আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 90

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল:

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর বৈষম্য মুক্ত, সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সুর্যোদয়ের পর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে জেলা বিএনপি, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ, নবনিযুক্ত প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু এর নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এর নেতৃত্বে পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক বীমা প্রতিষ্ঠান।

সকাল ৮টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে শিশু কিশোরদের নিয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।বাদ জহুর মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,বেলা দেড়টার দিকে হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকালে কাবাডি প্রতিযোগিতা ও ছাত্র ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাভারের বিরুলিয়া ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আনোয়ার হোসেন

শহিদুল্লাহ সরকার:

সাভারের বিরুলিয়া ৯নং ওয়ার্ডে ইউপি) নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় উঠেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মাদবর বাড়ির ছেলে আনোয়ার হোসেন।

জানা গেছে তার চাচাতো ভাই আহমেদ আলী বিরুলিয়া ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি মারা যাওয়ার পর শক্তিশালী প্রার্থী না থাকায় আনোয়ার হোসেন মেম্বার পদে ইউপি নির্বাচন করবেন বলে দত্তপাড়া, সাইপাড়া, দেউন এলাকার ভোটারদের সাথে মতবিনিময় করেন। তিনি মেম্বার পদে নিবার্চন করবেন বলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনকে এলাকায় যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার উন্নয়নের ইস্তেহার ঘোষণা করেন। এখন থেকেই প্রচারণা চালাতে দেখা গেছে তাকে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

১৮ বছর পর স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো

আলোকিত ডেস্ক:

১৮ বছর পর আবারও জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ৫৫তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে পুরাতন বিমানবন্দরে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

 ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর আবার এই ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে প্যারেড আয়োজন করা হয়, যা এবারের উদযাপনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। জাইমা রহমানও আনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০০৮ সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করা হলো। এর আগে বিজয় দিবসে নিয়মিত প্যারেড অনুষ্ঠিত হলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল। এমনকি ছাত্র-জনতার গণআন্দোলন-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়েও এ আয়োজন করা হয়নি।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এবারের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।

আলোকিত প্রতিদিন /২৬ মার্চ ২০২৬ /মওম

বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধের হুমকি ই*রা*নের

আন্তর্জাতিক ডেস্ক:

বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পথ হল বাব আল-মান্দেব প্রণালি। হরমুজের পর এবার সেই পথেও অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।

আইআরজিসি’র এক উচ্চপদস্থ সেনাকমান্ডার ফার্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের দ্বীপ বা ভূখণ্ডে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরান বাবেল মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে ।

বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণও করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।

বাব আল-মান্দেবের অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হলেও এই প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা আছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থন এবং মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

আইআরজিসির ওই কর্মকর্তা ফার্স নিউজ-কে বলেন, ইতোমধ্যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসি ও হুথি নেতারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : এএফপি, এনডিটিভি

আলোকিত প্রতিদিন / এম আর এম

শাকিবের সাথে কাজ করতে আগ্রহী সুস্মিতা চ্যাটার্জি

বিনোদন ডেস্ক:

এবারের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ এর নতুন সিনেমা ‘রাক্ষস’।এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমাটির প্রচারণায় এসে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নিজের ভালো লাগার কথা অকপটে স্বীকার করলেন সুস্মিতা চ্যাটার্জি । এক সাক্ষাৎকারে তিনি শাকিবের ভূয়সী প্রশংসা করেন এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সাথে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’

শুধু কাজ নয়, বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রতি নিজের ভালো লাগার কথা জানান এই অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আজকে ‘রাক্ষস’ দেখলাম, এখনই বের হলাম। আমি তো প্রথমেই বললাম যে আমার বিরিয়ানি, ইলিশ, মিষ্টি আমার সবকিছু খুব প্রিয়।’

বর্তমানে ‘রাক্ষস’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত সুস্মিতা চ্যাটার্জি। সিয়ামের সঙ্গে তার কাজ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তবে শাকিব খানকে নিয়ে তার এই মন্তব্য ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতে কিং খানের বিপরীতে ওপার বাংলার এই অভিনেত্রীকে দেখার অপেক্ষায় ভক্তরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

দৌলতদিয়ায় বাস নদী গর্ভে ডুবে যাওয়ায় ২৬ জনের ম*রদেহ উদ্ধার ও হস্তান্তর

‎রুহুল আমিন:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, ১১ জন মহিলা ও আটজন শিশু।
‎২৬ মার্চ ‎বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিকেল ৩টা পর্যন্ত আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৬টির পরিচয় শনাক্ত হয়েছে। এগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎‎রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, রাতেই নিহতদের স্বজনরা পরিচয় শনাক্ত করার পর মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
‎‎নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভা ভবানীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভা মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), তাঁর মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), রাজবাড়ী কালুখালী বোয়ালিয়া ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফাইজ শাহানূর (১১), বাসচালক বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), বড় চর বেনী নগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫), গোপালগঞ্জ কোটালীপাড়া আমতলী নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫)। জাহিঙ্গির হোসেন,তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলাধীন কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গ্রামে।
‎এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়াগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পরিচালক, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর বক্তব্য উচ্চ পর্যায়ের দুটি তনত্ত কমিটি গঠন করা হয়েছে, একটি মন্ত্রনালয় হতে আর একটি জেলা প্রশাসক হতে। এছাড়া সরকারী ভাবে প্রাথমিক পর্যায়ে প্রতি নিহতের জন্য ২৫ হাজার টাকা ও আহতদের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দিবে সরকার।

আলোকিত প্রতিদিন /২৬ মার্চ ২০২৬ /মওম

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চী‌নের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তারা এই অভিনন্দন বার্তা পাঠান।

চীনা রাষ্ট্রপতি শি জিনপিং অভিনন্দন বার্তায় বলেন, চীন এবং বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার। দুই দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার সঙ্গে আচরণ করেছে, পারস্পরিক স্বার্থে সহযোগিতা করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করেছে।

শি জানান,তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এছাড়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন /২৬ মার্চ ২০২৬ /মওম

ই*রা*নের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে বাদ দিয়েছে ইস*রায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ-কে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্স জানায় পাকিস্তানের অনুরোধে আরাগচি ও বাঘের ঘালিবাফ-কে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে ইসরায়েল।

পাকিস্তানের এক কর্মকর্তা এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, “ইরানের ইসলামি প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তার নাম হিটলিস্টে রেখেছিল ইসরায়েল, তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং বাঘের ঘালিবাফের নামও ছিল। আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই দু’জনকে হত্যা করা হলে সংলাপের জন্য আর কেউ ইরানে অবশিষ্ট থাকবে না। এর পর যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এ দু’জনের নাম হিটলিস্ট থেকে সরিয়েছে ইসরায়েল।”

এমন এক সময়ে এই সংবাদটি প্রকাশিত হলো, যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকরী হিসেবে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতেমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে তেহরানে ১৫টি শান্তি প্রস্তাবনাও পাঠিয়েছেন ট্রাম্প।

আলোকিত প্রতিদিন / এম আর এম

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

এস কে সিরাজ:

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উদযাপিত হয়েছে ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা দিবস-২০২৬। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের সূচনায় সকাল ৮টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে শ্যামনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ইউনিট, উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক ও সংগঠনসমূহ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এদিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে স্মৃতিসৌধে মাল্য অর্পণ করেন, এরপর বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয় এবং বীর শহীদদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে শ্যামনগর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর শ্যামনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসন ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এরপর শুরু হয় কুচকাওয়াজ প্রদর্শনী। এতে অংশগ্রহণ করে শ্যামনগর থানা পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনী, ফায়ার সার্ভিস ইউনিট এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। ২৬ মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৬ বছরের পথচলায় দেশ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছে। ২০২৪ সালের আগস্টে সংঘটিত স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ সময় তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বাংলাদেশকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা মালদ্বীপের

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলা‌দে‌শের জনগণ‌কে আন্তরিক শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) এক শু‌ভেচ্ছা বার্তায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে দিবসটির আন্তরিক শুভেচ্ছা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।

মোহাম্মদ মুইজ্জু ব‌লেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি গুরত্বপূর্ণ, যা স্বাধীনতা এবং ভবিষ্যতের আশাকে গভীরভাবে আলোকপাত করে। সমস্ত বাংলাদেশিদের জন্য তাদের দেশের ক্রমাগত উন্নতির প্রচেষ্টার প্রেরণার উৎস হবে।

তি‌নি ব‌লেন, মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। আমাদের মানু‌ষে মানু‌ষে আদান-প্রদান দুই দে‌শের অংশীদারিত্বকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম