আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 99

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

আলোকিত ডেস্ক:

দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে ।

এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা:

পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন।খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন।

টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

আলোকিত প্রতিদিন /এম আর এম

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি ৩ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি-বিতানের প্রতি ৩ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

রোববার (১৫ মার্চ) এক বার্তায় এমন তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি/সাধারণ সম্পাদক/প্রতিনিধিরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। সেগুলো হলো-

১। সব বিপনি-বিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। ২। বিপনি-বিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। ৩। বিপনি-বিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

চট্টগ্রাম বন্দরের অখালাসকৃত পণ্যের জট কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্যের নিলাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য সরিয়ে কন্টেইনার জট কমাতে ৩৭৮টি কন্টেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পণ্য সম্পূর্ণ ডিজিটাল ই-অকশন পদ্ধতিতে বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

১৫ মার্চ রবিবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কন্টেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি হ্রাস, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়মিতভাবে অখালাসকৃত পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় মার্চ ২০২৬ মাসে ৩৭৮টি কন্টেইনার পণ্য ই-অকশনের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের জারি করা বিশেষ আদেশ নং–৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ই-অকশন–২/২০২৬ এর আওতায় ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস ও গাড়ির যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী। এসব পণ্যের ক্ষেত্রে কোনও সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি।

অপরদিকে স্থায়ী আদেশ নং–৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুযায়ী ই-অকশন–৩/২০২৬ এর আওতায় ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ আরও নানা পণ্য।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী বিডারদের জন্য মার্চ মাসজুড়ে পণ্য সরেজমিনে পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমস-এর ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পণ্য খালাস করতে হবে।

এনবিআর জানিয়েছে, ই-অকশন–২/২০২৬ এর দরপত্র বাক্স ৩১ মার্চ ২০২৬ দুপুর ২টায় এবং ই-অকশন–৩/২০২৬ এর দরপত্র বাক্স ৮ এপ্রিল ২০২৬ দুপুর ২টায় খোলা হবে।

সংস্থাটি বলছে, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মোঃ রাকিব হোসেন:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

১৫ মার্চ রোববার দুপুরে ইউনিয়নের বালসাবাড়ী বাজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। মানববন্ধনে অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান সরকারি বিভিন্ন বরাদ্দ আত্মসাৎ করেছেন এবং টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুবিধা ও বরাদ্দ প্রদান করেছেন। এসব অনিয়মের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা। আরো বলেন, ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও বিভিন্ন সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনের আয়োজকরা জানান, দুর্গানগর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

ইরান যু*দ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছেন এবং এই সংঘাতের ওপর তিনি ‘নিয়ন্ত্রণ হারিয়েছেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষস্থানীয় এক মার্কিন সিনেটর। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধারাবাহিকভাবে দেওয়া কয়েকটি পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি।

ক্রিস মারফি বলেন, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে।

মার্কিন এই সিনেটরের মতে, এই যুদ্ধ ইতোমধ্যে অঞ্চলটিকে একটি সহিংসতার চক্রে নিক্ষেপ করেছে। তিনি মূলত তিনটি প্রধান সংকটের কথা উল্লেখ করেছেন।মারফি জানান, প্রথম সংকটটি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে, যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশের বেশি তেল ও গ্যাস সরবরাহ হয়। ওয়াশিংটন তেহরানের এই পথ বন্ধ করার ক্ষমতাকে খাটো করে দেখেছিল। তিনি বলেন, ট্রাম্প বিশ্বাস করেছিলেন ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে না, কিন্তু তিনি ভুল ছিলেন। এখন তেলের দাম আকাশচুম্বী।

তিনি আরও সতর্ক করেন যে, ইরানের ড্রোন, স্পিডবোট এবং সমুদ্র মাইন এই জলপথকে অনিরাপদ করে তুলেছে এবং এগুলো নির্মূল করা অসম্ভব।

দ্বিতীয় সংকট হিসেবে মারফি আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সস্তা ও অস্ত্রধারী ড্রোন দিয়ে ইরান অনির্দিষ্টকাল ধরে অঞ্চলের তেলের ডিপোগুলোতে আঘাত করতে পারে। ইউক্রেন যুদ্ধ থেকে ট্রাম্প কোনও শিক্ষা নেননি উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ যে বদলে গেছে, ট্রাম্প সেদিকে নজর দেননি। তিনি চরম ভুল করেছেন।

ইতোমধ্যে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল ওয়াশিংটনকে জানিয়েছে যে, তাদের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে।

মারফি সতর্ক করেন যে, এই সংঘাত ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে। লেবানন ও ইরাক থেকে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা হচ্ছে। ইয়েমেনের হুথি এবং সিরিয়াও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সবচেয়ে বড় সংকট হিসেবে মারফি এই যুদ্ধ শেষ করার কোনও পরিকল্পনা না থাকাকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, মার্কিন স্থল অভিযান হবে মহাপ্রলয়ের মতো, যেখানে হাজার হাজার মার্কিনির মৃত্যু হতে পারে। আবার মিথ্যা বিজয় ঘোষণা করে পিছু হটলেও ইরান পুনরায় শক্তিশালী হয়ে উঠবে।

প্রশাসনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছুই আগে থেকে অনুমেয় ছিল। এই কারণেই আগের কোনও প্রেসিডেন্ট এমন বোকামি করে যুদ্ধ শুরু করেননি। বড় বিপর্যয় এড়াতে ট্রাম্পের উচিত এখনই এই যুদ্ধ শেষ করা।

সূত্র: মিডল ইস্ট আই

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

নাগরপুরে মাটির খাদে অভিযানে ট্যাফি ও ব্যাটারি জব্দ

প্রতিনিধি নাগরপুর :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের আটাপাড়া মৌজায় একটি মাটির খাদে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ট্যাফি ও ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়  এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটাপাড়া এলাকার একটি মাটির খাদে তল্লাশি চালিয়ে মজুদ রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাটির খাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয় এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /এম আর এম

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নজরুল ইসলাম বাদল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৫ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন—রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তায় লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ইরিখেত থেকে ৬০ কেজি গাঁজা এবং ৪৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। সে সময় পৃথক অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল, মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। গত দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে কোনো পুলিশ সদস্যের সঙ্গে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে বা সন্দেহ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

গ্রেফতারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদকের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি 

এমএইচ চৌধুরী:
১৫ মার্চ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেলে আয়োজিত এক ব্রিফিংয়ে মোঃ সরওয়ার বিপিএম-সেবা (ভারপ্রাপ্ত) কমিশনার আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাঁদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা রক্ষা ও সর্বসাধারণের সুবিধার্থে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ ও মাত্রাতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুমের ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছাড়াও তিনটি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় ছয় শত অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। লক্কড় ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতোমধ্যে ট্রাফিক বিভাগের সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী হয়রানি বন্ধে বাস ও লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নয়টি মোবাইল কোর্ট চলমান থাকবে। ঈদযাত্রায় বিড়ম্বনা এড়াতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, রপ্তানি পণ্য, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। আগামী ১৬ মার্চ হতে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহন চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল টু আব্দুল্লাহপুর),ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান টু সাইনবোর্ড),ঢাকা-আরিচা মহাসড়ক (আড়ং ক্রসিং টু আমিনবাজার), ঢাকা-কেরাণীগঞ্জ মহাসড়ক (ফুলবাড়িয়া টু তাঁতীবাজার টু বাবুবাজার ব্রিজ, ঢাকা-মাওয়া মহাসড়ক (গুলিস্তান টু বুড়িগঙ্গা ব্রিজ), মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক, আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক, ফুলবাড়িয়া টু সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক সমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। গণপরিবহণ মালিক ও শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এসব নির্দেশনা অনুসরণ করার জন্য চারটি বাস টার্মিনালে সংশ্লিষ্টদের সাথে পৃথক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সম্মানিত যাত্রী সাধারণ ও পথচারীদের প্রতি আমাদের অনুরোধ কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত কোন লোকের দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকবেন এবং ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজ হেফাজতে রাখবেন। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হতে বাইরে যাওয়া ও ঢাকার প্রবেশমুখের সড়ক সমূহ নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন থাকবে।
ফাঁকা রাজধানীতে মোটর রেসিং থেকে বিরত থাকার অনুরোধ করেছে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। মোটর রেসিং রোধ এবং গতিসীমা লঙ্ঘন প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী টু আব্দুল্লাহপুর সড়ক এবং গুলশান এলাকায় ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঈদে ঢাকা ছাড়ার আগে বাসা/ ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা এবং স্থাপিত ক্যামেরাসমূহ সচল রাখা, বাসাবাড়ির আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং যেকোন সময় পুলিশি সহায়তার জন্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার অনুরোধ করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ।
আলোকিত প্রতিদিন / এম আর এম

ভারতীয় অভিনেত্রী মধু মালহোত্রা মা*রা গেছেন

বিনোদন ডেস্ক

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭৫ সালে ‘র‍্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তার।এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তার পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে।

তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে।

পরবর্তী সময় শ্রীদেবী, অনিল কাপুর, আমিরখান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও করেছেন অভিনয়। অভিনেত্রীর শেষ অভিনীত ছবি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

আলোকিত ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। ১৫ মার্চ রবিবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ১৩ মার্চ শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ১৪ মার্চ শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।

গত বৃহস্পতিবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

শুক্রবার দুপুরে তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

আলোকিত প্রতিদিন /১৫মার্চ ২০২৬ /মওম