কাছে মেয়ের প্রাণ রক্ষায় সহযোগিতা আবেদন করছেন। তিশার জন্য সহযোগিতা পাঠাতে পারেন বাবা দেলোয়ার বিকাশ + নগদ নাম্বার> 01796073875, আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের আশার আলো।

আলোকিত প্রতিদিন/এপি

মাদ্রাসাতু জামিউল উলুম মুসাব্বিরে ইসলামী প্রতিযোগিতা, হেফজ সবক ও ইফতার মাহফিল সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: জান্নাত আক্তার রিয়া: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও উৎসবমুখর পরিবেশে আজ মাদ্রাসাতু জামিউল উলুম মুসাব্বির প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পাঁচজন নবীন শিক্ষার্থীকে পবিত্র কুরআন হেফজ করার আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়, যা ছিল আয়োজনের অন্যতম বরকতময় আকর্ষণ।

শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এর মধ্যে সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, মনমুগ্ধকর ইসলামী গজল পরিবেশনা এবং বিষয়ভিত্তিক কবিতা আবৃত্তি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি পর্বেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ী দীর্ঘ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বলেন, আমার অত্যন্ত আদরের এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ এখানে যেভাবে তোমাদের মেধার পরিচয় দিয়েছ তাতে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তোমরা মনে রাখবা, তোমাদের প্রত্যেকের ভেতরেই আল্লাহ তায়ালা বিশেষ কোনো না কোনো যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। তোমরা কেউ কারো চেয়ে কম নও। তোমাদের এই যে সুন্দর তিলাওয়াত, সুন্দর গজল পরিবেশনা এসবই তোমাদের সম্পদ। তোমরা যদি নিয়মিত পড়াশোনা করো এবং বড়দের কথা মেনে চলো, তবে তোমরাই হবে আগামীর ভবিষ্যৎ। তোমাদের এই সুন্দর প্রতিভা ও মেধা যদি ঠিকমতো কাজে লাগাও এবং ইসলামের পথে চলো, তবে তোমরা বড় হয়ে সমাজ ও দেশের অনেক বড় উপকার করতে পারবে। আমি বিশ্বাস করি, তোমরা এক একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দেবে। আজ তোমাদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা মনে রাখবে, কঠোর পরিশ্রম আর সঠিক নিয়ত থাকলে তোমরা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফল হতে পারবে। সব সময় সত্য কথা বলবে, মানুষের সেবা করবে আর মন দিয়ে নিজের পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া ও শুভকামনা থাকল।

অনুষ্ঠানের এক আবেগঘন ও পবিত্র মুহূর্তে পাঁচজন সৌভাগ্যবান শিক্ষার্থীকে নতুন করে পবিত্র কুরআন হেফজের আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়। এরপর বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মেধার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিলের মধ্য দিয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজ দেশের না জড়ানোর বিষয়ে ওই মন্তব্য করেছেন তিনি।

একদিন আগে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে সামরিক সহায়তা প্রদান না করে, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

ট্রাম্পের এমন হুমকির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, ব্রিটেন নিজেকে কোনো ব্যাপক সংঘাতের অংশ হতে দেবে না এবং ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

এদিকে, ইরানের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জার্মানি। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক উপায়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কোনও অভিযানেও যোগ দেবে না।

তিনি বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, জার্মানি কোনোভাবেই এতে অংশ নেবে না। এমনকি সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি সচল রাখার কোনও প্রচেষ্টাতেও আমাদের অংশগ্রহণ থাকবে না।

একইভাবে গ্রিসও হরমুজ প্রণালিতে কোনও ধরনের সামরিক অভিযানে জড়াবে না বলে জানিয়েছেন গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম

আশুলিয়ায় লা*শ পো#ড়ানো ঘটনায় সাবেক এমপিসহ ৬ জনের ফাঁসি!

শহিদুল্লাহ সরকার: ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রকাশ করেন। ৫৯১ পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হলেও উপস্থাপিত প্রমাণে প্রতিষ্ঠিত হয়নি যে, এ মামলার ২, ৩, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর আসামি প্রধান পরিকল্পনাকারী বা চূড়ান্ত রাজনৈতিক উৎস ছিলেন। মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে অপারেশন পরিচালনায় সহায়তার কারণে তাদের দায় এসেছে। এছাড়া কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি অংশ নেওয়ার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করতে না পারায় এবং যথাযথভাবে প্রমাণ করতে না পারায় অনেকের সাজা কমেছে। গত ৫ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, আশুলিয়া থানার তৎকালীন এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা এবং কনস্টেবল মুকুল চোকদার।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন- ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন ও সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

সাত বছরের কারাদণ্ড পেয়েছেন দুজন। তারা হলেন- এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসান। আর খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আবজালুল হক। তিনি এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

আলোকিত প্রতিদিন/এপি

মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো পার্ক বানানোর ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আলোকিত ডেস্ক:

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকাকে দৃষ্টিনন্দন এবং বহুমুখী ব্যবহারের জন্য ইকো পার্কে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে এলাকার পুনর্ব্যবহারযোগ্য উপাদান থেকে গ্যাস, বিদ্যুৎ এবং সার উৎপাদন সম্ভব হবে। কোরিয়ান একটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে এবং এগ্রিমেন্ট সম্পন্ন হলে ২০২৬ থেকে প্রকল্পটি কার্যকর হবে।

 ১৬ মার্চ সোমবার ‘রাজধানীর মাতুয়াইলে ল্যান্ডফিল্ড কম্পোস্ট প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর ল্যান্ডফিল এলাকায় আগুন লাগা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমি জানি আপনারা স্থানীয় বাসিন্দার অসুবিধায় আছেন। আপনারা যে ভোগান্তি অনুভব করছেন, সেটি মাথায় রেখেই প্রধানমন্ত্রী, জনগণকে এইভাবে ভোগান্তি দেওয়া যাবে না। পরিস্থিতি উন্নত করতে আমাদের কাজ করতে হবে।

তিনি জানান, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে আগের মতো পরিস্থিতি থাকবে না। ঘনঘন আগুন লাগা ও দুর্গন্ধ ছড়ানো রোধে ময়লার উপরে আচ্ছাদন ও মাটি দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৪০% সম্পন্ন হয়েছে। কাজ শেষ হলে ভবিষ্যতে তাৎক্ষণিকভাবে আগুন লাগা বন্ধ হবে এবং আশেপাশের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ল্যান্ডফিলে স্থায়ীভাবে অগ্নিনির্বাপনের জন্য ১৮১ একর জায়গায় ৪০টি পানির হাইড্রেট স্থাপন এবং পানির লাইনের সংযোগসহ জলাধার নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, হঠাৎ আগুন লাগলে তাৎক্ষণিক নেভানোর জন্য নতুন করে ছয়টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে। নিজস্ব পানির গাড়ি, ভারী যন্ত্রপাতি এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় তাৎক্ষণিক আগুন নেভানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভবিষ্যতে এই এলাকা বহুমুখীভাবে ব্যবহারযোগ্য করা হবে জানিয়ে প্রশাসক বলেন, দৈনন্দিন ময়লার মূল্যবান উপাদানগুলো পুনর্ব্যবহার ও রূপান্তরিত করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে আমরা দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারব।

আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম

ঈদ উপলক্ষে মানিকগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ

মো: মহিদ:
ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের মো: মজনু মিয়া ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার দুস্থ এবং অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে গোপালখালি এলাকার নিজ বাড়ি থেকে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মজনু মিয়া এ ঈদ উপহার বিতরণ করেন। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। এ সময় আশরাফ আলী মন্ডল, ইলিয়াস খান, শামসুল হক, খলিলুর রহমান, ইন্দ্রিস আলী মুন্সী, ভজন চন্দ্র শীল, তারাব আলী, খোরশেদ, মুন্নাফ, কাশেম আলী মাতুব্বর, হান্নান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মোঃ মজনু মিয়া বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু অনেক অসহায় মানুষ আছেন যারা নতুন পোশাক কেনার সামর্থ্য রাখেন না। তাই তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
আলোকিত প্রতিদিন /১৬ মার্চ ২০২৬ /মওম